আজ সোমবার, ২৩ নভেম্বর ২০২৬
৯ অগ্রহায়ণ, ১৪৩৩ | ১২ জমাদিউস সানি ১৪৪৮
ঢাকা
পরিষ্কার আকাশ
২৫°C
সর্বোচ্চ: ২৮°C
সর্বনিম্ন: ২২°C
বৃষ্টির সম্ভাবনা: ৫৯%

আসছে বিয়ে ও উৎসবের মৌসুম, ত্বকের যত্ন শুরু করবেন কত দিন আগে?

  • MIT ERP
  • Update Time : 07:31:18 pm, Monday, 23 November 2026
  • 22

আসছে বিয়ে ও উৎসবের মৌসুম, ত্বকের যত্ন শুরু করবেন কত দিন আগে?

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

বিয়ের মৌসুম মানেই গায়েহলুদ, মেহেদি, বিয়ে কিংবা বউভাতের একের পর এক আয়োজন। হবু কনে থেকে ব্রাইডসমেইড, সবারই থাকে পোশাক, গয়না ও সাজের নানা প্রস্তুতি। তবে বিশেষ দিনের সাজে নিখুঁত দেখাতে ত্বকের যত্নও কম গুরুত্বপূর্ণ নয়।

অনুষ্ঠানের দিন ত্বক সতেজ ও উজ্জ্বল দেখাতে চাইলে শেষ মুহূর্তের অপেক্ষা না করে আগে থেকেই শুরু করতে হবে পরিচর্যা। কিন্তু কত দিন আগে থেকে শুরু করবেন ত্বকের যত্ন? কোন সময়ে কী করবেন?

ত্বকের যত্নের ক্ষেত্রে একটি বিষয় মনে রাখা জরুরি, বিশেষ দিনের কয়েক দিন আগে ফেশিয়াল করানো কিংবা নতুন প্রসাধনী ব্যবহার শুরু করলেই ত্বক সুন্দর হয়ে উঠবে, এমন নয়। বরং ত্বকের ধরন ও সমস্যা বুঝে নিয়মিত পরিচর্যা করাই ভালো। জেনে নিন, বিয়ে ও উৎসবের মৌসুম সামনে রেখে কখন থেকে কীভাবে শুরু করবেন ত্বকের যত্ন।

৩ থেকে ৬ মাস আগে

ত্বকে ব্রণ, মেছতা, পুরোনো দাগ কিংবা অতিরিক্ত শুষ্কতার সমস্যা থাকলে এ সময় থেকেই বিশেষজ্ঞের পরামর্শ নেওয়া ভালো। এসব সমস্যা দূর করতে অনেক ক্ষেত্রে দীর্ঘমেয়াদি চিকিৎসার প্রয়োজন হয়। আবার লেজার হেয়ার রিডাকশনের মতো পদ্ধতিতেও একাধিক সেশন নিতে হয়। তাই বিয়ের আগে এসব চিকিৎসার পরিকল্পনা থাকলে পর্যাপ্ত সময় হাতে রাখুন।

এ সময় ত্বকের ধরন বুঝে দৈনন্দিন পরিচর্যার একটি নিয়ম তৈরি করুন। প্রতিদিন মুখ পরিষ্কার করা, ময়েশ্চারাইজার ব্যবহার এবং দিনের বেলা সানস্ক্রিন লাগানোর অভ্যাস গড়ে তুলুন।

৬ থেকে ৮ সপ্তাহ আগে

ত্বকের প্রয়োজন অনুযায়ী বিশেষজ্ঞের পরামর্শে কেমিক্যাল পিল, লেজার কিংবা মাইক্রোনিডলিংয়ের মতো ট্রিটমেন্ট নেওয়ার কথা ভাবতে পারেন। তবে এসব পদ্ধতির পর ত্বকে সাময়িক লালচে ভাব, শুষ্কতা, সংবেদনশীলতা কিংবা চামড়া ওঠার মতো প্রতিক্রিয়া দেখা দিতে পারে। ত্বক স্বাভাবিক হতে কতটা সময় লাগবে, তা চিকিৎসার ধরন ও ব্যক্তিভেদে আলাদা।

তাই এসব ট্রিটমেন্টের পরিকল্পনা থাকলে বিশেষজ্ঞের সঙ্গে আগেই কথা বলুন। অনুষ্ঠানের একেবারে কাছাকাছি সময়ে নতুন কোনো চিকিৎসা করানো থেকে বিরত থাকুন। পাশাপাশি প্রতিদিনের ক্লিনজিং, ময়েশ্চারাইজিং ও সানস্ক্রিন ব্যবহারের নিয়ম চালিয়ে যান।

এক মাস আগে

এ সময় ত্বকের নিয়মিত পরিচর্যার পাশাপাশি সাজের অন্যান্য প্রস্তুতিও গুছিয়ে নেওয়া যায়। মুখের অবাঞ্ছিত লোম পরিষ্কার, থ্রেডিং, শেভিং কিংবা ফেশিয়াল করাতে চাইলে আগেভাগেই সেরে রাখুন। কারণ, এসবের পর কারও কারও ত্বকে লালচে ভাব, জ্বালাপোড়া বা অস্বস্তি দেখা দিতে পারে।

