আজ শনিবার, ২১ নভেম্বর ২০২৬
৭ অগ্রহায়ণ, ১৪৩৩ | ১০ জমাদিউস সানি ১৪৪৮
ঢাকা
পরিষ্কার আকাশ
২৩°C
সর্বোচ্চ: ২৬°C
সর্বনিম্ন: ২২°C
বৃষ্টির সম্ভাবনা: ১০০%

আইওয়ার অ্যাটর্নি জেনারেলকে বিনা খরচে ইসরায়েল সফরের আমন্ত্রণ, তারপর যা করল দেশটির সরকার

  • MIT ERP
  • Update Time : 09:45:59 pm, Saturday, 21 November 2026
  • 19

আইওয়ার অ্যাটর্নি জেনারেলকে বিনা খরচে ইসরায়েল সফরের আমন্ত্রণ, তারপর যা করল দেশটির সরকার

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

যুক্তরাষ্ট্রের আইওয়া অঙ্গরাজ্যের অ্যাটর্নি জেনারেল ব্রেনা বার্ডকে বিনা খরচে ইসরায়েল সফরের প্রস্তাব দিয়েছিল দেশটির মধ্য-পশ্চিমাঞ্চলে অবস্থিত কনস্যুলেট। এর কয়েক সপ্তাহ পর বার্ডের কাছে তুরস্কের বিরুদ্ধে অঙ্গরাজ্যটির বর্জনবিরোধী আইন প্রয়োগ এবং আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) নিন্দা জানানোর অনুরোধ জানানো হয়। যুক্তরাষ্ট্রভিত্তিক অনুসন্ধানী সংবাদমাধ্যম ড্রপ সাইট নিউজের হাতে আসা ই–মেইল থেকে এ তথ্য জানা গেছে।

আইওয়ার তথ্য অধিকার আইনের আওতায় প্রকাশিত ই–মেইলগুলোতে দেখা যায়, যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্যগুলোর কর্মকর্তাদের সঙ্গে ব্যক্তিগত সম্পর্ক কাজে লাগিয়ে ইসরায়েল কীভাবে বর্জনের শাস্তি দিতে আইন প্রণয়নে চাপ দেয় এবং গাজায় জাতিগত নিধন (জেনোসাইড) চলাকালে ইসরায়েলের কর্মকাণ্ডের তদন্তকারী আন্তর্জাতিক সংস্থাগুলোর বিরুদ্ধে সমর্থন আদায়ের চেষ্টা করে।

বার্ডকে ২০২৪ সালের ফেব্রুয়ারিতে ইসরায়েলে ‘স্টাডি ট্যুরে’ যাওয়ার আমন্ত্রণ জানানো হয়। ওই বছরের ২৫ মে থেকে ২ জুন পর্যন্ত এ সফরে যুক্তরাষ্ট্রের অন্যান্য অঙ্গরাজ্যের অ্যাটর্নি জেনারেলদেরও যাওয়ার কথা ছিল। আমন্ত্রণপত্রটি পাঠিয়েছিল ইসরায়েলের মধ্য-পশ্চিমাঞ্চলীয় কনস্যুলেট জেনারেল, ন্যাশনাল অ্যাসোসিয়েশন অব অ্যাটর্নিস জেনারেল এবং নিউইয়র্কভিত্তিক অলাভজনক সংস্থা আমেরিকা-ইসরায়েল ফ্রেন্ডশিপ লিগ (এআইএফএল)।

সফরের উড়োজাহাজভাড়া, হোটেল, যাতায়াত, ভ্রমণ, অধিকাংশ খাবার ও বিমা খরচ বহনের প্রস্তাব দেওয়া হয়েছিল। আলাস্কার তৎকালীন অ্যাটর্নি জেনারেল ট্রেগ টেলর ওই সফরে গিয়েছিলেন। তিনি সফরটিরতে ৭ হাজার ২০০ ডলার ব্যয়ের কথা জানিয়েছিলেন।

বার্ড আমন্ত্রণ গ্রহণ করেছিলেন কি না, তা ই–মেইলগুলো থেকে জানা যায়নি। তাঁর ২০২৪ সালের নৈতিকতা-সংক্রান্ত ঘোষণাপত্রেও এ সফরের উল্লেখ নেই।

‘জেরুজালেমের নির্দেশনা’

ইসরায়েলের কনসাল জেনারেল ইয়িনাম কোহেন ২০২৪ সালের এপ্রিলে বার্ডের দপ্তরে একটি ই–মেইল পাঠান। সেখানে তিনি বিষয়টিকে ‘জেরুজালেমের নির্দেশনা’ বলে উল্লেখ করেন। ইসরায়েলের সঙ্গে তুরস্কের বাণিজ্যিক বিধিনিষেধ আইওয়ার বর্জনবিরোধী আইনের ‘চেতনার’ পরিপন্থী কি না, তা খতিয়ে দেখতে বার্ডকে অনুরোধ করেন কোহেন।

