আজ রবিবার, ৮ নভেম্বর ২০২৬
২৪ কার্তিক, ১৪৩৩ | ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৮
ঢাকা
পরিষ্কার আকাশ
৩২°C
সর্বোচ্চ: ৩২°C
সর্বনিম্ন: ২৩°C
বৃষ্টির সম্ভাবনা: ০%

টানা দুই মৌসুমে গোল্ডেন বুট জিতে এমএলএসে মেসির নতুন ইতিহাস

  • MIT ERP
  • Update Time : 12:40:21 pm, Sunday, 8 November 2026
  • 18

টানা দুই মৌসুমে গোল্ডেন বুট জিতে এমএলএসে মেসির নতুন ইতিহাস

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

মেজর লিগ সকারে (এমএলএস) নতুন ইতিহাস সৃষ্টি করেছেন লিওনেল মেসি। প্রথম ফুটবলার হিসেবে টানা দুই মৌসুমে গোল্ডেন বুট জয়ের অনন্য কীর্তি গড়েছেন ইন্টার মায়ামির এই আর্জেন্টাইন মহাতারকা। ২০২৬ মৌসুমে ২৬ গোল করে তিনি লিগের সর্বোচ্চ গোলদাতা হয়েছেন।

এমএলএসে একাধিক মৌসুমে সর্বোচ্চ গোলদাতা হওয়ার কীর্তি আছে মোটে ৬ ফুটবলারের। সেই তালিকায় এবার নাম লেখালেন মেসি। তবে মেসি ছাড়া আর কেউ টানা দুই মৌসুমে গোল্ডেন বুট জিততে পারেননি। চলতি মৌসুমে এমএলএসে ৩১ ম্যাচ খেলে লিগে সর্বোচ্চ ২৬টি গোল করেছেন ৩৯ বছর বয়সী এ কিংবদন্তি। এর মধ্যে ২৯টি ম্যাচে শুরুর একাদশে ছিলেন মেসি।

শুধু নিজে গোল করেননি মেসি। সতীর্থদের দিয়ে গোল করানোর ক্ষেত্রেও মেসি ছিলেন অনন্য। চলতি মৌসুমে ১৭টি অ্যাসিস্ট করেছেন মেসি। অর্থাৎ ৩১ ম্যাচ খেলে ৪৩ গোলে অবদান রেখেছেন মেসি, যা লিগে সর্বোচ্চ।

আজ রোববার সকালে লিগের নিয়মিত মৌসুমের শেষ ম্যাচটি খেলতে নেমেছিল মায়ামি। শার্লট এফসির বিপক্ষে প্রথমার্ধে ৩-০ গোলে এগিয়ে থাকলেও শেষ পর্যন্ত ৩-৩ ড্র নিয়ে মাঠ ছেড়েছে ফ্লোরিডার ক্লাবটি। এ ম্যাচে মেসি কোনো গোল না পেলেও তাঁর গোল্ডেন বুট জয়ে কোনো সমস্যা হয়নি।

মৌসুমে লিগের সর্বোচ্চ গোলদাতার লড়াইয়ে ২২ গোল নিয়ে দুইয়ে এফসি ডালাসের ক্রোয়েশিয়ান ফরোয়ার্ড পেতার মুসা। আর ২১ গোল নিয়ে তৃতীয় হয়েছেন ন্যাশভিল এসসির স্ট্রাইকার স্যাম সারিজ।

পুরো মৌসুমে মেসির দুর্দান্ত পারফরম্যান্সে ইস্টার্ন কনফারেন্সের পয়েন্ট তালিকায় দ্বিতীয় স্থান অর্জন করেছে ইন্টার মায়ামি। ফলে প্লে-অফে খেলার সুযোগ পাওয়ার পাশাপাশি টানা চতুর্থবারের মতো কনকাকাফ চ্যাম্পিয়নস কাপেও জায়গা করে নিয়েছে দলটি।

এর আগে ২০২৫ মৌসুমে ২৮ ম্যাচে ২৯ গোল করে গোল্ডেন বুট জিতেছিলেন মেসি। সেবার দ্বিতীয় সর্বোচ্চ ২৪ গোল করেছিলেন দেনিস বুয়াঙ্গা ও স্যাম সারিজ। গত মৌসুমেও ১৯টি অ্যাসিস্ট করেছিলেন মেসি। দুর্দান্ত পারফরম্যান্সের স্বীকৃতি হিসেবে ২০২৫ সালের এমএলএসের বর্ষসেরা খেলোয়াড়ের (এমভিপি) পুরস্কারও জিতেছিলেন আটবারের ব্যালন ডি’অরজয়ী মহাতারকা।

Tag :

Write Your Comment

About Author Information

MIT ERP

Popular Post

সিলেট টেস্টে রেকর্ড গড়ার পর যা বললেন তাওহিদ হৃদয়

টানা দুই মৌসুমে গোল্ডেন বুট জিতে এমএলএসে মেসির নতুন ইতিহাস

Update Time : 12:40:21 pm, Sunday, 8 November 2026