আজ মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬
২৫ কার্তিক, ১৪৩৩ | ২৯ জমাদিউল আউয়াল ১৪৪৮
ঢাকা
পরিষ্কার আকাশ
২৪°C
সর্বোচ্চ: ৩২°C
সর্বনিম্ন: ২৪°C
বৃষ্টির সম্ভাবনা: ৩১%

পোশাকশিল্পের সংকট: চড়া মূল্য দিচ্ছেন পোশাকশ্রমিকেরা

  • MIT ERP
  • Update Time : 06:34:55 am, Tuesday, 10 November 2026
  • 21

পোশাকশিল্পের সংকট: চড়া মূল্য দিচ্ছেন পোশাকশ্রমিকেরা

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

ভোরের মিরপুরের এক গলিতে অভ্যস্ত হাতে টিফিন বাক্সে ভাত গুছিয়ে নেওয়ার সময় একজন পোশাকশ্রমিকের মাথায় ঘুরছে একটাই চিন্তা—এ মাসের বাসাভাড়া মেটানো যাবে তো? মুদির বাকি, ওষুধের খরচ ও সন্তানের স্কুল মিলিয়ে প্রতি মাসেই ব্যয়ের হিসাবটা একটু করে বড় হচ্ছে, আর বিপরীতে বেতনের খামটা বড্ড ছোট মনে হচ্ছে।

শহরের আরেক মোড়ে তখন একটা অ্যাম্বুলেন্স আটকে আছে। ভেতরে শ্বাসকষ্টে কাতর এক রোগী। সামনে অনড় জট, পাশে বসা স্বজন বারবার ঘড়ির দিকে তাকাচ্ছেন। প্রতিটি মিনিট তার কাছে একেকটা প্রহর। দুজন-দুজনকে চেনেন না, কেউ কারো শত্রুও নন। তবু একই সংকট দুজনকেই কাঁদাচ্ছে। দৃশ্যটা কাল্পনিক, কিন্তু ঢাকা, গাজীপুর ও নারায়ণগঞ্জের শিল্পাঞ্চলে এমন ছবি এখন অচেনা নয়।

তাই প্রশ্নটা সোজা, অথচ উত্তরটা সহজ নয়: ন্যায্য দাবি আদায়ের পথে রাস্তা যখন জ¦লে ওঠে, তখন তার দাম দেয় কে? মিরপুর, সাভার, আশুলিয়া ও গাজীপুরের মতো গুরুত্বপূর্ণ শিল্প এলাকায় তৈরি পোশাকশ্রমিকেরা রাস্তায় নেমেছেন। তাদের দাবি একটাই: ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা করতে হবে। সংখ্যাটা শুনে কেউ ভ্রু কুঁচকাতে পারেন। কিন্তু একটু ভাবলেই কারণটা পরিষ্কার হয়।

নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম বেড়েছে লাগামহীনভাবে, জীবনযাপনের খরচ বেড়েছে তার সঙ্গে পাল্লা দিয়ে। আয় সেই গতিতে বাড়েনি। ফলে যে মজুরি একসময় হয়তো টেনেটুনে চলত, আজ তা দিয়ে বাসাভাড়া, খাবার আর চিকিৎসা একসঙ্গে সামলানো প্রায় অসম্ভব। একটা বিষয় এখানে খেয়াল করার মতো। মানুষ সাধারণত রাস্তায় নামে তখনই, যখন ঘরে বসে আর হিসাব মেলানো যায় না।

কেউ শখ করে দিনের মজুরি খুইয়ে রোদে দাঁড়ায় না। তাই এই ক্ষোভকে শুধু ‘আন্দোলন’ নামে সরিয়ে রাখলে আসল কথাটাই হারিয়ে যায়। হতাশা আর ক্ষোভ এখানে স্বাভাবিক এবং তাদের ন্যায়সংগত দাবির প্রতি সহানুভূতি না থাকাটাই বরং অস্বাভাবিক। এই খাতের গুরুত্ব বুঝলে শ্রমিকের অবস্থানটাও আরও পরিষ্কার হয়। যাদের হাতে দেশের অর্থনীতির বড় একটা চাকা ঘোরে, তারা নিজেরাই যদি ঠিকমতো সংসার চালাতে না পারেন, সেই অসংগতি দীর্ঘদিন চাপা থাকার নয়।

