আজ বুধবার, ১১ নভেম্বর ২০২৬
২৬ কার্তিক, ১৪৩৩ | ৩০ জমাদিউল আউয়াল ১৪৪৮
ঢাকা
পরিষ্কার আকাশ
২৬°C
সর্বোচ্চ: ৩২°C
সর্বনিম্ন: ২৩°C
বৃষ্টির সম্ভাবনা: ২৪%

সুন্দরবনে মাথাচাড়া দিয়ে উঠেছে জলদস্যু ও বনদস্যুদের অপতৎপরতা

  • MIT ERP
  • Update Time : 11:18:51 pm, Tuesday, 10 November 2026
  • 25

সুন্দরবনে মাথাচাড়া দিয়ে উঠেছে জলদস্যু ও বনদস্যুদের অপতৎপরতা

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

বিশ্বঐতিহ্য সুন্দরবনকেন্দ্রিক নদীপথ ও লোকালয়ে ফের মাথাচাড়া দিয়ে উঠেছে জলদস্যু এবং বনদস্যুদের অপতৎপরতা। বিগত কয়েক বছর ধরে সুন্দরবনে শান্তিপূর্ণ ও দস্যুমুক্ত পরিবেশ বজায় থাকলেও সম্প্রতি আধুনিক আগ্নেয়াস্ত্রের মহড়া, নিয়মিত অপহরণ, চাঁদাবাজি এবং বনের ওপর নির্ভরশীল মানুষের ওপর নির্যাতন এক বিভীষিকাময় পরিস্থিতির সৃষ্টি করেছে।

অগ্রিম ‘কার্ড’ বা ‘টোকেনে’র নামে চাঁদা না পেয়ে জেলে-বাওয়ালিদের ওপর হামলা এবং লাখ টাকা পর্যন্ত মুক্তিপণ আদায়ের ঘটনায় চরম আতঙ্কে দিন কাটাচ্ছেন সাতক্ষীরা ও খুলনার উপকূলীয় অঞ্চলের লাখ লাখ মানুষ। স্থানীয় জেলে ও বনজীবীদের সঙ্গে কথা বলে জানা গেছে, সুন্দরবনে প্রবেশের ক্ষেত্রে বিভিন্ন জলদস্যু দলের পক্ষ থেকে চাঁদা আদায়ের চাপ অস্বাভাবিকভাবে বেড়েছে।

পশ্চিম সুন্দরবনে বর্তমানে ৮ থেকে ১০টি সশস্ত্র দল সক্রিয়। নির্ধারিত সময়ের মধ্যে এসব দস্যুদলের সঙ্গে ‘আর্থিক সমঝোতা’ বা ‘কার্ড’ নিতে হয়। প্রতিটি দলকে ১৫ থেকে ২০ হাজার টাকা অগ্রিম চাঁদা দিতে হয়। শ্যামনগর ও কয়রা উপকূলীয় অঞ্চলের প্রায় ২৫ হাজার জেলে-বাওয়ালি এই চাঁদাবাজির শিকার বলে জানা গেছে। জানা গেছে, মাছ ও কাঁকড়া ধরতে বনে যেতে হলে বন বিভাগের বৈধ পাসের পাশাপাশি দস্যুদের কাছ থেকেও বিশেষ ‘কার্ড’ নিতে হয়।

৫ বা ১০ টাকার ব্যাংক নোটকে কার্ড হিসেবে ব্যবহার করে দস্যুরা। নোটের নম্বর নিজেদের খাতায় লিখে রেখে বনে ঢোকার পর তা মেলানো হয়। নম্বর না মিললে বা কার্ড না থাকলে আটকে রেখে নির্যাতন ও মুক্তিপণ আদায় করা হয়। বুড়িগোয়ালিনী ও কয়রা ফরেস্ট স্টেশনের তথ্য তুলে ধরে ভুক্তভোগীরা জানান, যেখানে আগে বৈধ রাজস্ব দিয়ে প্রায় ১ হাজার ৮০০টি নৌকা সুন্দরবনে প্রবেশের পারমিট নিত, সেখানে চলতি সপ্তাহে পারমিট নিয়েছে মাত্র ১৫০টি নৌকা।

