আজ সোমবার, ৯ নভেম্বর ২০২৬
২৫ কার্তিক, ১৪৩৩ | ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৮
ঢাকা
আংশিক মেঘলা
৩১°C
সর্বোচ্চ: ৩৩°C
সর্বনিম্ন: ২৩°C
বৃষ্টির সম্ভাবনা: ৬৯%

সুন্দরবন দস্যুমুক্ত করার দাবিতে জেলে ও বাওয়ালিদের নৌবন্ধন কর্মসূচি

  • MIT ERP
  • Update Time : 04:39:00 pm, Monday, 9 November 2026
  • 26

সুন্দরবন দস্যুমুক্ত করার দাবিতে জেলে ও বাওয়ালিদের নৌবন্ধন কর্মসূচি

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

সুন্দরবনে বনদস্যুদের তৎপরতা বন্ধ, অপহৃত জেলেদের দ্রুত উদ্ধার এবং জানমালের নিরাপত্তা নিশ্চিত করার দাবিতে নৌবন্ধন কর্মসূচি পালন করেছেন শত শত জেলে ও বাওয়ালি। সোমবার (৯ নভেম্বর) সকাল ১০টার দিকে সুন্দরবনে প্রবেশের একটি গুরুত্বপূর্ণ জলপথে নৌকা নিয়ে অবস্থান নেন তারা।

এ সময় সারিবদ্ধভাবে নৌকা রেখে বনের প্রবেশপথ অবরুদ্ধ করে ব্যতিক্রমী এ প্রতিবাদ কর্মসূচি পালন করেন। সাম্প্রতিক সময়ে সুন্দরবনে বনদস্যুদের চাঁদাবাজি, অপহরণ ও নির্যাতনের ঘটনা বেড়ে যাওয়ায় উপকূলীয় জনগোষ্ঠীর মধ্যে উদ্বেগ ও ক্ষোভ তৈরি হয়েছে। এর প্রতিবাদে এবং নিজেদের জীবন-জীবিকা ও নিরাপত্তা নিশ্চিত করার দাবিতে এ কর্মসূচির আয়োজন করা হয়।

কর্মসূচিতে অংশ নেওয়া জেলে ও বাওয়ালিদের হাতে বিভিন্ন দাবিসংবলিত ব্যানার ও ফেস্টুন দেখা যায়। দীর্ঘক্ষণ নৌকা নিয়ে অবস্থান করে তারা বনদস্যুদের স্থায়ীভাবে নির্মূলের দাবি জানান। তাদের দাবির মধ্যে রয়েছে—সুন্দরবনে সক্রিয় দস্যু বাহিনীগুলোর আস্তানা চিহ্নিত করে জল ও স্থলপথে যৌথ অভিযান পরিচালনা, দস্যুদের হাতে জিম্মি জেলেদের দ্রুত উদ্ধার, বনজ সম্পদ আহরণে যাওয়া জেলে ও বাওয়ালিদের নিরাপত্তায় টহল বৃদ্ধি এবং সুন্দরবনের গুরুত্বপূর্ণ নদী ও খালে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর স্থায়ী চেকপোস্ট স্থাপন।

পাশাপাশি কোস্টগার্ড ও র‍্যাবের টহল জোরদারেরও দাবি জানান তারা। বনদস্যু নির্মূল কমিটির প্রধান সমন্বয়ক ও সাতক্ষীরা জেলা কৃষক দলের আহ্বায়ক সালাউদ্দিন লিটন কর্মসূচিতে নেতৃত্ব দেন। তিনি বলেন, সুন্দরবন থেকে বনদস্যু নির্মূলের দাবিতে এর আগেও মানববন্ধন, গণমিছিল, অবস্থান কর্মসূচি ও স্থানীয় প্রশাসনের কাছে স্মারকলিপি দেওয়া হয়েছে।

কিন্তু এত প্রতিবাদের পরও বনদস্যুদের অপতৎপরতা কমেনি; বরং বেড়েছে। এতে উপকূলের প্রান্তিক মানুষের জীবন-জীবিকা হুমকির মুখে পড়েছে। আন্দোলনে অংশ নেওয়া স্থানীয় জেলে বাবলু বলেন, ‘সুন্দরবনই আমাদের বেঁচে থাকার একমাত্র অবলম্বন। জীবন বাজি রেখে বনে মাছ ও কাঁকড়া ধরতে যাই। কিন্তু এখন দস্যুদের ভয়ে বনে প্রবেশ করতেও আতঙ্ক লাগে। চাঁদা না দিলে অপহরণ ও নির্যাতন করা হচ্ছে।

নিরাপদে বনে প্রবেশের পরিবেশ তৈরি না হওয়া পর্যন্ত আমাদের আন্দোলন চলবে। ’ উপকূলীয় এলাকার প্রবীণ বাওয়ালি ও স্থানীয় সংশ্লিষ্ট ব্যক্তিরা জানান, সুন্দরবনের ওপর নির্ভর করেই উপকূলের হাজার হাজার পরিবারের জীবিকা চলে। দস্যুদের ভয়ে মাছ, কাঁকড়া ও গোলপাতা আহরণ বন্ধ হয়ে গেলে উপকূলীয় অর্থনীতিতে বড় ধরনের বিপর্যয় দেখা দেবে। এতে পরিবারগুলো খাদ্য ও আর্থিক সংকটে পড়বে।

তাই তাঁরা সাময়িক আশ্বাসের পরিবর্তে বনদস্যু সমস্যার স্থায়ী সমাধান চান। কর্মসূচি থেকে হুঁশিয়ারি দিয়ে বলা হয়, দ্রুত সুন্দরবনকে দস্যুমুক্ত করে নিরাপদে বনজ সম্পদ আহরণের পরিবেশ নিশ্চিত করা না হলে ভবিষ্যতে আরও কঠোর ও বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে।

Tag :

Write Your Comment

About Author Information

MIT ERP

Popular Post

ঠাকুরগাঁওয়ের রুহিয়ায় অবৈধ দোকানপাট উচ্ছেদে অভিযান

সুন্দরবন দস্যুমুক্ত করার দাবিতে জেলে ও বাওয়ালিদের নৌবন্ধন কর্মসূচি

Update Time : 04:39:00 pm, Monday, 9 November 2026