আজ বুধবার, ১১ নভেম্বর ২০২৬
২৭ কার্তিক, ১৪৩৩ | ৩০ জমাদিউল আউয়াল ১৪৪৮
ঢাকা
পরিষ্কার আকাশ
২৬°C
সর্বোচ্চ: ৩২°C
সর্বনিম্ন: ২২°C
বৃষ্টির সম্ভাবনা: ৫১%

প্রযুক্তিনির্ভর শিক্ষাব্যবস্থা গড়তে তরুণদের ১১ দাবি

  • MIT ERP
  • Update Time : 09:19:34 pm, Wednesday, 11 November 2026
  • 17

প্রযুক্তিনির্ভর শিক্ষাব্যবস্থা গড়তে তরুণদের ১১ দাবি

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

শিক্ষাপ্রতিষ্ঠানে যৌন নির্যাতন ও শারীরিক-মানসিক শাস্তি বন্ধ, বাল্যবিবাহ রোধ, শিক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) ব্যবহার এবং শিক্ষার বৈষম্য দূর করাসহ ১১ দফা দাবি জানিয়েছেন তরুণেরা। তাদের তৈরি ‘তারুণ্যের ইশতেহার ২০২৬’ জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ও সংসদ সদস্যদের কাছে তুলে ধরেছেন তরুণ প্রতিনিধিরা। সংসদ সদস্যরা বলেছেন, এসব দাবি বাস্তবায়নে রাজনীতি ও নীতিনির্ধারণে তরুণদের সক্রিয় অংশগ্রহণ জরুরি।

১১ নভেম্বর ঢাকার বাংলা একাডেমির আবদুল করিম সাহিত্যবিশারদ মিলনায়তনে ইনস্টিটিউট ফর ইনফর্মড ডেভেলপমেন্ট (আইআইডি) ও ইয়ুথ ফর পলিসির আয়োজনে পলিসি সামিট ২০২৬-এর দ্বিতীয় দিনে প্রতীকী সংসদ অধিবেশনে এসব দাবি তুলে ধরা হয়। অধিবেশনে সভাপতিত্ব করেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল। উপস্থিত ছিলেন সংসদ সদস্য মাহমুদা হাবীবা, মারদিয়া মমতাজ, আনিছু রহমান, তাসমিয়া প্রধান ও এ বি এম মোশাররফ হোসেন।

সংসদীয় রীতিতে আয়োজিত এই অধিবেশনে দেশের ৪০টি জেলার তরুণদের মতামতের ভিত্তিতে তৈরি ১১টি দাবি উপস্থাপন করা হয়। ইশতেহারে স্বাক্ষর করেছেন তিন হাজারের বেশি তরুণ। দাবিগুলো বাছাইয়ের জন্য পরিচালিত অনলাইন জরিপে অংশ নেওয়া তরুণদের ৯২ শতাংশ শিক্ষাপ্রতিষ্ঠানে যৌন নির্যাতন এবং শারীরিক ও মানসিক শাস্তি বন্ধের পক্ষে মত দিয়েছেন। জরিপে এটিই ছিল সর্বোচ্চ সমর্থন পাওয়া দাবি।

আয়োজকদের তথ্য অনুযায়ী, জরিপে দ্বিতীয় সর্বোচ্চ সমর্থন পেয়েছে গ্রাম ও শহরের সবার জন্য নিজের ভাষায় সাশ্রয়ী এআই ব্যবহারের সুযোগ নিশ্চিত করার দাবি। এ দাবির পক্ষে মত দিয়েছেন ৭৬ শতাংশ তরুণ। এ ছাড়া ৬৪ শতাংশ তরুণ ১৮ বছরের আগে মেয়েদের বিয়ে বন্ধের পক্ষে মত দিয়েছেন। অনলাইন হয়রানি ও ব্ল্যাকমেইল থেকে শিক্ষার্থীদের সুরক্ষার পক্ষে মত দিয়েছেন ৬২ শতাংশ।

ইশতেহারের অন্য দাবিগুলোর মধ্যে রয়েছে প্রতিটি শ্রেণিতে যোগ্য শিক্ষক নিশ্চিত করা, তৃতীয় শ্রেণির মধ্যে শিশুদের পড়া ও গণিতের দক্ষতা অর্জন, চাহিদা ও প্রমাণভিত্তিক শিক্ষা বাজেট প্রণয়ন, কর্মক্ষেত্রের সঙ্গে শিক্ষার সংযোগ তৈরি, প্রতিবন্ধী শিশুদের জন্য অন্তর্ভুক্তিমূলক বিদ্যালয়, কারিগরি শিক্ষার আধুনিকায়ন এবং সারা বছর ধরে শিক্ষার্থীদের মূল্যায়ন।

Tag :

Write Your Comment

About Author Information

MIT ERP

Popular Post

কপ-৩১ সম্মেলনে বর্জ্য ব্যবস্থাপনায় বাংলাদেশের উদ্যোগ তুলে ধরলেন ডা. জুবাইদা রহমান

প্রযুক্তিনির্ভর শিক্ষাব্যবস্থা গড়তে তরুণদের ১১ দাবি

Update Time : 09:19:34 pm, Wednesday, 11 November 2026