আজ রবিবার, ২২ নভেম্বর ২০২৬
৮ অগ্রহায়ণ, ১৪৩৩ | ১১ জমাদিউস সানি ১৪৪৮
ঢাকা
পরিষ্কার আকাশ
২৪°C
সর্বোচ্চ: ২৯°C
সর্বনিম্ন: ২২°C
বৃষ্টির সম্ভাবনা: ৫৩%

সব বাধা পেরিয়ে প্রথম আলো অটল থেকেছে; ভবিষ্যতেও থাকবে

  • MIT ERP
  • Update Time : 11:10:55 pm, Sunday, 22 November 2026
  • 16

সব বাধা পেরিয়ে প্রথম আলো অটল থেকেছে; ভবিষ্যতেও থাকবে

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

দিনভর ঝরে যাওয়া বৃষ্টির রেশ তখনো প্রকৃতির গায়ে লেগে আছে। স্নিগ্ধ ও ধোয়া-মোছা সেই বিকেলে পাবনা প্রেসক্লাব মিলনায়তন ভরে ওঠে গান, কবিতা ও প্রাণের উচ্ছ্বাসে। প্রথম আলোর ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠান ও শুভেচ্ছা বিনিময়ের আয়োজন করে পাবনা বন্ধুসভা। ২০ নভেম্বর বিকেলে আয়োজিত এই মিলনমেলায় উপস্থিত সুহৃদ, পাঠক ও শুভানুধ্যায়ীদের চোখেমুখে ছিল মুগ্ধতার আভা।

বন্ধুসভার সদস্যদের কণ্ঠে জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। স্বাগত বক্তব্য দেন প্রথম আলোর পাবনা প্রতিনিধি সরোয়ার মোর্শেদ। শুভেচ্ছা বক্তব্যে নিজেদের অনুভূতি ও প্রত্যাশার কথা তুলে ধরেন শহীদ বুলবুল সরকারি কলেজের উপাধ্যক্ষ মো. আখতার জামান, পাবনা প্রেসক্লাবের সভাপতি মো. আখতারুজ্জামান এবং বন্ধুসভার সভাপতি রাশিদুল ইসলাম।

শহীদ বুলবুল সরকারি কলেজের উপাধ্যক্ষ মো. আখতার জামান পত্রিকাটির সঙ্গে পাঠকের আত্মিক সম্পর্কের চিত্র তুলে ধরেন। তিনি বলেন, ‘প্রথম আলো যেন এক পূর্ণাঙ্গ প্রেমিকের মতো। একেকজন মানুষের পত্রিকাটির একেক পাতার ওপর আলাদা প্রেম জন্মেছে। আমি সম্পাদকীয় পাতা পড়লে, আমার ছেলে পড়ে খেলার পাতা আর স্ত্রী পড়ে নকশা। প্রতিটি পাঠক-পরিবারেই এমন নিবিড় টান দেখেছি। পাঠকের এই ভালোবাসা ও বিশ্বাসের ওপর দাঁড়িয়েই প্রথম আলো ২৮ বছরেও স্বমহিমায় অটল রয়েছে।’

পাবনায় প্রথম আলোর ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকীর সাংস্কৃতিক অনুষ্ঠানে বন্ধুসভার বন্ধুদের পরিবেশনা।

জাতীয় চেতনা ও প্রতিকূলতার প্রসঙ্গ টেনে মো. আখতার জামান বলেন, ‘“আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি”, স্বাধীনতার এত বছরেও আমরা আমাদের জাতীয় সংগীতকে হৃদয়ে ধারণ করতে পারিনি। সে কারণেই বারবার দেশে প্রতিকূল পরিবেশ তৈরি হয়েছে, এসেছে নানা আঘাত। সেই অভিঘাত থেকে প্রথম আলোও রেহাই পায়নি। তবু সব বাধা পেরিয়ে প্রথম আলো অটল থেকেছে; ভবিষ্যতেও এভাবেই অটল থাকবে, এটাই আমাদের প্রত্যাশা।’

শুভেচ্ছা বিনিময় পর্ব শেষে শুরু হয় সাংস্কৃতিক পরিবেশনা। বন্ধুসভার সদস্যরা গান ও কবিতা আবৃত্তি করে দর্শকদের মাতিয়ে তোলেন। সংগীত পরিবেশন করেন বন্ধুসভার ফাহমিদা চাঁদনী এবং কবিতা আবৃত্তি করেন কৌমুদি সাম্য। অতিথি শিল্পী হিসেবে গান পরিবেশন করেন সাংস্কৃতিক সংগঠন ‘সুরধারা’-এর পুনম প্রজ্ঞা ও শামীম সানি।

সভাপতি, পাবনা বন্ধুসভা

Tag :

Write Your Comment

About Author Information

MIT ERP

Popular Post

সব বাধা পেরিয়ে প্রথম আলো অটল থেকেছে; ভবিষ্যতেও থাকবে

সব বাধা পেরিয়ে প্রথম আলো অটল থেকেছে; ভবিষ্যতেও থাকবে

Update Time : 11:10:55 pm, Sunday, 22 November 2026