গাজায় যুদ্ধবিরতি না হওয়া পর্যন্ত ওই মাসে ইসরায়েলে ৫৪ ধরনের পণ্য রপ্তানি সীমিত করেছিল তুরস্ক। এর জবাবে ইসরায়েলের তৎকালীন পররাষ্ট্রমন্ত্রী ইসরায়েল কাৎজ বলেছিলেন, তুরস্কে বিনিয়োগ সীমিত করতে যুক্তরাষ্ট্রের ইসরায়েলপন্থী সংগঠনগুলোর সহায়তা চাইবেন তিনি।

বৃষ্টির পানিতে আংশিক ডুবে যাওয়া তাঁবুর শিবিরে হাঁটছে বাস্তুচ্যুত এক ফিলিস্তিনি শিশু। গাজা সিটি, ৭ নভেম্বর ২০২৬

বর্জন, বিনিয়োগ প্রত্যাহার ও নিষেধাজ্ঞা (বিডিএস) আন্দোলনকে নিশানা করে যুক্তরাষ্ট্রের ৩০টির বেশি অঙ্গরাজ্যে আইন করা হয়েছে। ফিলিস্তিনিদের নেতৃত্বাধীন এ আন্দোলনের লক্ষ্য, অর্থনৈতিক চাপ প্রয়োগের মাধ্যমে ইসরায়েলকে আন্তর্জাতিক আইন মেনে চলতে বাধ্য করা। কিন্তু ইসরায়েল সরকারের কয়েক বছরের তদবিরের পর মার্কিন রাজ্যগুলোতে বিডিএস–বিরোধী আইন পাস হয়।

আইওয়ার আইনটি পাস হয় ২০১৬ সালে। ২০২২ সালে এর পরিধি আরও বাড়ানো হয়। এ আইনে তালিকাভুক্ত বিদেশি কোম্পানি থেকে সরকারি তহবিলের বিনিয়োগ প্রত্যাহার করতে হয়। পাশাপাশি এসব কোম্পানিকে ১ হাজার ডলার বা তার বেশি মূল্যের কোনো সরকারি চুক্তি দেওয়ার ক্ষেত্রে অঙ্গরাজ্যের সংস্থাগুলোর ওপর নিষেধাজ্ঞা রয়েছে। নাগরিক অধিকার সংগঠনগুলো এসব আইনকে মতপ্রকাশের স্বাধীনতার ওপর আঘাত বলে নিন্দা জানিয়েছে।

আইওয়ার বর্জনবিরোধী আইনসহ অন্যান্য অঙ্গরাজ্যের এ ধরনের আইন মূলত ইসরায়েলকে বর্জন করা কোম্পানিগুলোকে শাস্তি দেওয়ার জন্য করা হয়েছে, বিদেশি সরকারগুলোর বিরুদ্ধে নয়। তা সত্ত্বেও কোহেন যুক্তি দেন, ‘আইওয়া অঙ্গরাজ্যের পক্ষ থেকে তদন্ত শুরু হলে তুরস্ক সরকার তাদের সিদ্ধান্ত পুনর্বিবেচনার জন্য জোরালো বার্তা পাবে।’

সফরের বিমানভাড়া, হোটেল, যাতায়াত, ভ্রমণ, অধিকাংশ খাবার ও বিমা খরচ বহনের প্রস্তাব দেওয়া হয়েছিল। আলাস্কার তৎকালীন অ্যাটর্নি জেনারেল ট্রেগ টেলর ওই সফরে গিয়েছিলেন। তিনি সফরটিরতে ৭ হাজার ২০০ ডলার ব্যয়ের কথা জানিয়েছিলেন।

বার্ড তদন্ত শুরু করেছিলেন কি না, তা ই–মেইলগুলোতে স্পষ্ট নয়। তবে এর পরের ঘটনা আরও এক ধাপ এগিয়েছে। ২০২৫ সালের সেপ্টেম্বরে ফ্লোরিডা নিজস্ব বর্জনবিরোধী আইনে তুরস্ক সরকার ও দেশটির কয়েকটি কোম্পানিকে কালোতালিকাভুক্ত করে।

এর পরের মাসে কোহেন আবার বার্ডের সঙ্গে যোগাযোগ করেন। এবার তাঁর লক্ষ্য ছিল আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি)।

আইসিসির কৌঁসুলি করিম খান ২০২৪ সালের মে মাসে ইসরায়েল ও হামাসের নেতাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আবেদন করেন। কোহেন বার্ডকে কৌঁসুলির এ সিদ্ধান্তের বিরুদ্ধে ‘প্রকাশ্যে কথা বলার’ আহ্বান জানান। তাঁর দাবি ছিল, এ সিদ্ধান্ত ‘বিচার ও যথাযথ আইনি প্রক্রিয়ার মৌলিক নীতিগুলোকে ক্ষুণ্ন করে’।