সরকারও পরিস্থিতির গুরুত্ব বুঝেছে। ইতোমধ্যে ছয় সদস্যের নতুন মজুরি বোর্ড গঠন করা হয়েছে। এটি নিঃসন্দেহে সময়োপযোগী ও ইতিবাচক পদক্ষেপ। তবে বোর্ড গঠন করাই সব নয়। আসল পরীক্ষা হলো, সেই বোর্ড শান্ত পরিবেশে, পর্যাপ্ত আলোচনার সুযোগ নিয়ে একটি গ্রহণযোগ্য সিদ্ধান্তে পৌঁছাতে পারে কি না। কিন্তু আন্দোলনের এই গল্প এখন আর শুধু মজুরির নেই।

ভাঙচুর হয়েছে, অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে, রাজপথ অবরুদ্ধ হয়েছে। পুলিশের গাড়ি, ফায়ার সার্ভিসের যান, এমনকি মিরপুরে মেট্রোরেলের মতো রাষ্ট্রীয় স্থাপনাতেও হামলার খবর এসেছে। এ ধরনের সহিংসতা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এর কারণ শুধু আইনি নয়, মানবিকও। কারণ এর খেসারত দিচ্ছেন এমন মানুষ, যাদের এই বিরোধের সঙ্গে সরাসরি কোনো সম্পর্কই নেই। শিক্ষার্থী সময়মতো ক্লাসে বা পরীক্ষায় পৌঁছাতে পারছে না।

কর্মজীবী মানুষ ঘণ্টার পর ঘণ্টা পথে আটকে থাকছেন, অনেকে হয়তো দিনের আয়টুকুও হারাচ্ছেন। আর সবচেয়ে বেশি ভুগছেন জরুরি প্রয়োজনে বের হওয়া রোগীরা। একজন সুস্থ মানুষের কাছে জট মানে বিরক্তি, একজন গুরুতর রোগীর কাছে জট মানে আতঙ্ক। সেই মুহূর্তে ‘দাবিটা ন্যায্য’ কথাটা তার কাছে কোনো সান্ত¡নাই নয়। এই অবর্ণনীয় ভোগান্তি কোনোভাবেই কাম্য হতে পারে না।

এর পাশাপাশি আরেকটা ক্ষতি আছে, যা সহজে চোখে পড়ে না। সহিংসতা শ্রমিকদের নিজেদের দাবির নৈতিক জোরকেই দুর্বল করে দেয়। যে দাবির পেছনে সাধারণ মানুষের সহানুভূতি ছিল, আগুনের ধোঁয়ায় সেই সহানুভূতি ঝাপসা হয়ে যেতে পারে। যে মানুষটি গতকাল বলছিলেন, ‘ওদের কষ্টটা তো সত্যি’, আজ রাস্তায় আটকে থেকে তিনিই হয়তো বলবেন, ‘এবার থামুক সব।

’ এই ক্ষতির ভার শেষ পর্যন্ত বইতে হবে শ্রমিকদেরই। এই পরিস্থিতিতে একটি গুরুতর অভিযোগ উঠে এসেছে। গণমাধ্যমের প্রতিবেদন ও আইনশৃঙ্খলা বাহিনীর তথ্য অনুযায়ী, সাধারণ শ্রমিকদের সরলতার সুযোগ নিয়ে স্বার্থান্বেষী মহল এবং নিষিদ্ধ রাজনৈতিক দলের নেতাকর্মীরা আন্দোলনে ঢুকে পড়েছে। পুলিশ, ফায়ার সার্ভিস ও মেট্রোরেলের মতো রাষ্ট্রীয় স্থাপনায় হামলাকে এর ইঙ্গিত হিসেবে দেখা হচ্ছে।

অভিযোগ হলো, শ্রমিকদের ঢাল হিসেবে ব্যবহার করে দেশকে অস্থিতিশীল করা এবং অর্থনীতির মূল চালিকাশক্তিকে ধ্বংস করাই এই মহলের উদ্দেশ্য। যদি তা সত্য হয়, তবে এটি কেবল মজুরি-আন্দোলনের প্রশ্ন নয়, রাষ্ট্রের স্থিতিশীলতার প্রশ্ন। এ ধরনের অপচেষ্টা কোনোভাবেই মেনে নেওয়া যায় না এবং কঠোর হাতেই তা দমন করা প্রয়োজন। তবে এখানে একটা সূক্ষ্ম অথচ গুরুত্বপূর্ণ পার্থক্য মনে রাখা দরকার।

