আজ বুধবার, ১১ নভেম্বর ২০২৬
২৬ কার্তিক, ১৪৩৩ | ৩০ জমাদিউল আউয়াল ১৪৪৮
ঢাকা
কুয়াশা
২৪°C
সর্বোচ্চ: ৩১°C
সর্বনিম্ন: ২৩°C
বৃষ্টির সম্ভাবনা: ২৪%

বাবা হারালেন জনপ্রিয় অভিনেতা সোহম চক্রবর্তী

  • MIT ERP
  • Update Time : 02:10:42 am, Wednesday, 11 November 2026
  • 23

বাবা হারালেন জনপ্রিয় অভিনেতা সোহম চক্রবর্তী

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

বাবা হারালেন টালিউডের জনপ্রিয় অভিনেতা সোহম চক্রবর্তী। ৯ অক্টোবর মারা যান তার বাবা সুব্রত চক্রবর্তী। মৃত্যুকালে বয়স হয়েছিল ৮০ বছর। অভিনেতার পরিবার জানিয়েছে, অনেক দিন ধরে অসুস্থ ছিলেন সুব্রত চক্রবর্তী।

দুর্গাপূজায় বেশি খারাপ হয় শরীর। আস্তে আস্তে অবনতির দিকে গেলে হাসপাতালে ভর্তি করা হয় তাকে। সেখান থেকে ছুটি মিললে বাড়ি নেওয়া হয় অভিনেতার বাবাকে। তবে দীপাবলির রাতে ফের অবনতি হলে, আবার হাসপাতালে নেওয়া হয় সোহমের বাবাকে। তবুও শেষ রক্ষা হয়নি। হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয় তার। এ ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে সোহমের পরিবার ও শুভানুধ্যায়ীদের মাঝে। সোহমের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ছিল তার বাবার। ২০২১ সালে ধুমধাম করে বাবার ৭৫ বছরের জন্মদিন পালন করেছিলেন অভিনেতা। সামাজিক মাধ্যমেও ভাগ করে নিয়েছিলেন সেই আনন্দঘন মুহূর্তটি। সেসব এখন শুধুই স্মৃতি।

Tag :

Write Your Comment

About Author Information

MIT ERP

Popular Post

বাবা হারালেন জনপ্রিয় অভিনেতা সোহম চক্রবর্তী

বাবা হারালেন জনপ্রিয় অভিনেতা সোহম চক্রবর্তী

Update Time : 02:10:42 am, Wednesday, 11 November 2026