আজ সোমবার, ৯ নভেম্বর ২০২৬
২৫ কার্তিক, ১৪৩৩ | ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৮
ঢাকা
আংশিক মেঘলা
৩১°C
সর্বোচ্চ: ৩৩°C
সর্বনিম্ন: ২৩°C
বৃষ্টির সম্ভাবনা: ৪৩%

গোপালগঞ্জে প্রাইভেটকার ও মোটরসাইকেলের সংঘর্ষে কলেজশিক্ষার্থী নিহত

  • MIT ERP
  • Update Time : 03:15:46 pm, Monday, 9 November 2026
  • 15

গোপালগঞ্জে প্রাইভেটকার ও মোটরসাইকেলের সংঘর্ষে কলেজশিক্ষার্থী নিহত

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

গোপালগঞ্জে প্রাইভেটকার ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে সারজিল সিকদার (২২) নামের এক কলেজশিক্ষার্থী নিহত হয়েছেন। রোববার (৮ নভেম্বর) রাত সাড়ে ৯টার দিকে গোপালগঞ্জ-ঘোনাপাড়া আঞ্চলিক মহাসড়কের শহরতলির গোবরা মাদরাসার সামনে এই দুর্ঘটনা ঘটে।

নিহত সারজিল গোপালগঞ্জ সরকারি কলেজের স্নাতক প্রথম বর্ষের শিক্ষার্থী। তিনি শহরের ব্যাংকপাড়া এলাকার বাসিন্দা শাহ আলম সিকদার ও পৌর মহিলা দলের সভানেত্রী নিরালা বেগমের ছেলে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সারজিল মোটরসাইকেলে ঘোনাপাড়া থেকে গোপালগঞ্জ শহরের দিকে যাচ্ছিলেন। পথে গোবরা মাদরাসার সামনে বিপরীত দিক থেকে আসা একটি প্রাইভেটকারের সঙ্গে তাঁর মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে তিনি সড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে গোপালগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। তরুণ ছেলের আকস্মিক মৃত্যুতে পরিবারে শোকের ছায়া নেমে এসেছে। স্বজনদের আহাজারিতে ভারী হয়ে উঠেছে পরিবেশ। গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুল ইসলাম দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে বলেন, আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

Tag :

Write Your Comment

About Author Information

MIT ERP

Popular Post

আখাউড়ার ৫৪ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চালু হচ্ছে ‘ব্লুমিং ক্লাসরুম’

গোপালগঞ্জে প্রাইভেটকার ও মোটরসাইকেলের সংঘর্ষে কলেজশিক্ষার্থী নিহত

Update Time : 03:15:46 pm, Monday, 9 November 2026