শ্রমিকদের দাবি ন্যায্য, আবার সহিংসতার পেছনে বাইরের হাত থাকার অভিযোগও গুরুতর। দুটি কথাই একসঙ্গে সত্য হতে পারে, একটি অন্যটিকে বাতিল করে না। কিন্তু দ্বিতীয় অভিযোগের ক্ষেত্রে আমরা এখনো মূলত গণমাধ্যম ও আইনশৃঙ্খলা বাহিনীর বক্তব্যই পাচ্ছি। স্বাধীন তদন্তে কতটা প্রমাণ মিলেছে, তা এখানে স্পষ্ট নয়। তাই দায় চাপানোর আগে প্রমাণ চাই, আর সেই প্রমাণ আসবে তদন্ত ও আইনের পথে।

এই সতর্কতার আরেকটি কারণ আছে। ‘অনুপ্রবেশ’ শব্দটা যদি অসতর্কভাবে ব্যবহার করা হয়, তবে রাস্তায় দাঁড়ানো প্রতিটি শ্রমিকই সন্দেহের তালিকায় ঢুকে পড়তে পারেন। অথচ তাদের অধিকাংশই কেবল নিজের ন্যায্য পাওনার কথাই বলছেন। সংকটের সব দায় শ্রমিকের ঘাড়ে চাপিয়ে দিলে চলবে না। মালিকপক্ষের সংগঠন বিজিএমইএ ও বিকেএমইএকেও আরও সংবেদনশীল ও দায়িত্বশীল ভূমিকা নিতে হবে।

উত্তেজনার মুহূর্তে কারখানা বন্ধের হুঁশিয়ারি দেওয়া সবচেয়ে সহজ কাজ। এতে সাময়িক চাপ তৈরি হয়, কিন্তু সংকটের স্থায়ী সমাধান হয় না। বরং শ্রমিকের মনে এই বার্তা যায় যে, তাদের কথা শোনার চেয়ে ভয় দেখানোই বেশি জরুরি। আগুনে পানি ঢালতে হয়, ধোঁয়া বাড়ালে তা নেভে না। শিল্পের চাকা সচল রাখার দায়িত্ব যেমন শ্রমিকের, তেমনি মালিকের। এই শিল্প দুপক্ষের যৌথ সৃষ্টি।

একজনের শ্রম, আরেকজনের পুঁজি ও ব্যবস্থাপনা, দুটো মিললেই কারখানার বাতি জ¦লে। কাজেই আলোচনার টেবিলে বসার ইচ্ছাটা অন্তত মালিকপক্ষ থেকেও আসা উচিত, কেবল চাপের মুখে নয়, নিজের দায়িত্ববোধ থেকেই। সমাধান কোনো একক পক্ষের হাতে নেই। তিনটি কাজ একসঙ্গে এগোতে হবে। এক, মজুরি বোর্ডকে দ্রুত সিদ্ধান্তে পৌঁছাতে হবে। সরকার, মালিক ও শ্রমিক, তিন পক্ষের সমন্বয়ে গঠিত এই বোর্ডকে দ্রুততম সময়ের মধ্যে আলাপ-আলোচনার মাধ্যমে একটি মজুরি কাঠামো চূড়ান্ত করতে হবে।

কাঠামোটি হতে হবে বাস্তবসম্মত এবং সম্মানজনক। এক দিকে তা শ্রমিকের জীবনমান সুরক্ষিত করবে, অন্য দিকে বৈশ্বিক বাজারে শিল্পের সক্ষমতাও ধরে রাখবে। শ্রমিকের কথা ভেবে শিল্পকে দুর্বল করলে কর্মসংস্থান ঝুঁকিতে পড়ে, আবার শিল্পের কথা ভেবে শ্রমিককে বঞ্চিত করলে অস্থিরতা ফিরে আসে। দুটির একটিকে বাদ দিয়ে সমাধান টেকে না। দুই, আইনশৃঙ্খলা বাহিনীকে ধৈর্য ও পেশাদারি দেখাতে হবে।

