আজ সোমবার, ৯ নভেম্বর ২০২৬
২৫ কার্তিক, ১৪৩৩ | ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৮
ঢাকা
আংশিক মেঘলা
৩১°C
সর্বোচ্চ: ৩৩°C
সর্বনিম্ন: ২৩°C
বৃষ্টির সম্ভাবনা: ৪৩%

নওগাঁর মান্দায় জুয়া ও মাদকের আসর থেকে মৎস্য অফিসের কর্মচারীসহ ১০ জন আটক

  • MIT ERP
  • Update Time : 04:04:19 pm, Monday, 9 November 2026
  • 28

নওগাঁর মান্দায় জুয়া ও মাদকের আসর থেকে মৎস্য অফিসের কর্মচারীসহ ১০ জন আটক

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

নওগাঁর মান্দায় অবৈধ মাদকদ্রব্য চোলাইমদ সেবন ও জুয়ার আসর থেকে উপজেলা মৎস্য অফিসের এক কর্মচারীসহ ১০ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার (৮ নভেম্বর) রাত সাড়ে ১০টা দিকে উপজেলার নুরুল্যাবাদ ইউনিয়নের দক্ষিণ নুরুল্যাবাদ গ্রামের একটি বাড়ি থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, রোববার রাতে মান্দা থানার এসআই তরিকুল ইসলাম সঙ্গীয় ফোর্সসহ এলাকায় কিলো-৬ ডিউটি পালন করছিলেন। রাত সাড়ে ১০টার দিকে জোতবাজার এলাকায় অবস্থানকালে গোপন সংবাদের মাধ্যমে তিনি জানতে পারেন, দক্ষিণ নুরুল্যাবাদ গ্রামের শ্রী নিশীথ হাওলাদারের বসতবাড়িতে কয়েকজন ব্যক্তি অবৈধ চোলাইমদ সেবন করে মাতলামি করছেন। বিষয়টি তাৎক্ষণিকভাবে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে অবহিত করা হয়।

পরে পুলিশ ঘটনাস্থলে অভিযান চালায়। এ সময় সাক্ষীদের উপস্থিতিতে চোলাইমদ সেবন করে মাতলামি করার অভিযোগে ১০ জনকে আটক করা হয়। গ্রেপ্তারকৃত ব্যক্তিরা হলেন, উপজেলার চক উদয়নারায়ণ গ্রামের মজিবর রহমানের ছেলে রেজাউল করিম (৩৮), দক্ষিণ নুরুল্যাবাদ গ্রামের মামুনুর রশিদ মামুন (৪১), আজিমুদ্দিন (৪৫), আশরাফুল ইসলাম (৩৫), গজেন হাওলাদার (৫০), আমিনুল ইসলাম বাবু (৩০), সাইদুল ইসলাম (৩৫), নিশীথ হাওলাদার (৩৩), পরিতোষ (৩৩) এবং উপজেলা মৎস্য অফিসের কর্মচারী পলাশ কুমার (৩৮)।

এ বিষয়ে মান্দা থানার ওসি আফজাল হোসেন বলেন, এ ঘটনায় তাদের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। অপরাধ দমনে পুলিশের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

Tag :

Write Your Comment

About Author Information

MIT ERP

Popular Post

কুড়িগ্রাম সীমান্তে ৭ লাখ টাকার চোরাচালানি পণ্য ও মাদক জব্দ, আটক ১

নওগাঁর মান্দায় জুয়া ও মাদকের আসর থেকে মৎস্য অফিসের কর্মচারীসহ ১০ জন আটক

Update Time : 04:04:19 pm, Monday, 9 November 2026