আজ বুধবার, ১১ নভেম্বর ২০২৬
২৭ কার্তিক, ১৪৩৩ | ৩০ জমাদিউল আউয়াল ১৪৪৮
ঢাকা
গুঁড়ি গুঁড়ি বৃষ্টি
২৮°C
সর্বোচ্চ: ৩১°C
সর্বনিম্ন: ২০°C
বৃষ্টির সম্ভাবনা: ৩৯%

সংগঠনে গতি আনতে ২১ সদস্যের উপদেষ্টা পরিষদ গঠন করছে এনসিপি

  • MIT ERP
  • Update Time : 02:41:25 pm, Wednesday, 11 November 2026
  • 23

সংগঠনে গতি আনতে ২১ সদস্যের উপদেষ্টা পরিষদ গঠন করছে এনসিপি

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল করা এবং নীতিনির্ধারণী বিষয়ে প্রয়োজনীয় পরামর্শ গ্রহণের লক্ষ্যে একটি উপদেষ্টা পরিষদ গঠনের উদ্যোগ নিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। চলতি নভেম্বর মাসের মধ্যেই ২১ সদস্যের এই পরিষদ গঠনের পরিকল্পনা রয়েছে দলটির।

প্রস্তাবিত উপদেষ্টা পরিষদে সাবেক সামরিক কর্মকর্তা, সাবেক আমলা, প্রকৌশলী, আইনজীবী, সাংবাদিকসহ বিভিন্ন পেশার বিশিষ্ট ব্যক্তিদের অন্তর্ভুক্ত করার কথা ভাবছে দলটি। বুধবার (১১ নভেম্বর) বিষয়টি নিশ্চিত করেছেন এনসিপির রাজনৈতিক পর্ষদের সদস্য ও কুড়িগ্রাম-২ আসনের সংসদ সদস্য আতিক মুজাহিদ।

দলীয় সূত্রে আলোচনায় থাকা সম্ভাব্য উপদেষ্টাদের মধ্যে রয়েছেন অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল ফজলুর রহমান, সাংবাদিক ও গণমাধ্যম ব্যক্তিত্ব মাসকাওয়াথ আহসান, সাবেক অতিরিক্ত সচিব মেজবাহ উদ্দীন, সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার ওমর ফারুক ও সাবিনা আহমেদ এবং মুফতি মাওলানা শাঈখ মুহাম্মাদ উছমান গনী। বিভিন্ন ক্ষেত্রের অভিজ্ঞ ও দক্ষ ব্যক্তিদের নিয়ে এই পরিষদ গঠনের মাধ্যমে সাংগঠনিক সিদ্ধান্ত, রাজনৈতিক কৌশল এবং দলীয় কার্যক্রম পরিচালনায় প্রয়োজনীয় দিকনির্দেশনা পাওয়ার প্রত্যাশা করছে এনসিপি।

উল্লেখ্য, রাজনৈতিক অঙ্গনে পরিবর্তনের প্রত্যয় নিয়ে ২০২৫ সালের ২৮ ফেব্রুয়ারি আত্মপ্রকাশ করে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। দলটির আহ্বায়কের দায়িত্বে রয়েছেন নাহিদ ইসলাম এবং সদস্যসচিব হিসেবে আছেন আখতার হোসেন। এর আগে আইনজীবী, শিক্ষক ও চিকিৎসকদের নিয়ে পৃথক ফোরাম গঠন করেছিল দলটি। তবে রাজনৈতিক দল হিসেবে যাত্রা শুরুর পর এবারই প্রথম আনুষ্ঠানিকভাবে উপদেষ্টা পরিষদ গঠনের উদ্যোগ নিয়েছে এনসিপি।

Tag :

Write Your Comment

About Author Information

MIT ERP

Popular Post

কিশোরগঞ্জে মহাসড়কে নাশকতা ও ককটেল বিস্ফোরণ মামলায় আসামি দেড় শতাধিক

সংগঠনে গতি আনতে ২১ সদস্যের উপদেষ্টা পরিষদ গঠন করছে এনসিপি

Update Time : 02:41:25 pm, Wednesday, 11 November 2026