উত্তপ্ত পরিস্থিতিতে সবকিছু কড়া হাতে সামলে ফেলার প্রলোভন থাকে। কিন্তু সেই প্রলোভনে গা ভাসালে পরিস্থিতি আরও জটিল হয়। করণীয় হলোÑ সিসিটিভি ফুটেজ ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে প্রকৃত অপরাধী ও ইন্ধনদাতাদের চিহ্নিত করে আইনের আওতায় আনা। একই সঙ্গে নিশ্চিত করতে হবে, যেন কোনো নিরীহ শ্রমিক অযথা হয়রানির শিকার না হন। একজন নির্দোষের প্রতি অবিচার শুধু একটি পরিবারের ক্ষতি করে না, পুরো পরিস্থিতিকে আরও উত্তপ্ত করে তোলে।

তিন, শ্রমিকদেরও ভাবতে হবে। কথাটা বলা সহজ, শোনা কঠিন। তবু সত্যি যে কারখানা তাদের রুটিরুজির ঠিকানা, আর রাষ্ট্রীয় স্থাপনা তাদেরই সম্পদ। এগুলো ধ্বংস হলে দিনশেষে কর্মসংস্থানই হুমকির মুখে পড়ে। তাই যেকোনো রাজনৈতিক প্ররোচনা থেকে নিজেদের পুরোপুরি দূরে রেখে নিয়মতান্ত্রিক ও আইনি পথে দাবি তোলাই বুদ্ধিমানের কাজ। এতে দাবির নৈতিক জোর যেমন বাড়ে, জনসমর্থনও তেমনই বাড়ে।

আর বাইরের কেউ যদি সত্যিই শ্রমিকদের কাঁধে চড়ে নিজের স্বার্থ হাসিলের চেষ্টা করে, তবে শান্তিপূর্ণ ও সংগঠিত আন্দোলনই তাদের জন্য সবচেয়ে কঠিন বাধা। শুরুর সেই দুটি ছবিতে ফিরি। এক হাতে টিফিন বাক্স নিয়ে ভাড়ার চিন্তায় থাকা শ্রমিক, আর অ্যাম্বুলেন্সে আটকে থাকা রোগী। দুজনেই এই দেশের নাগরিক, দুজনেই নিরাপত্তা ও মর্যাদার দাবিদার। একজনের পাওনা আদায় করতে গিয়ে আরেকজনের জীবন বিপন্ন হলে তাকে আমরা সমাধান বলতে পারি না।

আমাদের মনে রাখতে হবে, এই সংকটে কোনো পক্ষ একা জিতবে না। শ্রমিক যদি শুধু ক্ষোভ নিয়ে রাস্তায় থাকেন, মালিক যদি শুধু বন্ধের ভয় দেখান, আর রাষ্ট্র যদি শুধু শক্তি দিয়ে পরিস্থিতি সামলাতে চায়, তবে হারবে সবাই। জিতবে কেবল তখনই, যখন প্রত্যেক পক্ষ নিজের অংশের দায়িত্বটুকু নেবে। সরকার দেবে দ্রুত ও ন্যায্য সিদ্ধান্ত, মালিক দেখাবেন সদিচ্ছা, শ্রমিক বেছে নেবেন শান্তিপূর্ণ পথ।

সবার আন্তরিক ও সম্মিলিত চেষ্টাতেই একটি স্থিতিশীল ভবিষ্যৎ সম্ভব। প্রশ্নটা তাই আজকের, আর অপেক্ষা করার সময় নেই: সরকার, মালিক ও শ্রমিক, এই তিন পক্ষ কি আজই একটি টেবিলে বসতে প্রস্তুত?

Tag :

Write Your Comment

About Author Information

MIT ERP

Popular Post

রেডিয়ানএক্স সৌরপ্রযুক্তির মাধ্যমে চার্জ ছাড়াই সচল রাখা যাবে ডিভাইস

পোশাকশিল্পের সংকট: চড়া মূল্য দিচ্ছেন পোশাকশ্রমিকেরা

Update Time : 06:34:55 am, Tuesday, 10 November 2026