কয়েক সপ্তাহের মধ্যেই বার্ড যুক্তরাষ্ট্রের কংগ্রেসের কাছে আইসিসির বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপের আহ্বান জানিয়ে লেখা একটি চিঠিতে স্বাক্ষর করেন। যুক্তরাষ্ট্রের আরও ১৯টি অঙ্গরাজ্যের অ্যাটর্নি জেনারেল ওই চিঠিতে স্বাক্ষর করেন।

যুক্তরাষ্ট্রের জাতীয় পতাকার পাশে উড়ছে আইওয়া অঙ্গরাজ্যের পতাকা। আইওয়ার ওয়েস্ট ডেস ময়েনসে, ৩০ ডিসেম্বর ২০১১

ড্রপ সাইট নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, চিঠিতে কোহেনের বক্তব্যের সঙ্গে অনেক মিল ছিল। এর মধ্যে ইসরায়েল ও হামাসকে ‘এক পাল্লায় মাপার’ জন্য আইসিসির সমালোচনাও ছিল।

চিঠিতে স্বাক্ষরকারীদের মধ্যে টেলর এবং সাউথ ক্যারোলাইনার অ্যাটর্নি জেনারেল অ্যালান উইলসনও ছিলেন। তাঁদের দুজনেরই ওই স্টাডি ট্যুরে অংশ নেওয়ার তথ্য জানা গেছে। ২০২৪ সালের নভেম্বরে আইসিসি ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং সাবেক প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্টের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।

যুক্তরাষ্ট্রের গবেষণাপ্রতিষ্ঠান কুইন্সি ইনস্টিটিউট ফর রেসপনসিবল স্টেটক্রাফটের ‘ডেমোক্রেটাইজিং ফরেন পলিসি’ কর্মসূচির পরিচালক বেন ফ্রিম্যান বলেন, কোনো কর্মকর্তা এসব অনুরোধে সাড়া দিলে বিদেশি এজেন্ট নিবন্ধন আইন বা এফএআরএর আওতায় তা অবশ্যই উদ্বেগের কারণ হতো। একই দেশ থেকে বিনা খরচে সফরের প্রস্তাব পাওয়ার বিষয়টি সেই উদ্বেগ আরও বাড়িয়ে দিত। তবে শুধু ই–মেইলের ভিত্তিতে চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছানো যায় না।

অঙ্গরাজ্য পর্যায়ে ইসরায়েলের নেটওয়ার্ক

হ্যাক করা আলাদা কিছু ই–মেইল থেকে দেখা যায়, অ্যাটর্নি জেনারেলদের সফরের আয়োজন করার অনেক আগে থেকেই এআইএফএল বিডিএস–বিরোধী কর্মকাণ্ডে ইসরায়েলি কর্মকর্তাদের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করছিল।

যুক্তরাষ্ট্রের ৩০টির বেশি অঙ্গরাজ্যে বিডিএস আন্দোলন ঠেকাতে আইন হয়েছে। ফিলিস্তিনিদের নেতৃত্বাধীন এ আন্দোলন অর্থনৈতিক চাপ দিয়ে ইসরায়েলকে আন্তর্জাতিক আইন মানতে বাধ্য করাতে চায়। এসব আইন পাসে ইসরায়েল তদবির চালিয়েছে।

হ্যান্ডালা নামের একটি হ্যাকিং গোষ্ঠী এবং ‘অ্যানোনিমাস ফর জাস্টিস’ নামে পরিচয় দেওয়া একটি দল এসব ই–মেইল সংগ্রহ করে। হ্যান্ডালা ইরান সরকারের সঙ্গে সংশ্লিষ্ট বলে ধারণা করা হয়। পরে হুইসেলব্লোয়ারদের ওয়েবসাইট ডিস্ট্রিবিউটেড ডিনায়াল অব সিক্রেটস (ডিডসিক্রেটস) ই–মেইলগুলো প্রকাশ করে।

২০১৭ সালে এআইএফএলের ভাইস প্রেসিডেন্ট পল কাপলান ইসরায়েল সরকারের ‘ইসরায়েলবিরোধী ও বিডিএস কার্যক্রম মোকাবিলার প্রচেষ্টায়’ যুক্ত হওয়ার প্রস্তাব দেন। পরে তাঁকে ইসরায়েলের কৌশলগতবিষয়ক মন্ত্রণালয়ের মহাপরিচালক সিমা ভাকনিন-গিলের সঙ্গে যোগাযোগ করিয়ে দেওয়া হয়। বিডিএস আন্দোলনের বিরুদ্ধে ইসরায়েলের গোপন প্রচারের নেতৃত্ব দিত এ মন্ত্রণালয়। ভাকনিন-গিল কাপলানকে বলেন, এটি ‘একটি পূর্ণাঙ্গ কৌশল এবং দুই বছরের কর্মপরিকল্পনা’।

