আজ বুধবার, ১১ নভেম্বর ২০২৬
২৭ কার্তিক, ১৪৩৩ | ৩০ জমাদিউল আউয়াল ১৪৪৮
ঢাকা
পরিষ্কার আকাশ
২৬°C
সর্বোচ্চ: ৩২°C
সর্বনিম্ন: ২২°C
বৃষ্টির সম্ভাবনা: ৫১%

নিকলীতে নাশকতা মামলায় আত্মগোপনে থাকা কৃষক লীগ নেতা গ্রেপ্তার

  • MIT ERP
  • Update Time : 09:31:48 pm, Wednesday, 11 November 2026
  • 18

নিকলীতে নাশকতা মামলায় আত্মগোপনে থাকা কৃষক লীগ নেতা গ্রেপ্তার

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

কিশোরগঞ্জের নিকলীতে নাশকতা ও বিস্ফোরক দ্রব্য আইনে দায়ের করা মামলায় জামাল উদ্দিন (৫৬) নামে কৃষক লীগের এক নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (১১ নভেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার নতুন বাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। পরে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে। গ্রেপ্তার জামাল উদ্দিন নিকলী উপজেলার মির্জাপুর গ্রামের আব্দুল খলিলের ছেলে।

পুলিশ জানিয়েছে, তিনি নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের সহযোগী সংগঠন কৃষক লীগের রাজনীতির সঙ্গে জড়িত। পুলিশ ও মামলা সূত্রে জানা গেছে, ২০২৪ সালের ৪ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে নিকলী উপজেলার নোয়াপাড়া বউবাজার এলাকায় একটি বিক্ষোভ মিছিলে হামলার ঘটনা ঘটে। অভিযোগ রয়েছে, বউবাজার থেকে আছানপুর বাজার মোড় পর্যন্ত অস্ত্রশস্ত্র নিয়ে মিছিলকারীদের ওপর হামলা চালানো হয়।

এ সময় ককটেল বিস্ফোরণ ও গুলিবর্ষণ করে এলাকায় আতঙ্ক সৃষ্টি করা হয়। এতে বেশ কয়েকজন আহত হন। এ ঘটনায় ২০২৪ সালের ১২ আগস্ট নিকলী থানায় একটি মামলা দায়ের করা হয়। ওই মামলায় জামাল উদ্দিনকে সন্দেহভাজন আসামি হিসেবে উল্লেখ করা হয়েছিল। স্থানীয় ও পুলিশ সূত্র জানায়, মামলা দায়েরের পর থেকেই জামাল উদ্দিন আত্মগোপনে ছিলেন। এ ছাড়া বিগত সরকারের আমলে রাজনৈতিক প্রভাব খাটানো, নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীদের সঙ্গে যোগাযোগ রক্ষা এবং সাংগঠনিক কর্মকাণ্ডে অর্থের জোগান দেওয়ার অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে।

নিকলী থানার ওসি ইশতিয়াক আহমেদ গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বলেন, জামাল উদ্দিন কৃষক লীগের নেতা। মামলার পর থেকে তিনি আত্মগোপনে ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়েছে। পরে তাকে আদালতে সোপর্দ করা হলে আদালত কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

Tag :

Write Your Comment

About Author Information

MIT ERP

Popular Post

নাশকতার ভিডিও পাঠালেই মিলছে টাকা, নেপথ্যে কারা?

নিকলীতে নাশকতা মামলায় আত্মগোপনে থাকা কৃষক লীগ নেতা গ্রেপ্তার

Update Time : 09:31:48 pm, Wednesday, 11 November 2026