এ পরিসংখ্যানই বলে দিচ্ছে উপকূলের অর্থনীতি ও মানুষের জীবিকা কতটা গভীর সংকটে পড়েছে। সাম্প্রতিক সময়ে সুন্দরবনের ফুলতলা খাল, নোটাবেঁকী, আগুনজ্বালা, জলঢাকা, চালতেবেড়ে ও রায়মঙ্গল নদী এলাকায় সশস্ত্র দস্যু বাহিনীগুলোর তাণ্ডব চরম রূপ ধারণ করেছে। গত সপ্তাহে সুন্দরবনের ফুলতলা খালে দস্যুদের দুটি দলের মধ্যে গোলাগুলি শুরু হলে সুযোগ বুঝে নদী পেরিয়ে লোকালয়ে ফিরে আসেন দস্যুদের হাতে বন্দি থাকা জেলে মোস্তফা মোড়ল ও ওসমান মোড়ল।

খুলনার কয়রা উপজেলার ভাগবা এলাকার জেলে মোস্তফা মোড়ল জানান, ডাকাত জাহাঙ্গীর বাহিনীর সদস্যরা তাদের অপহরণ করেছিল। কয়রার ভাগবা গ্রামের জেলেদের সাতটি নৌকার মধ্যে পাঁচটি থেকে পাঁচজনকে ধরে নিয়ে যায় তারা। প্রতি নৌকার জন্য ৮০ হাজার টাকা করে মুক্তিপণ দাবি করা হয়। দস্যুদের দুই দলের মধ্যে গোলাগুলির সুযোগে তিনি ও ওসমান মোড়ল পালিয়ে আসতে সক্ষম হন।

তবে তাদের সঙ্গে অপহৃত হওয়া অপর জেলেদের কোনো খোঁজ পাননি স্বজনরা। গত ৬ নভেম্বর সন্ধ্যা থেকে ৮ নভেম্বর সকালের মধ্যে সুন্দরবনের বিভিন্ন পয়েন্ট থেকে অন্তত ১০ জেলেকে অপহরণ করা হয়। অপহৃত জেলেদের মধ্যে শ্যামনগর উপজেলার ডুমুরিয়া গ্রামের রুবেল, ইমরান ও খোরশেদ; ছোটভেটখালী গ্রামের নুরুজ্জামান; কালিঞ্চি গ্রামের সিদ্দিক গাজী ও জহুর আলী এবং সিংহড়তলী গ্রামের সুরাত আলী রয়েছেন।

এ ছাড়া কয়রা উপজেলার মোমিন মোড়ল, দিদারুল ও ইমরানও অপহৃত হয়েছেন। অপহৃত জেলেদের মুক্তির জন্য মাথাপিছু ১ লাখ টাকা পর্যন্ত মুক্তিপণ দাবি করা হচ্ছে। দস্যুদের হাত থেকে মুক্তিপণ দিয়ে সম্প্রতি ফিরে আসা শ্যামনগরের গাবুরা ইউনিয়নের বাবলু রহমান শোনান তার নির্যাতনের কাহিনি। তিনি বলেন, ‘আমি বনে গিয়ে পরপর তিনবার জলদস্যুদের হাতে ধরা পড়ে নির্যাতনের শিকার হয়েছি।

প্রথমবার ৬৫ হাজার, দ্বিতীয়বার ৯৬ হাজার এবং তৃতীয়বার ৮০ হাজার টাকা দিয়ে মুক্তি পেয়েছি। এসব টাকা স্থানীয় মহাজনসহ বিভিন্ন এনজিও থেকে চড়া সুদে ঋণ নিয়ে বিকাশ বা নগদের মাধ্যমে আমার পরিবারকে পরিশোধ করতে হয়েছে। ’ কয়রার জেলে আজিজুল ইসলাম জানান, মহাজনের মাধ্যমে টাকা দিয়ে কার্ড নিলেও বনে প্রবেশের পর নানা অজুহাতে আরও টাকা দাবি করা হয়।

