আজ সোমবার, ৯ নভেম্বর ২০২৬
২৫ কার্তিক, ১৪৩৩ | ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৮
ঢাকা
আংশিক মেঘলা
৩১°C
সর্বোচ্চ: ৩৩°C
সর্বনিম্ন: ২৩°C
বৃষ্টির সম্ভাবনা: ৪৩%

মায়ের বোরকা পেঁচিয়ে ভ্যান থেকে ছিটকে পড়ে ৪০ দিনের শিশুর মৃত্যু

  • MIT ERP
  • Update Time : 04:11:11 pm, Monday, 9 November 2026
  • 23

মায়ের বোরকা পেঁচিয়ে ভ্যান থেকে ছিটকে পড়ে ৪০ দিনের শিশুর মৃত্যু

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

চিকিৎসা শেষে মায়ের সঙ্গে ভ্যানে চড়ে বাড়ি ফিরছিল শিশু রিফাত। পথে চলন্ত ভ্যানের চাকায় মায়ের বোরকা পেঁচিয়ে গেলে কোল থেকে সড়কে ছিটকে পড়ে শিশুটি। এতে মাথায় গুরুতর আঘাত পেয়ে মারা যায় মাত্র ১ মাস ১০ দিন বয়সী রিফাত মিয়া।

রোববার (৯ নভেম্বর) দুপুরে গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার কুড়পালা সড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত রিফাত বরিশাল জেলার পাগলছড়া উপজেলার আমবৈলা গ্রামের মুস্তাফিজুর রহমান ও রিয়া বেগম দম্পতির একমাত্র সন্তান। শিশুটির নানা কোটালীপাড়ার পূর্ণবতী গ্রামের ইলিয়াস হোসেন জানান, অসুস্থ রিফাতকে চিকিৎসার জন্য ঘাঘর বাজারে নিয়ে যান তার মা রিয়া বেগম। চিকিৎসা শেষে ভ্যানে করে নানাবাড়িতে ফিরছিলেন তাঁরা। পথে কুড়পালা সড়কে চলন্ত ভ্যানের চাকায় রিয়া বেগমের বোরকা পেঁচিয়ে যায়। এতে শিশুসহ তিনি ভ্যান থেকে সড়কে ছিটকে পড়েন। পরে স্থানীয়রা দ্রুত মা ও শিশুকে কোটালীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক রিফাতকে মৃত ঘোষণা করেন। হাসপাতালের চিকিৎসক তন্ময় বাড়ৈ বলেন, সড়কে ছিটকে পড়ে শিশুটির মাথায় আঘাত লাগে। এতে তার মৃত্যু হয়। পরিবারের একমাত্র সন্তানকে হারিয়ে শোকের ছায়া নেমে এসেছে স্বজন ও এলাকাজুড়ে। যে সন্তানকে সুস্থ করে তুলতে চিকিৎসকের কাছে ছুটে গিয়েছিলেন মা, সেই সন্তানকে নিয়েই আর ঘরে ফেরা হলো না তাঁর।

Tag :

Write Your Comment

About Author Information

MIT ERP

Popular Post

২০২৪ সালের গণ-অভ্যুত্থানে ৭ নভেম্বরের চেতনা মানুষকে উদ্বুদ্ধ করেছে: রিজভী

মায়ের বোরকা পেঁচিয়ে ভ্যান থেকে ছিটকে পড়ে ৪০ দিনের শিশুর মৃত্যু

Update Time : 04:11:11 pm, Monday, 9 November 2026