আজ রবিবার, ২২ নভেম্বর ২০২৬
৮ অগ্রহায়ণ, ১৪৩৩ | ১১ জমাদিউস সানি ১৪৪৮
ঢাকা
পরিষ্কার আকাশ
২৪°C
সর্বোচ্চ: ২৯°C
সর্বনিম্ন: ২২°C
বৃষ্টির সম্ভাবনা: ৫৩%

‘ওই মিয়া, মোবাইল বাইর করছেন কেয়া’, ভিডিও করতেই সাংবাদিককে হুমকি

  • MIT ERP
  • Update Time : 09:11:09 pm, Sunday, 22 November 2026
  • 18

‘ওই মিয়া, মোবাইল বাইর করছেন কেয়া’, ভিডিও করতেই সাংবাদিককে হুমকি

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

‘ওই মিয়া, মোবাইল নামান। মোবাইল বাইর করছেন কেয়া? ভিডিও করেন কেন? ভিডিও করলে কিন্তু মোবাইল থাকত না।’ মহাসড়ক অবরোধকারী শ্রমিকদের একজন এভাবেই কথা বলছিলেন। আজ রোববার বেলা সোয়া ১১টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে গাজীপুরের শ্রীপুরে পুরানবাজার এলাকায় এ ঘটনা ঘটে।

গণমাধ্যমকর্মীরা মহাসড়ক অবরোধের ছবি তুলতে ও ভিডিও ধারণ করতে নিষেধ করেন বিক্ষুব্ধ শ্রমিকেরা। ঘটনাস্থলে উপস্থিত ছিলেন শ্রীপুর ও গাজীপুর সদরের বিভিন্ন গণমাধ্যমের কর্মীরা। সেখানে ছিলেন এই প্রতিবেদকও।

পরে আজ দুপুর পৌনে ১২টায় সড়কের গড়গড়িয়া মাস্টারবাড়ি এলাকায় এই প্রতিবেদক অবরোধকারীদের ছবি তোলার চেষ্টা করেন। সড়ক বিভাজনের ওপর দাঁড়িয়ে ছবি তোলার সময় সেখানে দৌড়ে আসেন একজন শ্রমিক। ওই শ্রমিক ছবি তুলতে নিষেধ করেন। ছবি তোলার চেষ্টা করলে মুঠোফোন কেড়ে নেওয়া হবে বলেও হুমকি দেন।

আজ বেলা সোয়া ১১টার দিকে উপজেলার গড়গড়িয়া মাস্টারবাড়ি এলাকায় প্রথমে মহাসড়কে অবস্থান নেন শ্রমিকেরা। পুলিশ ধাওয়া দিলে তাঁরা সড়ক ছেড়ে চলে যান। এতে প্রায় ১৫ মিনিট যান চলাচল বন্ধ ছিল। এর আগে শ্রমিকেরা একটি ট্রাক ও একটি বাসের সামনের কাচ ভাঙচুর করেন বলে স্থানীয় বাসিন্দারা জানান।

গাজীপুরের শ্রীপুরে মহাসড়ক অবরোধের ভিডিও করার সময় তেড়ে আসেন এক ব্যক্তি। রোববার বেলা পৌনে ১২টায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের গড়গড়িয়া মাস্টারবাড়ি এলাকায়

বেলা সাড়ে ১১টার দিকে শ্রীপুরের নতুনবাজার এলাকার ইউটার্নে অবরোধের চেষ্টা করেন শ্রমিকেরা। এ সময় কয়েকটি বাসে ইটপাটকেল ছোড়া হয়। পুলিশ সাউন্ড গ্রেনেড ছুড়ে তাঁদের সরিয়ে দেয়।

দুপুর পৌনে ১২টার দিকে গিলারচালা এলাকায় শ্রমিকেরা অবরোধের চেষ্টা করলে পুলিশ তাঁদের ছত্রভঙ্গ করে দেয়। পরে গিলারচালা ও গড়গড়িয়া মাস্টারবাড়িতে আবার শ্রমিকেরা জড়ো হতে থাকেন। তবে পুলিশের তৎপরতায় তাঁরা সড়কে নামতে পারেননি।

দুপুর সাড়ে ১২টা পর্যন্ত মহাসড়কে যান চলাচল স্বাভাবিক ছিল। গিলারচালা, ১ নম্বর সিঅ্যান্ডবি, গড়গড়িয়া মাস্টারবাড়ি ও নতুনবাজার এলাকায় বিপুলসংখ্যক আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যকে টহল দিতে দেখা গেছে।দুপুর সাড়ে ১২টা পর্যন্ত মহাসড়কে যান চলাচল স্বাভাবিক ছিল। গিলারচালা, ১ নম্বর সিঅ্যান্ডবি, গড়গড়িয়া মাস্টারবাড়ি ও নতুনবাজার এলাকায় বিপুলসংখ্যক আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যকে টহল দিতে দেখা গেছে।

Tag :

Write Your Comment

About Author Information

MIT ERP

Popular Post

চাঁদপুরে টানা বৃষ্টিতে ৬০৯ হেক্টর ফসল আক্রান্ত, দুশ্চিন্তায় কৃষক

‘ওই মিয়া, মোবাইল বাইর করছেন কেয়া’, ভিডিও করতেই সাংবাদিককে হুমকি

Update Time : 09:11:09 pm, Sunday, 22 November 2026