আজ সোমবার, ৯ নভেম্বর ২০২৬
২৫ কার্তিক, ১৪৩৩ | ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৮
ঢাকা
আংশিক মেঘলা
২৬°C
সর্বোচ্চ: ৩৪°C
সর্বনিম্ন: ২৫°C
বৃষ্টির সম্ভাবনা: ৫৫%

শেরপুরে কিশোরীকে ধর্ষণের ঘটনায় অভিযুক্ত ৬০ বছরের বৃদ্ধ গ্রেপ্তার, ভুক্তভোগী ৩১ সপ্তাহের অন্তঃসত্ত্বা

  • MIT ERP
  • Update Time : 10:09:11 pm, Monday, 9 November 2026
  • 19

শেরপুরে কিশোরীকে ধর্ষণের ঘটনায় অভিযুক্ত ৬০ বছরের বৃদ্ধ গ্রেপ্তার, ভুক্তভোগী ৩১ সপ্তাহের অন্তঃসত্ত্বা

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

শেরপুরের নকলায় ১৩ বছর বয়সী এক কিশোরীকে ধর্ষণের অভিযোগ উঠেছে ৬০ বছর বয়সী এক ব্যক্তির বিরুদ্ধে। এ ঘটনায় দায়ের করা মামলার পর অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পুলিশ। ভুক্তভোগী কিশোরী বর্তমানে ৩১ সপ্তাহ ২ দিনের অন্তঃসত্ত্বা বলে জানিয়েছেন তার বাবা।

পুলিশ সূত্রে জানা গেছে, গত ২৫ মার্চ বিকেল আনুমানিক ৪টার দিকে নকলা উপজেলার পাঁচকাহনিয়া গ্রামের অভিযুক্ত মো. উসমান মিয়ার বাড়িতে এ ঘটনা ঘটে। অভিযোগ অনুযায়ী, বাড়ির উত্তর দুয়ারী চৌচালা টিনের ঘরের ভেতরে কিশোরীর ইচ্ছার বিরুদ্ধে জোরপূর্বক ধর্ষণ করা হয় তাকে। এ ঘটনায় ভুক্তভোগীর বাবা মো. কামাল হোসেন (৪৩) বাদী হয়ে নকলা থানায় মামলা দায়ের করেন। অভিযুক্ত উসমান মিয়া (৬০) একই গ্রামের মৃত সুরুজ আলীর ছেলে। মামলা দায়েরের পরপরই তাকে গ্রেপ্তার করে পুলিশ। ভুক্তভোগীর বাবা জানান, তার ১৩ বছর বয়সী মেয়ে বর্তমানে ৩১ সপ্তাহ ২ দিনের অন্তঃসত্ত্বা। তাদের বাড়ি উপজেলার ৬ নম্বর পাঠাকাটা ইউনিয়নের বহরদী গ্রামে। নকলা থানার ওসি রিপন চন্দ্র গোপ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনায় পুলিশি তদন্ত ও আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

Tag :

Write Your Comment

About Author Information

MIT ERP

Popular Post

রাজধানীতে অটোরিকশাশূন্য ছিল আট ঘণ্টা

শেরপুরে কিশোরীকে ধর্ষণের ঘটনায় অভিযুক্ত ৬০ বছরের বৃদ্ধ গ্রেপ্তার, ভুক্তভোগী ৩১ সপ্তাহের অন্তঃসত্ত্বা

Update Time : 10:09:11 pm, Monday, 9 November 2026