নতুন কোনো প্রসাধনী ব্যবহারের পরিকল্পনা থাকলে সেটিও আগে পরীক্ষা করে দেখুন। কোনো পণ্য ব্যবহারে ত্বকে অ্যালার্জি বা অস্বস্তি হচ্ছে কি না, তা বোঝার জন্য সময় রাখুন। একের পর এক অনুষ্ঠানের ব্যস্ততায় প্রতিবার নতুন কিছু ব্যবহার না করে পরিচিত ও ত্বকের সঙ্গে মানানসই রূপচর্চার নিয়ম মেনে চলুন।

অনুষ্ঠানের আগের সপ্তাহে

বিশেষ দিনের একেবারে আগের সপ্তাহে ত্বক নিয়ে নতুন কোনো পরীক্ষা-নিরীক্ষা না করাই ভালো। নতুন স্ক্রাব, ফেশিয়াল বা সক্রিয় উপাদানযুক্ত প্রসাধনী ব্যবহার শুরু করবেন না। থ্রেডিং বা ওয়াক্সিং করাতে হলেও অনুষ্ঠানের কয়েক দিন আগে সেরে নিন। এতে ত্বকের সম্ভাব্য লালচে ভাব বা সংবেদনশীলতা কমার সময় পাওয়া যাবে।

এ সময় ত্বক পরিষ্কার ও আর্দ্র রাখার দিকে মনোযোগ দিন। রাতে ঘুমানোর আগে অবশ্যই মেকআপ তুলে ফেলুন। নিয়মিত ময়েশ্চারাইজার ব্যবহার করুন এবং দিনের বেলা সানস্ক্রিন লাগাতে ভুলবেন না। পর্যাপ্ত ঘুম ও বিশ্রামের দিকেও খেয়াল রাখুন।

শীতের বিয়েতে ত্বকের বাড়তি যত্ন

বিয়ের মৌসুমে শীতের শুষ্ক আবহাওয়ায় ত্বক সহজেই রুক্ষ ও প্রাণহীন দেখাতে পারে। তাই ত্বকের ধরন অনুযায়ী ময়েশ্চারাইজার ব্যবহার করুন। গোসলের পর এবং মুখ পরিষ্কারের পরপরই ময়েশ্চারাইজার লাগানোর অভ্যাস করতে পারেন।

শীতের দিনেও সূর্যের অতিবেগুনি রশ্মি থেকে ত্বককে সুরক্ষিত রাখা জরুরি। বাইরে যাওয়ার আগে এসপিএফ ৩০ বা তার বেশি মাত্রার ব্রড স্পেকট্রাম সানস্ক্রিন ব্যবহার করুন। দীর্ঘ সময় বাইরে থাকলে প্রতি দুই ঘণ্টা পরপর এবং ঘাম হলে বা মুখ ধোয়ার পর আবার সানস্ক্রিন লাগান।

একের পর এক অনুষ্ঠানের ব্যস্ততায় ঘুম ও বিশ্রামের ঘাটতি যেন না হয়, সেদিকেও খেয়াল রাখুন। দিন শেষে মৃদু ক্লিনজার দিয়ে মেকআপ তুলে মুখ পরিষ্কার করুন। এরপর ত্বকে ময়েশ্চারাইজার লাগিয়ে নিন।

শেষ মুহূর্তে যেসব ভুল এড়িয়ে চলবেন

ত্বকে হঠাৎ ব্রণ দেখা দিলে দ্রুত কমানোর আশায় অনেকে লেবুর রস কিংবা টুথপেস্ট ব্যবহার করেন। কিন্তু এসব উপাদান ত্বকে জ্বালাপোড়া ও অস্বস্তি তৈরি করতে পারে। ব্রণ খুঁটাখুঁটি করা কিংবা চেপে ফাটানো থেকেও বিরত থাকুন। এতে প্রদাহ ও দাগের ঝুঁকি বাড়তে পারে।

এ ছাড়া অপরিচিত কোনো ক্রিম, স্ক্রাব বা কেমিক্যাল পিল অনুষ্ঠানের ঠিক আগে ব্যবহার করে দেখা ঠিক নয়। নতুন কোনো পণ্য ব্যবহারের আগে ত্বকের ছোট জায়গায় পরীক্ষা করে নেওয়া ভালো। কোনো পদ্ধতি বা প্রসাধনী ব্যবহারে সমস্যা হলে বিশেষজ্ঞের পরামর্শ নিন।

বিয়ে নিজের হোক কিংবা বন্ধু বা পরিবারের কারও, উৎসবের মৌসুমে একের পর এক আয়োজনে ত্বকের ওপর বাড়তি চাপ পড়তে পারে। তাই শেষ মুহূর্তে ঝটপট সৌন্দর্যচর্চার বদলে আগে থেকেই ত্বকের যত্নে মনোযোগ দিন। ত্বকের ধরন বুঝে নিয়মিত পরিচর্যা, পর্যাপ্ত ঘুম ও সঠিক পণ্য ব্যবহারের অভ্যাস গড়ে তুলুন। মনে রাখবেন, বিশেষ দিনের উজ্জ্বলতার জন্য ত্বককে সময় দেওয়াটাই সবচেয়ে ভালো প্রস্তুতি।

Tag :

Write Your Comment

About Author Information

MIT ERP

Popular Post

আসছে বিয়ে ও উৎসবের মৌসুম, ত্বকের যত্ন শুরু করবেন কত দিন আগে?

আসছে বিয়ে ও উৎসবের মৌসুম, ত্বকের যত্ন শুরু করবেন কত দিন আগে?

Update Time : 07:31:18 pm, Monday, 23 November 2026