টাকা না দিলে চালানো হয় শারীরিক নির্যাতন। কয়রার বনজীবী জাহিদ সানা ক্ষোভ প্রকাশ করে বলেন, ২০২৪ সালের ৫ আগস্ট রাজনৈতিক পট পরিবর্তনের পর সুন্দরবনে দস্যুদের তৎপরতা বহুগুণ বেড়ে গেছে। ১০ থেকে ১২টি নতুন দস্যু বাহিনী গড়ে উঠেছে। আত্মসমর্পণের কার্যকারিতা ও নিরাপত্তা নিয়ে প্রশ্ন : চলমান পরিস্থিতি প্রশাসনের ভূমিকা নিয়ে তীব্র ক্ষোভ ও হতাশা বিরাজ করছে বনজীবীদের মধ্যে।

তাদের দাবি, সম্প্রতি কিছু দস্যুর আত্মসমর্পণ ও সাধারণ ক্ষমা ঘোষণার সুফল দীর্ঘস্থায়ী হয়নি; বরং এর আড়ালে নতুন ও পুরোনো অপরাধীরা সংগঠিত হয়ে আরও বেপরোয়া হয়ে উঠেছে। জলদস্যুদের হাতে অত্যাধুনিক আগ্নেয়াস্ত্র এবং খোদ বন অফিস ও লোকালয়ের কাছাকাছি এলাকা থেকে জেলেদের অপহরণের ঘটনা বন বিভাগের নিরাপত্তাব্যবস্থার সক্ষমতা নিয়ে বড় প্রশ্ন তৈরি করেছে।

নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক বনজীবী বলেন, বারবার বনদস্যু ও জলদস্যুদের আত্মসমর্পণের সুযোগ দিচ্ছে প্রশাসন। আর তারা বারবার একই অপরাধে জড়াচ্ছে। প্রশাসনের পক্ষ থেকে কঠোর আইনানুগ ব্যবস্থা বা চিরুনি অভিযান না চালালে এ আতঙ্ক কমবে না। কয়রার মঠবাড়ি গ্রামের সাবেক বনদস্যু আনারুল ইসলাম স্বীকার করেন, ২০২৪ সালের ৫ আগস্টের পর আত্মসমর্পণ করা কয়েকজন আবারও পুরোনো পেশায় ফিরেছেন।

স্বাভাবিক জীবনে যারা ফিরেছেন, তাদের জন্যও এখন সুন্দরবনে যাওয়া ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। সাতক্ষীরা রেঞ্জের সহকারী বন সংরক্ষক (এসিএফ) শাহিনুর ইসলাম জানান, জেলেদের মাধ্যমে তারা অপহরণের বিষয়টি জানতে পেরেছেন এবং বন বিভাগের টহল দল সুন্দরবনে অভিযান চালাচ্ছে। তবে বিশাল ও দুর্গম বনাঞ্চলে এককভাবে জলদস্যুদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করা বেশ চ্যালেঞ্জিং।

বুড়িগোয়ালিনী স্টেশন কর্মকর্তা এরফান উদ্দিন বলেন, বনদস্যু নির্মূলে তাদের নিয়মিত টহল ও নজরদারি অব্যাহত রয়েছে। শ্যামনগর থানার ওসি সাফিউল ইসলাম জানান, জলদস্যুদের হাতে জিম্মি হলে জেলেদের পরিবার অনেক সময় পুলিশের কাছে না এসে গোপনে সমঝোতা করার চেষ্টা করে। তবে আমরা জানতে পারলে মুক্তিপণের টাকা আদায়ে ব্যবহৃত মোবাইল নম্বরের মালিককে শনাক্ত করে জড়িতদের আটকের চেষ্টা করি।

এসআরবি-৬-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নিস্তার আহমেদ জানান, সেপ্টেম্বর ও অক্টোবর মাসে সুন্দরবনের প্রায় ছয়টি জলদস্যু বাহিনীর ৭৪ জন সদস্য তাদের কাছে আত্মসমর্পণ করেছেন। আত্মসমর্পণ করা ব্যক্তিদের তথ্য অনুসারে ৭৩টি অস্ত্র ও ৮৫২ রাউন্ড গুলি উদ্ধার করা হয়। আত্মসমর্পণকারীরা স্বাভাবিক পেশায় ফিরেছেন কি না, তা নিয়মিত পর্যবেক্ষণ করা হচ্ছে।

