আজ মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬
২৫ কার্তিক, ১৪৩৩ | ২৯ জমাদিউল আউয়াল ১৪৪৮
ঢাকা
পরিষ্কার আকাশ
২৮°C
সর্বোচ্চ: ৩২°C
সর্বনিম্ন: ২৩°C
বৃষ্টির সম্ভাবনা: ২৫%

ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলে নির্মিত হচ্ছে বিশ্বের সবচেয়ে বড় সরস্বতী প্রতিমা

  • MIT ERP
  • Update Time : 08:57:04 am, Tuesday, 10 November 2026
  • 21

ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলে নির্মিত হচ্ছে বিশ্বের সবচেয়ে বড় সরস্বতী প্রতিমা

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

বিশ্বের সবচেয়ে বড় স্থায়ী সরস্বতী প্রতিমা নির্মাণের উদ্যোগ নিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হল কর্তৃপক্ষ। ৩০ ফুট উচ্চতার কংক্রিটের এই প্রতিমা নির্মাণ করা হবে হলের রবীন্দ্র ভবনের পূর্বাংশে। নির্মাণকাজ শেষ হলে এটি বিশ্বের সবচেয়ে বড় স্থায়ী সরস্বতী প্রতিমা হবে বলে আশা করছে হল প্রশাসন।

এ উদ্যোগের মাধ্যমে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে নাম লেখানোরও পরিকল্পনা রয়েছে।

রোববার রাতে জগন্নাথ হলের রবীন্দ্র ভবন প্রাঙ্গণে প্রতিমাটির আনুষ্ঠানিক ভিত্তিপ্রস্তর স্থাপন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন শিক্ষাবিদ ড. সুকমল বড়ুয়া, জগন্নাথ হলের প্রাধ্যক্ষ অধ্যাপক ড. দেবাশীষ পাল এবং বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের সভাপতি বাসুদেব ধর, সাধারণ সম্পাদক ও কালবেলার সম্পাদক সন্তোষ শর্মা। ঢাকা মহানগর সর্বজনীন পূজা কমিটির সভাপতি গোপাল চন্দ্র দেবনাথ, সাধারণ সম্পাদক শুভাশীষ কুমার বিশ্বাস (সাধন), জগন্নাথ হল সংসদের ভিপি পল্লব চন্দ্র বর্মণ, জিএস সুদীপ্ত প্রামাণিক ও জগন্নাথ হল ছাত্রদলের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

হল কর্তৃপক্ষের পরিকল্পনা অনুযায়ী, ৩০ ফুট উচ্চতার প্রতিমাটি হবে স্থায়ী ও কংক্রিটের তৈরি। শিক্ষার্থীদের দীর্ঘদিনের দাবির পরিপ্রেক্ষিতে বিশ্ববিদ্যালয় প্রশাসনের সহযোগিতায় এ উদ্যোগ নেওয়া হয়েছে। প্রতিমাটির নকশাও প্রাথমিকভাবে চূড়ান্ত হয়েছে। এর মূল নকশাকার ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের সাবেক শিক্ষার্থী ও শিল্পী স্বপন পাল।

জগন্নাথ হলের প্রাধ্যক্ষ অধ্যাপক ড. দেবাশীষ পাল জানান, যুক্তরাষ্ট্রে ১৯ ফুট উচ্চতার একটি সরস্বতী প্রতিমা রয়েছে। জগন্নাথ হলে প্রস্তাবিত ৩০ ফুট উচ্চতার প্রতিমাটির নির্মাণ শেষ হলে সেটি উচ্চতার বিচারে বিশ্বের সবচেয়ে বড় স্থায়ী সরস্বতী প্রতিমা হবে বলে তাঁদের প্রত্যাশা। এ লক্ষ্যে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস কর্তৃপক্ষকে জগন্নাথ হলের সরস্বতী পূজা দেখতে আমন্ত্রণ জানানোর কথাও জানিয়েছেন তিনি।

ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম বলেন, দেবী সরস্বতী বিদ্যা, জ্ঞান, সংগীত ও শিল্পকলার প্রতীক। তবে প্রকৃত অর্থে সমৃদ্ধ হওয়া মানে শুধু জিপিএ-৫ অর্জন নয়; নৈতিক শিক্ষায় শিক্ষিত হওয়াও জরুরি। তিনি আরও বলেন, বাংলাদেশ সব ধর্ম ও সম্প্রদায়ের মানুষের। এ দেশে কোনো সাম্প্রদায়িক সংঘাত থাকবে না—এমন একটি সমাজ গড়ে তুলতে চান তারা, যেখানে সবাই সমান অধিকার নিয়ে কথা বলতে পারবেন এবং আলোকিত মানুষ হিসেবে বেঁচে থাকতে পারবেন।

অনুষ্ঠানে জগন্নাথ হলের প্রাধ্যক্ষ অধ্যাপক ড. দেবাশীষ পাল এবারের দুর্গাপূজা শান্তিপূর্ণভাবে উদযাপনের কথা উল্লেখ করে বর্তমান প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হল দেশের অন্যতম গুরুত্বপূর্ণ ধর্মীয় ও সাংস্কৃতিক আয়োজনের কেন্দ্র। বিশেষ করে সরস্বতী পূজায় হলজুড়ে বিভিন্ন মণ্ডপে প্রতিমা স্থাপন ও পূজার আয়োজন করা হয়। স্থায়ী ও বৃহৎ প্রতিমা নির্মাণের এই উদ্যোগ সেই আয়োজনকে নতুন মাত্রা দেবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

তবে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে স্বীকৃতি পেতে হলে নির্ধারিত নিয়মে আবেদন, পরিমাপ ও যাচাই প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। ফলে প্রতিমাটি নির্মাণের পরই কেবল বিশ্বরেকর্ডের স্বীকৃতির বিষয়টি নিশ্চিত হবে।

Tag :

Write Your Comment

About Author Information

MIT ERP

Popular Post

ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলে নির্মিত হচ্ছে বিশ্বের সবচেয়ে বড় সরস্বতী প্রতিমা

ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলে নির্মিত হচ্ছে বিশ্বের সবচেয়ে বড় সরস্বতী প্রতিমা

Update Time : 08:57:04 am, Tuesday, 10 November 2026