এজেন্ট ব্যাংকিংয়ে জালিয়াতি প্রতিরোধ, কমপ্লায়েন্স নিশ্চিতকরণ ও নিরাপদ ব্যাংকিং সেবার মানোন্নয়নে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির কক্সবাজার শাখার উদ্যোগে এবং এজেন্ট ব্যাংকিং ডিভিশনের সমন্বয়ে ‘এজেন্ট আউটলেটগুলোয় জালিয়াতি ও প্রতারণা প্রতিরোধবিষয়ক প্রশিক্ষণ কর্মশালা’ সম্প্রতি অনুষ্ঠিত হয়েছে।
কর্মশালায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ ব্যাংকের পরিচালক ও ফিন্যান্সিয়াল ইনক্লুশন ডিপার্টমেন্টের প্রধান মো. ইকবাল মহসীন।





















