আজ মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬
২৫ কার্তিক, ১৪৩৩ | ২৯ জমাদিউল আউয়াল ১৪৪৮
ঢাকা
পরিষ্কার আকাশ
২৫°C
সর্বোচ্চ: ৩২°C
সর্বনিম্ন: ২২°C
বৃষ্টির সম্ভাবনা: ৫১%

সুন্দরবনে শিকারির ফাঁদে আটকে পড়া আহত হরিণ উদ্ধার

  • MIT ERP
  • Update Time : 11:09:01 pm, Monday, 9 November 2026
  • 26

সুন্দরবনে শিকারির ফাঁদে আটকে পড়া আহত হরিণ উদ্ধার

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

সুন্দরবনে শিকারিদের পাতা ফাঁদে আটকে থাকা একটি আহত চিত্রা হরিণ উদ্ধার করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। পরে হরিণটিকে প্রাথমিক চিকিৎসা দিয়ে নিরাপদে বনে অবমুক্ত করা হয়েছে। সোমবার (৯ নভেম্বর) রাতে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান।

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, বাগেরহাটের মোংলা থানাধীন সুন্দরবনের পশুর নদীর সুন্দরতলা খালসংলগ্ন এলাকায় হরিণ শিকারের উদ্দেশ্যে ফাঁদ পেতে রেখেছে শিকারিরা। এ তথ্যের ভিত্তিতে সোমবার দুপুর ১টার দিকে কোস্ট গার্ড স্টেশন হারবারিয়া ওই এলাকায় অভিযান চালায়। এ সময় শিকারিদের পাতা ফাঁদে আটকে থাকা একটি জীবিত চিত্রা হরিণ উদ্ধার করা হয়। পরে উদ্ধার করা হরিণটিকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। বেলা ৩টার দিকে নন্দবালা ফরেস্ট অফিসের বন বিভাগের সদস্যদের উপস্থিতিতে সুন্দরবনের সূর্যমুখী এলাকায় হরিণটিকে নিরাপদে অবমুক্ত করা হয়। তিনি আরও বলেন, সুন্দরবনের জীববৈচিত্র্য ও বন্যপ্রাণী সংরক্ষণ, অবৈধ শিকার প্রতিরোধ এবং বন্যপ্রাণীর নিরাপত্তা নিশ্চিত করতে বাংলাদেশ কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।

Tag :

Write Your Comment

About Author Information

MIT ERP

Popular Post

জগন্নাথ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ককটেল বিস্ফোরণ, আটক ১

সুন্দরবনে শিকারির ফাঁদে আটকে পড়া আহত হরিণ উদ্ধার

Update Time : 11:09:01 pm, Monday, 9 November 2026