আজ বুধবার, ১১ নভেম্বর ২০২৬
২৬ কার্তিক, ১৪৩৩ | ৩০ জমাদিউল আউয়াল ১৪৪৮
ঢাকা
পরিষ্কার আকাশ
২৬°C
সর্বোচ্চ: ৩১°C
সর্বনিম্ন: ২৩°C
বৃষ্টির সম্ভাবনা: ২০%

২০৩০ সালের মধ্যে বিশ্বের ৩০ কোটি বাড়িতে সৌরবিদ্যুৎ পৌঁছে দেওয়ার উদ্যোগে বাংলাদেশ

  • MIT ERP
  • Update Time : 11:09:14 pm, Tuesday, 10 November 2026
  • 19

২০৩০ সালের মধ্যে বিশ্বের ৩০ কোটি বাড়িতে সৌরবিদ্যুৎ পৌঁছে দেওয়ার উদ্যোগে বাংলাদেশ

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

আগামী ২০৩০ সালের মধ্যে বিশ্বজুড়ে ৩০ কোটি বাড়িতে সৌরবিদ্যুৎ পৌঁছে দেওয়ার বৈশ্বিক উদ্যোগে যুক্ত হয়েছে বাংলাদেশ। এ লক্ষ্য বাস্তবায়নে ছাদভিত্তিক সৌরবিদ্যুতের ব্যবহার বাড়াতে আন্তর্জাতিক সহযোগিতা ও বিনিয়োগ চাওয়া হয়েছে।

তুরস্কের আন্তালিয়ায় চলমান কপ-৩১ জলবায়ু সম্মেলনে মঙ্গলবার (১০ নভেম্বর) বৈশ্বিক এ ঘোষণায় সমর্থন জানায় বাংলাদেশ। একইসঙ্গে কেনিয়া, নাইজেরিয়া ও ভানুয়াতু এ ঘোষণায় যুক্ত হয়েছে। এর আগে অস্ট্রেলিয়া ঘোষণাটিতে সমর্থন জানিয়েছিল। এই উদ্যোগের লক্ষ্য ২০৩০ সালের মধ্যে বিশ্বে সৌরবিদ্যুৎ ব্যবহারকারী পরিবারের সংখ্যা দ্বিগুণ করে ৩০ কোটিতে উন্নীত করা।

ছাদে সৌরবিদ্যুৎ স্থাপনের খরচ কমানো, অনুমোদন প্রক্রিয়া সহজ করা, বিদ্যুৎ গ্রিড আধুনিকায়ন এবং দক্ষ জনবল তৈরির মাধ্যমে এ লক্ষ্য অর্জন করতে চায় উদ্যোগটির অংশীদাররা। ঘোষণায় সমর্থন দিয়ে বাংলাদেশ সরকারের বিদ্যুৎ বিভাগের সচিব মিরানা মাহরুখ বলেন, ২০৩০ সালের মধ্যে বাংলাদেশ ৫ হাজার ৫০০ মেগাওয়াট ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ উৎপাদনের সক্ষমতা অর্জনে প্রতিশ্রুতিবদ্ধ।

এজন্য প্রাথমিক পরিকল্পনায় প্রায় ৮ লাখ ৭০ হাজার ছাদে সৌরবিদ্যুৎ ব্যবস্থা স্থাপনের কথা রয়েছে। প্রস্তাবিত অর্থায়ন পরিকল্পনা অনুযায়ী, মোট বিনিয়োগের ২০ শতাংশ আসবে দেশীয় উৎস থেকে। বাকি ৮০ শতাংশের জন্য প্রয়োজন হবে আন্তর্জাতিক অর্থায়ন। অর্থাৎ দেশের নিজস্ব উদ্যোগে প্রায় ১ লাখ ৭৪ হাজার ছাদে সৌরবিদ্যুৎ ব্যবস্থা স্থাপন করতে হবে। বাকি ৬ লাখ ৯৬ হাজার ছাদের জন্য প্রয়োজন হবে আন্তর্জাতিক সহযোগিতা।

