আজ মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬
১০ অগ্রহায়ণ, ১৪৩৩ | ১৩ জমাদিউস সানি ১৪৪৮
ঢাকা
পরিষ্কার আকাশ
২১°C
সর্বোচ্চ: ২৭°C
সর্বনিম্ন: ২০°C
বৃষ্টির সম্ভাবনা: ২৪%

টানা ১৮ দিনের ছুটিতে যাচ্ছে শিক্ষাপ্রতিষ্ঠান

  • MIT ERP
  • Update Time : 09:36:00 pm, Tuesday, 24 November 2026
  • 19

টানা ১৮ দিনের ছুটিতে যাচ্ছে শিক্ষাপ্রতিষ্ঠান

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

বছরের শেষ মাস ডিসেম্বরেই দীর্ঘ অবকাশে যাচ্ছে দেশের শিক্ষাপ্রতিষ্ঠানগুলো। তবে প্রাথমিক, মাধ্যমিক, কলেজ ও মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থীদের ছুটির হিসাব এক নয়। প্রতিষ্ঠানভেদে সর্বনিম্ন ১২ দিন থেকে সর্বোচ্চ ১৮ দিন পর্যন্ত ছুটি থাকছে। এর মধ্যে কলেজ ও উচ্চমাধ্যমিক পর্যায়ের শিক্ষাপ্রতিষ্ঠানে সবচেয়ে দীর্ঘ ছুটি নির্ধারণ করা হয়েছে।

প্রকাশিত ছুটির তালিকা অনুযায়ী, প্রাথমিক বিদ্যালয়ে শীতকালীন অবকাশ শুরু হবে ২০ ডিসেম্বর। এর আগে শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি থাকায় শিক্ষক-শিক্ষার্থীদের ছুটি শুরু হবে ১৮ ডিসেম্বর থেকেই। ২৯ ডিসেম্বর পর্যন্ত চলবে এ অবকাশ। এ সময় ২৫ ডিসেম্বর বড়দিনের ছুটিও রয়েছে। সব মিলিয়ে প্রাথমিক বিদ্যালয়ে টানা ১২ দিন বন্ধ থাকবে।

মাধ্যমিক ও নিম্নমাধ্যমিক বিদ্যালয়ের ছুটির সূচিতেও প্রায় একই চিত্র। শিক্ষা মন্ত্রণালয়ের নির্ধারিত বার্ষিক ছুটির তালিকা অনুযায়ী, এসব প্রতিষ্ঠানে ২০ ডিসেম্বর থেকে ২৯ ডিসেম্বর পর্যন্ত শীতকালীন অবকাশ থাকবে। এর আগে ১৮ ও ১৯ ডিসেম্বর শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি থাকায় শিক্ষক-শিক্ষার্থীরা মোট ১২ দিনের ছুটি পাবেন।

কলেজ ও উচ্চমাধ্যমিক পর্যায়ের শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটির পরিমাণ আরও বেশি। মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) কলেজ শাখার বিজ্ঞপ্তি অনুযায়ী, ১৭ ডিসেম্বর থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত এসব প্রতিষ্ঠানে ছুটি থাকবে। এর আগে ১৬ ডিসেম্বর বিজয় দিবসের সরকারি ছুটি রয়েছে। ৩১ ডিসেম্বর বৃহস্পতিবার হওয়ায় পরবর্তী শুক্র ও শনিবারও সাপ্তাহিক ছুটি পাবেন শিক্ষক-শিক্ষার্থীরা। সব মিলিয়ে কলেজ পর্যায়ে টানা ১৮ দিনের ছুটি কাটানোর সুযোগ থাকছে।

সরকারি ও বেসরকারি মাদ্রাসাগুলোতেও ডিসেম্বরের মাঝামাঝি শুরু হবে শীতকালীন অবকাশ। স্বতন্ত্র ইবতেদায়ি, দাখিল, আলিম, ফাজিল ও কামিল মাদ্রাসায় ১৩ ডিসেম্বর থেকে ২৪ ডিসেম্বর পর্যন্ত ছুটি নির্ধারণ করা হয়েছে। ছুটির আগে ও পরে সাপ্তাহিক ছুটি যুক্ত হওয়ায় এসব প্রতিষ্ঠানে মোট ১৫ দিন বন্ধ থাকবে।

এদিকে, ২০২৬ সালের বার্ষিক ছুটির তালিকায় নির্ধারিত এ অবকাশের বাইরে প্রতিষ্ঠানপ্রধানের হাতে সংরক্ষিত দুই দিনের ছুটিও রয়েছে। কোনো কোনো শিক্ষাপ্রতিষ্ঠান এ দুই দিন শীতকালীন অবকাশের সঙ্গে যুক্ত করলে সেসব প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীরা আরও দুই দিন বেশি ছুটি পেতে পারেন।

Tag :

Write Your Comment

About Author Information

MIT ERP

Popular Post

টানা ১৮ দিনের ছুটিতে যাচ্ছে শিক্ষাপ্রতিষ্ঠান

Update Time : 09:36:00 pm, Tuesday, 24 November 2026