আজ শনিবার, ২১ নভেম্বর ২০২৬
৭ অগ্রহায়ণ, ১৪৩৩ | ১০ জমাদিউস সানি ১৪৪৮
ঢাকা
পরিষ্কার আকাশ
২৩°C
সর্বোচ্চ: ২৬°C
সর্বনিম্ন: ২২°C
বৃষ্টির সম্ভাবনা: ১০০%

দুই দিন ধরে নিখোঁজ ছিলেন রাবি শিক্ষার্থী, অচেতন অবস্থায় পড়ে ছিলেন ধানখেতে

  • MIT ERP
  • Update Time : 09:20:52 pm, Saturday, 21 November 2026
  • 25

দুই দিন ধরে নিখোঁজ ছিলেন রাবি শিক্ষার্থী, অচেতন অবস্থায় পড়ে ছিলেন ধানখেতে

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

নিখোঁজের দুই দিন পর রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীকে নাটোরের বড়াইগ্রাম উপজেলার একটি ধানখেত থেকে উদ্ধার করেছেন স্থানীয় বাসিন্দারা। এ সময় তিনি অচেতন ছিলেন। আজ শনিবার দুপুর পৌনে ১২টার দিকে উপজেলার শিবপুর এলাকার ময়না গ্রাম থেকে তাঁকে উদ্ধার করা হয়।

উদ্ধার হওয়া ওই শিক্ষার্থীর নাম রিদয় আলী (২১)। তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অ্যাগ্রোনমি অ্যান্ড অ্যাগ্রিকালচারাল এক্সটেনশন বিভাগের ২০২৫-২৬ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। তাঁর বাড়ি ঠাকুরগাঁও জেলার রানীশংকৈল জওগাঁ গ্রামে। থাকেন বিশ্ববিদ্যালয়ের পাশের বিনোদপুরের মণ্ডলের মোড় এলাকার একটি মেসে।

উদ্ধারের পর রিদয় আলীকে প্রথমে বড়াইগ্রামের বনপাড়া আমেনা হাসপাতালে এবং পরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে (রামেক) ভর্তি করা হয়।

বিশ্ববিদ্যালয় প্রশাসন ও সহপাঠীদের বরাতে জানা যায়, গত বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে একটি কালো ব্যাগ নিয়ে মেস থেকে বের হন হৃদয়। এরপর তাঁর খোঁজ না পেয়ে গতকাল শুক্রবার রাজশাহী নগরের মতিহার থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়। পুলিশ তাঁর মুঠোফোনের সর্বশেষ অবস্থান শনাক্ত করে বৃহস্পতিবার রাত ৯টা ৩১ মিনিটে রাজশাহী নগরের শিরোইল কলোনি এলাকায়। এরপর থেকে তাঁর মুঠোফোন বন্ধ পাওয়া যায়।

আজ সকালে বড়াইগ্রামের ময়না গ্রামের একটি ধানখেতে হৃদয়কে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখেন স্থানীয় বাসিন্দারা। এ সময় তাঁর কাছে বিশ্ববিদ্যালয়ের পরিচয়পত্র ও একটি চাবির রিং পাওয়া যায়। পরে স্থানীয় বিষয়টি রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রশাসনকে অবহিত করা হয়।

স্থানীয় কৃষক মোসলেম বলেন, সকালে ধানখেতে পিঠে ব্যাগসহ উপুড় হয়ে পড়ে থাকতে দেখে আশপাশের লোকজনকে খবর দেওয়া হয়। পরে পুলিশকে খবর দিলে পুলিশ এসে ওই তরুণকে উদ্ধার করে উপজেলার বেসরকারি একটি ক্লিনিকে নিয়ে যায়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম বলেন, ওই তরুণকে উদ্ধারের পর রাজশাহীর মতিহার থানাকে অবহিত করা হয় এবং পরবর্তী সময়ে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে জানানো হয়।

বনপাড়া আমেনা হাসপাতাল সূত্রে জানা যায়, অজ্ঞান অবস্থায় সারা রাত বৃষ্টি ও ঠান্ডায় কাদামাটিতে পড়ে থাকায় রিদয় মিয়া নামের ওই তরুণের শারীরিক অবস্থা আশঙ্কাজনক।

রিদয় আলীকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর আগে খবর পেয়ে বড়াইগ্রামে ছুটে আসেন রাজশাহী বিদ্যালয়ের উপাচার্য ফরিদুল ইসলাম।

সাংবাদিকদের উপাচার্য বলেন, রিদয় আলী সুস্থ হলে জানা যাবে কীভাবে সে এখানে এল, কেন এমন ঘটল এবং এর পেছনে কী কী কারণ রয়েছে। ঘটনার রহস্য উম্মোচনের জন্য তিনি পুলিশ প্রশাসনের সহযোগিতা চান।

Tag :

Write Your Comment

About Author Information

MIT ERP

Popular Post

নজরে নাশকতায় অর্থদাতারা

দুই দিন ধরে নিখোঁজ ছিলেন রাবি শিক্ষার্থী, অচেতন অবস্থায় পড়ে ছিলেন ধানখেতে

Update Time : 09:20:52 pm, Saturday, 21 November 2026