আজ রবিবার, ২২ নভেম্বর ২০২৬
৮ অগ্রহায়ণ, ১৪৩৩ | ১১ জমাদিউস সানি ১৪৪৮
ঢাকা
পরিষ্কার আকাশ
২৪°C
সর্বোচ্চ: ২৯°C
সর্বনিম্ন: ২২°C
বৃষ্টির সম্ভাবনা: ৫৩%

চাঁদপুরে টানা বৃষ্টিতে ৬০৯ হেক্টর ফসল আক্রান্ত, দুশ্চিন্তায় কৃষক

  • MIT ERP
  • Update Time : 09:45:53 pm, Sunday, 22 November 2026
  • 14

চাঁদপুরে টানা বৃষ্টিতে ৬০৯ হেক্টর ফসল আক্রান্ত, দুশ্চিন্তায় কৃষক

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

‘ঘূর্ণিঝড় আকভান’ এর প্রভাবে চাঁদপুরে টানা তিন দিনের বৃষ্টিতে রোপা আমন ধান, ভুট্টা ও মৌসুমি সবজির ব্যাপক ক্ষতি হয়েছে। বিশেষ করে আমন ধান ও শীতকালীন আগাম সবজির ক্ষেত নিয়ে বিপাকে পড়েছেন কৃষকরা। কোথাও ধানের গাছ নুয়ে পানিতে ডুবে গেছে, আবার কোথাও জলাবদ্ধতায় নষ্ট হয়েছে বিভিন্ন ধরনের শাকসবজি। এতে নতুন করে সবজি রোপণ এবং ধান কাটতে বাড়তি খরচের আশঙ্কা করছেন কৃষকরা। ইতোমধ্যে জেলায় ৬০৯ হেক্টর জমির ফসল আক্রান্ত হয়েছে। তবে প্রকৃত ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো নির্ধারণ করতে পারেনি কৃষি বিভাগ।

সরেজমিনে চাঁদপুর সদর উপজেলার বাগাদী ইউনিয়নের বিভিন্ন এলাকায় গিয়ে দেখা গেছে, টানা বৃষ্টিতে সবজির জমিতে পানি জমে আছে। অনেক ক্ষেতের মৌসুমি সবজির গাছ নুয়ে পড়েছে। কোথাও কোথাও পুরো জমি পানিতে তলিয়ে গেছে। অন্যদিকে আমন ধানের গাছ নুয়ে পড়ায় ধান কাটতে গিয়ে ভোগান্তিতে পড়ছেন কৃষকরা। জমিতে পানি থাকায় অনেকটা পানির মধ্যেই ধান কাটতে হচ্ছে তাদের। এতে শ্রমিকের মজুরি ও ফসল ঘরে তোলার খরচ বেড়ে যাওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।

কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ও আবহাওয়া অফিসের তথ্য অনুযায়ী, গত তিন দিনে চাঁদপুর জেলায় ১০২ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এতে আমন ধান, ভুট্টা ও মৌসুমি সবজির মোট ৬০৯ হেক্টর জমির ফসল আক্রান্ত হয়েছে।

বাগাদী গ্রামের কৃষক মোবারক বেপারী বলেন, টানা বৃষ্টিতে শাকসবজিসহ ধানের ব্যাপক ক্ষতি হয়েছে। বিশেষ করে আমন ধানের ক্ষতি বেশি হয়েছে। জমিতে পানি জমে থাকায় ফসল নিয়ে দুশ্চিন্তায় রয়েছেন তারা।

একই এলাকার কৃষক আবুল কালাম আজাদ বলেন, প্রায় দুই একর জমিতে মৌসুমি সবজির আবাদ করেছেন তিনি। এর মধ্যে ধনিয়া, লালশাক, পালংশাক ও মুলার ক্ষেত রয়েছে। টানা বৃষ্টিতে এসব সবজির জমি ক্ষতিগ্রস্ত হয়েছে। অনেক ক্ষেতের গাছ নষ্ট হয়ে গেছে। নতুন করে আবার আবাদ করতে হবে।

কৃষক মনসুর আহমেদ বলেন, প্রায় এক একর জমিতে আমন ধানের আবাদ করেছেন তিনি। বৃষ্টিতে ধানের গাছগুলো নুয়ে পড়েছে। আবাদে যে খরচ হয়েছে, তা বাদ দিলে এখন ধান কেটে বাড়িতে আনতে যে খরচ হবে, সেই টাকা শ্রমিকের মজুরি হিসেবেই চলে যাবে। এতে লাভের পরিবর্তে লোকসানের আশঙ্কা করছেন তিনি।

আরেক কৃষক আবুল বাসার বলেন, পুরো মাঠের কৃষকরাই কমবেশি ক্ষতিগ্রস্ত হয়েছেন। মৌসুমি সবজি নতুন করে রোপণ করতে হবে। আমন ধানের গাছও নুয়ে পড়েছে। ঋণ করে সবজির আবাদ করেছেন তিনি। এ অবস্থায় সরকারি সহযোগিতা পেলে ক্ষতি কিছুটা পুষিয়ে নিতে পারবেন।

চাঁদপুর জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মোহাম্মদ আবু তাহের বলেন, টানা তিন দিনের বৃষ্টিতে আমন ধান, ভুট্টা ও মৌসুমি সবজি আক্রান্ত হয়েছে। কৃষি কর্মকর্তারা মাঠপর্যায়ে ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণে জরিপ করছেন। তবে আক্রান্ত ফসলের বেশির ভাগই পুনরুদ্ধার করা সম্ভব হবে বলে আশা করা হচ্ছে। জরিপে ক্ষয়ক্ষতির পরিমাণ বেশি পাওয়া গেলে কৃষকদের সহায়তায় সরকারি প্রণোদনার জন্য সুপারিশ করা হবে।

Tag :

Write Your Comment

About Author Information

MIT ERP

Popular Post

চাঁদপুরে টানা বৃষ্টিতে ৬০৯ হেক্টর ফসল আক্রান্ত, দুশ্চিন্তায় কৃষক

চাঁদপুরে টানা বৃষ্টিতে ৬০৯ হেক্টর ফসল আক্রান্ত, দুশ্চিন্তায় কৃষক

Update Time : 09:45:53 pm, Sunday, 22 November 2026