আজ বুধবার, ২৫ নভেম্বর ২০২৬
১১ অগ্রহায়ণ, ১৪৩৩ | ১৪ জমাদিউস সানি ১৪৪৮
ঢাকা
পরিষ্কার আকাশ
২০°C
সর্বোচ্চ: ২৬°C
সর্বনিম্ন: ১৮°C
বৃষ্টির সম্ভাবনা: ০%

ব্যাটার দাঁড়িয়ে দূরে, ফাঁকা স্টাম্পে বোল্ড করলেন বোলার—এমন আউট ক্রিকেট আগে দেখেনি

  • MIT ERP
  • Update Time : 09:26:06 pm, Wednesday, 25 November 2026
  • 13

ব্যাটার দাঁড়িয়ে দূরে, ফাঁকা স্টাম্পে বোল্ড করলেন বোলার—এমন আউট ক্রিকেট আগে দেখেনি

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

ফ্রি হিট তো ক্রিকেট–দুনিয়া অনেক দেখেছে। আজ দেখল ফ্রি বলও। যে বলে ব্যাটসম্যান সরে দাঁড়াবেন, আর বোলার স্টাম্প ভাঙার সুযোগ পাবেন।

আজ অস্ট্রেলিয়ায় মেয়েদের বিগ ব্যাশে এমন কাণ্ডই ঘটেছে। আর এই ফ্রি বলে বোল্ড হয়েছেন ডিয়েন্ড্রা ডটিন।

অদ্ভুত এ ঘটনা ঘটেছে নারী বিগ ব্যাশ লিগের মেলবোর্ন রেনেগেডস–ব্রিসবেন হিটের ম্যাচে।

মেলবোর্নের জাংশন ওভালে ব্রিসবেনের দেওয়া ১৩৮ রানের লক্ষ্য তাড়া করছিল রেনেগেডস। ১৫তম ওভারে দলটির স্কোর যখন ৯৭/৪, তখন ব্যাটিংয়ে নামার কথা ডটিনের। কিন্তু ক্রিজে পৌঁছাতে দেরি করে ফেলেন ওয়েস্ট ইন্ডিজের এই অলরাউন্ডার। আর তাতেই ক্রিকেটের অদ্ভুত এক নিয়মের শিকার হতে হয় তাঁকে।

২০২১–২২ মৌসুম থেকে বিগ ব্যাশে টাইমড আউটের এই নিয়ম কার্যকর হয়েছে। সংশোধিত টাইম আউট আইনে বলা আছে, কোনো ব্যাটসম্যান বা ব্যাটার আউট হওয়ার পর কিংবা অবসর নিলে পরবর্তী খেলোয়াড়কে ৭৫ সেকেন্ডের মধ্যে প্রথম বল খেলার জন্য প্রস্তুত হতে হবে। সেটি করতে ব্যর্থ হলে প্রথম বলটি খেলার সময় তাঁকে পিচের পাশে, লেগ সাইডে স্টাম্পের লাইন থেকে অন্তত পাঁচ মিটার দূরে দাঁড়াতে হবে। অর্থাৎ, ফাঁকা স্টাম্পে বল করার সুযোগ পাবেন বোলার!

ডটিনের ক্ষেত্রে ঠিক সেটিই ঘটে। তাঁকে দাঁড়িয়ে থাকতে হয় স্কয়ার লেগের কাছে। আর বোলার সারা গ্লেন সুযোগটি কাজে লাগাতে ভুল করেননি। ব্যাটারবিহীন স্টাম্প লক্ষ্য করে বল ছুড়তেই ভেঙে যায় উইকেট। নিয়ম অনুযায়ী, বোল্ড আউট ডটিন! কোনো বল খেলার সুযোগই পেলেন না। ফিরতে হলো শূন্য রানে।

বলটি ওভারের বৈধ ডেলিভারি হিসেবেই গণ্য হয়েছে। অর্থাৎ, এটি কোনো অতিরিক্ত বল ছিল না। এই উইকেট যুক্ত হয়েছে বোলারের নামেই।

ম্যাচ শেষে রেনেগেডস অধিনায়ক ও ম্যাচসেরা সোফি মোলিনু ঘটনাটিকে ক্রিকেটের বিরল অভিজ্ঞতা উল্লেখ করে বলেন, ‘এটি এমন কিছু, যা ক্রিকেটে আমি আগে কখনো দেখিনি। আমাদের জন্য এটি ভালো শিক্ষা, অন্য দলগুলোর জন্যও নিশ্চয়ই। আমার মনে হয়, আগামী ১০ বছরে আর এমন ঘটনা দেখা যাবে না।’

Tag :

Write Your Comment

About Author Information

MIT ERP

Popular Post

ব্যাটার দাঁড়িয়ে দূরে, ফাঁকা স্টাম্পে বোল্ড করলেন বোলার—এমন আউট ক্রিকেট আগে দেখেনি

ব্যাটার দাঁড়িয়ে দূরে, ফাঁকা স্টাম্পে বোল্ড করলেন বোলার—এমন আউট ক্রিকেট আগে দেখেনি

Update Time : 09:26:06 pm, Wednesday, 25 November 2026