ছাদগুলোকে পরিচ্ছন্ন জ্বালানি উৎপাদন ও অর্থনৈতিক সুযোগের উৎসে পরিণত করতে সহজ শর্তে অর্থায়ন, উন্নত প্রযুক্তি এবং বিনিয়োগ নিশ্চিত করার জন্য বৈশ্বিক অংশীদারদের প্রতি আহ্বান জানান বিদ্যুৎ বিভাগের সচিব। বাংলাদেশের বিদ্যুৎ ও জ্বালানি খাতে আমদানিনির্ভর জীবাশ্ম জ্বালানির ওপর নির্ভরতা এবং সরবরাহ সংকটের চাপ রয়েছে। এমন পরিস্থিতিতে ছাদভিত্তিক সৌরবিদ্যুৎকে বিকল্প জ্বালানির গুরুত্বপূর্ণ উৎস হিসেবে বিবেচনা করা হচ্ছে।

ঘোষণাকে স্বাগত জানিয়ে ব্রাইট গ্রিন এনার্জি ফাউন্ডেশনের চেয়ারম্যান দীপাল সি বড়ুয়া বলেন, সম্প্রতি সৌরবিদ্যুৎ উৎপাদনে বিশ্বে নজির স্থাপন করেছে পাকিস্তান অফ গ্রিড। দেশটির এ উদ্যোগ বাংলাদেশের মতো জ্বালানি সংকটে থাকা দেশগুলোর জন্য অনুপ্রেরণা হতে পারে। তিনি বলেন, পাকিস্তানের মতো বাংলাদেশও তীব্র জ্বালানি সংকটের মুখোমুখি। তবে সম্প্রতি নবায়নযোগ্য জ্বালানির প্রতি সরকারের ইতিবাচক অবস্থান দেখা যাচ্ছে।

সৌরবিদ্যুতের জন্য বিশেষ অধ্যাদেশ প্রণয়নের পাশাপাশি কর সুবিধা, অর্থায়ন ব্যবস্থা ও বিশেষ তহবিলের উদ্যোগ নেওয়া হয়েছে। দীপাল বড়ুয়া বলেন, এসব উদ্যোগের ফলে শিল্পকারখানা এবং জাতীয় গ্রিডের বাইরে থাকা পরিবারগুলোর মধ্যে ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ স্থাপনের গতি বাড়ছে। উদ্যোগগুলো সফলভাবে বাস্তবায়ন করা গেলে আগামী পাঁচ বছরের মধ্যে বাংলাদেশ ঘনবসতিপূর্ণ ও জ্বালানি সংকটে থাকা অন্যান্য দেশের জন্য মডেল হতে পারে।

তবে নবায়নযোগ্য জ্বালানির প্রসারে শুধু লক্ষ্যমাত্রা ঘোষণা যথেষ্ট নয় বলে মনে করেন নলেজ হাব ইনস্টিটিউটের সভাপতি ড. খন্দকার গোলাম মোয়াজ্জেম। তার মতে, এ খাতে দক্ষ দেশীয় সরবরাহ ব্যবস্থা গড়ে তোলা জরুরি। তিনি বলেন, নতুন সরকার নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়ানোর বিষয়ে রাজনৈতিক অঙ্গীকার দেখিয়েছে। বিভিন্ন নীতিগত ও বাস্তবায়নমূলক পদক্ষেপে এর প্রতিফলনও রয়েছে।

তবে এলএনজি অবকাঠামো সম্প্রসারণ এবং বিদ্যুৎ উৎপাদনের জন্য দেশীয় কয়লা উত্তোলনের পরিকল্পনা সরকারের ওপর বাড়তি আর্থিক চাপ তৈরি করতে পারে। দীর্ঘ মেয়াদে এসব উদ্যোগ আর্থিকভাবে টেকসই নাও হতে পারে। রাষ্ট্রীয় জ্বালানি খাতের প্রতিষ্ঠানগুলোর আর্থিক লোকসান মোকাবিলার ওপরও গুরুত্ব দেন তিনি। পাকিস্তানের অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে জ্বালানি খাতে ভর্তুকি ধীরে ধীরে তুলে দেওয়ার পরামর্শ দিয়ে মোয়াজ্জেম বলেন, এতে সরকারি পরিষেবা প্রদানকারী প্রতিষ্ঠানগুলোর লোকসান কমতে পারে।

