আজ সোমবার, ৯ নভেম্বর ২০২৬
২৪ কার্তিক, ১৪৩৩ | ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৮
ঢাকা
বৃষ্টি
২৪°C
সর্বোচ্চ: ৩২°C
সর্বনিম্ন: ২১°C
বৃষ্টির সম্ভাবনা: ৪৩%

ইরাকের খোর মোর গ্যাসক্ষেত্রে ড্রোন হামলা, উৎপাদন স্থগিত

  • MIT ERP
  • Update Time : 08:40:09 am, Monday, 9 November 2026
  • 26

ইরাকের খোর মোর গ্যাসক্ষেত্রে ড্রোন হামলা, উৎপাদন স্থগিত

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

ইরাকের কুর্দিস্তানের অন্যতম বৃহৎ গ্যাসক্ষেত্র খোর মোরে ড্রোন হামলা চালানো হয়েছে। এই হামলার পর গ্যাসক্ষেত্রটির উৎপাদন সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হয়েছে।

বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

রোববার সুলাইমানিয়া প্রদেশের গ্যাসক্ষেত্রটির তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস সংরক্ষণ ট্যাংকে একটি ড্রোন আঘাত হানে। এতে আগুন ধরে যায়। পরে গ্যাসক্ষেত্রটির কর্মীদের নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়া হয়।

এদিকে, হামলার পরই সেখানকার বিদ্যুৎ উৎপাদন বন্ধ করে দেওয়া হয়েছে। এ অবস্থায় কুর্দিস্তানের ৭০ শতাংশ এলাকা বিদ্যুৎহীন হয়ে পড়েছে।

কুর্দিস্তানের প্রাকৃতিক সম্পদ ও বিদ্যুৎ মন্ত্রণালয়ের এক যৌথ বিবৃতিতে, একে সন্ত্রাসী হামলা আখ্যা দেয়া হয়েছে। তবে, এখন পর্যন্ত কেউ হামলার দায় স্বীকার করেনি।

Tag :

Write Your Comment

About Author Information

MIT ERP

Popular Post

ইরাকের খোর মোর গ্যাসক্ষেত্রে ড্রোন হামলা, উৎপাদন স্থগিত

Update Time : 08:40:09 am, Monday, 9 November 2026