পাশাপাশি যারা এখনো দস্যুতায় জড়িত, তাদের দ্রুত আত্মসমর্পণ করার আহ্বান জানান তিনি। তথ্য অনুসারে, জলদস্যুদের এই অবাধ ও দীর্ঘমেয়াদি তৎপরতা শুধু মানুষের জীবিকার ওপরই আঘাত হানছে না, বরং বিশ্বঐতিহ্য সুন্দরবনের বন্যপ্রাণী ও জীববৈচিত্র্যকেও চরম ঝুঁকির মুখে ঠেলে দিচ্ছে। নিজেদের নিরাপদ আস্তানা টিকিয়ে রাখতে এবং অপরাধের প্রমাণ লুকাতে দস্যুদলগুলো বাঘ, হরিণসহ বন্যপ্রাণী নির্বিচারে শিকার ও পাচারের সঙ্গে জড়িয়ে পড়তে পারে বলে আশঙ্কা করছেন পরিবেশ বিশেষজ্ঞরা।

বনদস্যুদের স্থায়ী নির্মূল, অপহৃত জেলেদের উদ্ধার এবং জানমালের নিরাপত্তার দাবিতে উপকূলীয় গাবুরা ইউনিয়নসহ বিভিন্ন এলাকায় ধারাবাহিকভাবে প্রতিবাদ, মানববন্ধন, স্মারকলিপি প্রদান এবং সুন্দরবনের প্রবেশপথ বন্ধ করে অভিনব ‘নৌবন্ধন’ কর্মসূচি পালন করেছেন শত শত জেলে ও বাওয়ালি। বনদস্যু নির্মূল কমিটির প্রধান সমন্বয়ক ও সাতক্ষীরা জেলা কৃষক দলের আহ্বায়ক সালাউদ্দিন লিটনের নেতৃত্বে এসব কর্মসূচি থেকে হুঁশিয়ারি উচ্চারণ করা হয়, নিরাপদে বনে প্রবেশের পরিবেশ নিশ্চিত না হওয়া পর্যন্ত তাদের আন্দোলন অব্যাহত থাকবে।

সাতক্ষীরার জেলা প্রশাসক মিস কাউসার আজিজ জানান, উপকূলের মানুষের জীবন-জীবিকা রক্ষায় প্রশাসন ও আইন প্রয়োগকারী সংস্থাগুলো অত্যন্ত আন্তরিক। বনদস্যুদের মূলোৎপাটনে যৌথ অভিযান আরও জোরদার করা হচ্ছে। সুন্দরবনের আয়তন ৬ হাজার ৬০ বর্গকিলোমিটার। এ বনের সঙ্গে লাখ লাখ মানুষের জীবন-জীবিকা জড়িত। উপকূলীয় জেলে, বাওয়ালি ও সচেতন মহলের জোর দাবি— অবিলম্বে আধুনিক প্রযুক্তি, ড্রোন নজরদারি এবং কোস্ট গার্ড, পুলিশ ও বন বিভাগের সমন্বয়ে সুন্দরবনে নিয়মিত এবং জোরদার যৌথ অভিযান পরিচালনা করা হোক।

দ্রুত সুন্দরবনকে স্থায়ীভাবে দস্যুমুক্ত ঘোষণা করে উপকূলের কর্মজীবী মানুষ ও সুন্দরবনের জীববৈচিত্র্য রক্ষা করতে সংশ্লিষ্ট প্রশাসনের জরুরি ও কঠোর হস্তক্ষেপ কামনা করেছেন তারা।

Tag :

Write Your Comment

About Author Information

MIT ERP

Popular Post

শিক্ষার্থীদের সম্ভাবনাময় প্রজন্মের নীরব প্রস্থান ও বদলে যাওয়া চিত্র

সুন্দরবনে মাথাচাড়া দিয়ে উঠেছে জলদস্যু ও বনদস্যুদের অপতৎপরতা

Update Time : 11:18:51 pm, Tuesday, 10 November 2026