ইসরায়েলের দখল করা পশ্চিম তীরে নতুন বসতি নির্মাণের পরিকল্পনায় উচ্ছেদের ঝুঁকিতে পড়েছে জাবাল আল-বাবার বেদুইন সম্প্রদায়। নামাজের আগে অজু করছেন এক ফিলিস্তিনি বেদুইন। ১৭ সেপ্টেম্বর ২০২৫

এআইএফএল কখনো এফএআরএর আওতায় নিবন্ধন করেনি। সংস্থাটির নির্বাহী পরিচালক বলেন, তাঁদের নিবন্ধনের প্রয়োজন নেই। ২০২৫ সালের ডিসেম্বরে অঙ্গরাজ্যের কর্মকর্তাদের জন্য সফরের আয়োজন করতে ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে সংস্থাটি ১ লাখ ৫০ হাজার ডলার অনুদান পায়। এ ছাড়া কৌশলগতবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিষ্ঠিত আধা সরকারি প্রতিষ্ঠান কনসার্ট থেকেও তারা ৩৩ হাজার ডলার পেয়েছে।

এর আগে প্রকাশিত ই–মেইলে দেখা যায়, এফএআরএর বাধ্যবাধকতা এড়াতে যুক্তরাষ্ট্রের অলাভজনক সংস্থাগুলোকে অর্থ দেওয়ার জন্য কনসার্টের মাধ্যমে অর্থ পাঠাতে চেয়েছিল ইসরায়েলের কৌশলগতবিষয়ক মন্ত্রণালয়।

মধ্যবর্তী নির্বাচনে বার্ড পুনর্নির্বাচিত হতে পারেননি। তবে ইসরায়েলের পক্ষে প্রচার চালিয়ে যাচ্ছেন তিনি।

ইসরায়েলের বিচার মন্ত্রণালয়ের ২০১৯ সালের একটি কৌশলগত স্মারকলিপিতে বর্জনবিরোধী অঙ্গরাজ্যভিত্তিক আইনকে কাজে লাগানোর কথা বলা হয়েছে। ২০২৫ সালে ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয়ের অর্থায়নে যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্যগুলোর আইনপ্রণেতাদের একটি সম্মেলন আয়োজন করা হয়। সেখানে ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী গিদিওন সার বর্জনবিরোধী আইনগুলোর পক্ষে প্রচার চালান। পরে এ উদ্যোগ ‘স্টেট লেজিসলেটরস ইসরায়েল ককাস’ নামে একটি সংগঠনে রূপ নেয়। ওয়াশিংটনে ইসরায়েলি দূতাবাসে এর প্রথম বৈঠক হয়।

মধ্যবর্তী নির্বাচনে বার্ড পুনর্নির্বাচিত হতে পারেননি। তবে ইসরায়েলের পক্ষে প্রচার চালিয়ে যাচ্ছেন তিনি। ৯ নভেম্বর তাঁর নেতৃত্বে একটি চিঠি পাঠানো হয়। এতে আরও ১২ জন রিপাবলিকান অ্যাটর্নি জেনারেল স্বাক্ষর করেন। চিঠিতে যুক্তরাজ্য ও নেদারল্যান্ডসকে অবৈধ ইসরায়েলি বসতি থেকে পণ্য আমদানিতে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার দাবি জানানো হয়। তা না হলে দেশ দুটির কোম্পানিগুলো যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্যগুলোর সরকারি চুক্তি হারাতে পারে বলে সতর্ক করা হয়।

যুক্তরাষ্ট্রের ইসরায়েলপন্থী ব্যক্তিরা যুক্তরাজ্যের বিরুদ্ধে পাল্টা ব্যবস্থা নিতে অঙ্গরাজ্যগুলোকে বিডিএস–বিরোধী আইন ব্যবহারের আহ্বান জানিয়েছেন। ২০২০ সালে জর্জিয়ার এক আইনপ্রণেতা স্বীকার করেছিলেন, বর্জনবিরোধী আইন প্রণয়নের জন্য ইসরায়েলি কনস্যুলেট তাঁর সঙ্গে যোগাযোগ করেছিল।

Tag :

Write Your Comment

About Author Information

MIT ERP

Popular Post

নজরে নাশকতায় অর্থদাতারা

আইওয়ার অ্যাটর্নি জেনারেলকে বিনা খরচে ইসরায়েল সফরের আমন্ত্রণ, তারপর যা করল দেশটির সরকার

Update Time : 09:45:59 pm, Saturday, 21 November 2026