একইসঙ্গে গ্রাহকদের গ্যাস, এলএনজি, ডিজেল ও এলপিজির পরিবর্তে বিদ্যুৎ ব্যবহারে উৎসাহিত করা সম্ভব। নবায়নযোগ্য জ্বালানি থেকে এ বিদ্যুতের বড় অংশ সরবরাহের সুযোগ রয়েছে। তাৎক্ষণিক জ্বালানি সংকট মোকাবিলার পাশাপাশি পরিচ্ছন্ন জ্বালানিতে ধীরে ধীরে রূপান্তর এবং ব্যয়বহুল নীতিগত ভুল এড়িয়ে চলাই সরকারের জন্য বড় পরীক্ষা হবে বলে মনে করেন তিনি।

অস্ট্রেলিয়ার জলবায়ু পরিবর্তন ও জ্বালানিমন্ত্রী এবং কপ-৩১ সম্মেলনের আলোচনার সভাপতি ক্রিস বোয়েন বলেন, ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ অস্ট্রেলিয়ার জ্বালানি রূপান্তরে পরিবারগুলোকে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার সুযোগ করে দিয়েছে। দেশটির প্রতি তিনটি বাড়ির একটিতে সৌরবিদ্যুতের প্যানেল রয়েছে, যা বিশ্বে সর্বোচ্চ হার। অন্য দেশগুলোতেও এ অভিজ্ঞতা ছড়িয়ে দেওয়াই বৈশ্বিক ঘোষণার লক্ষ্য।

নাইজেরিয়ার প্রেসিডেন্টের জলবায়ু অর্থায়ন ও অংশীজন সম্পৃক্ততাবিষয়ক জ্যেষ্ঠ বিশেষ সহকারী ইব্রাহিম এ শেলেং বলেন, সৌরবিদ্যুৎ অবকাঠামোয় বিনিয়োগ জ্বালানি স্বনির্ভরতা বাড়াতে, কর্মসংস্থান সৃষ্টি করতে এবং দীর্ঘ মেয়াদে অবকাঠামো ব্যয় কমাতে পারে। বৈশ্বিক রুফটপ সোলার ঘোষণায় জাতীয়, রাজ্য ও স্থানীয় সরকারগুলোকে ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ এবং বাড়িতে ব্যাটারি ব্যবহারের প্রসার ত্বরান্বিত করার আহ্বান জানানো হয়েছে।

এ জন্য সহজ অনুমোদনপ্রক্রিয়া, সাশ্রয়ী অর্থায়ন, আধুনিক বিদ্যুৎ গ্রিড, সবার জন্য সমান সুযোগ এবং দক্ষ জনবল তৈরির ওপর গুরুত্ব দেওয়া হয়েছে। বৈশ্বিক সৌর কাউন্সিল ও সোলার সিটিজেনস এ ঘোষণায় নতুন দেশগুলোর সমর্থনকে স্বাগত জানায়। সংস্থা দুটির মতে, আন্তর্জাতিক পর্যায়ে সমন্বিত উদ্যোগের মাধ্যমে বিশ্বজুড়ে পরিবারগুলোর কাছে সাশ্রয়ী ও নির্ভরযোগ্য বিদ্যুৎ পৌঁছে দেওয়া সম্ভব।

উদীয়মান অর্থনীতির অনেক দেশে ছাদভিত্তিক সৌরবিদ্যুতের প্রসারে বড় বাধা হয়ে আছে পর্যাপ্ত অর্থায়নের অভাব, দুর্বল বিদ্যুৎ গ্রিড অবকাঠামো এবং দক্ষ জনবলের সংকট। এসব বাধা দূর করাও বৈশ্বিক উদ্যোগটির অন্যতম লক্ষ্য।

Tag :

Write Your Comment

About Author Information

MIT ERP

Popular Post

শিক্ষার্থীদের সম্ভাবনাময় প্রজন্মের নীরব প্রস্থান ও বদলে যাওয়া চিত্র

২০৩০ সালের মধ্যে বিশ্বের ৩০ কোটি বাড়িতে সৌরবিদ্যুৎ পৌঁছে দেওয়ার উদ্যোগে বাংলাদেশ

Update Time : 11:09:14 pm, Tuesday, 10 November 2026