আজ শনিবার, ৭ নভেম্বর ২০২৬
২২ কার্তিক, ১৪৩৩ | ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৮
ঢাকা
পরিষ্কার আকাশ
২৪°C
সর্বোচ্চ: ৩১°C
সর্বনিম্ন: ২৩°C
বৃষ্টির সম্ভাবনা: ০%

জওয়ান ছবির উন্মাদনা ভুলতে পারছেন না শাহরুখ, অ্যাটলিকে দিলেন নতুন কাজের প্রস্তাব

  • MIT ERP
  • Update Time : 11:39:26 pm, Friday, 6 November 2026
  • 8

জওয়ান ছবির উন্মাদনা ভুলতে পারছেন না শাহরুখ, অ্যাটলিকে দিলেন নতুন কাজের প্রস্তাব

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

বলিউড বাদশাহ শাহরুখ খান ও দক্ষিণী নির্মাতা অ্যাটলি কুমারের জুটি মানেই বক্স অফিসে ঝড়। ২০২৩ সালে জওয়ান দিয়ে সেই প্রমাণ রেখেছিলেন দুজন। এবার আবারও একসঙ্গে কাজ করার ইচ্ছা প্রকাশ করলেন কিং খান। সামাজিক যোগাযোগমাধ্যমে অ্যাটলিকে দেওয়া তাঁর একটি বার্তা ঘিরে নতুন করে শুরু হয়েছে জল্পনা।

বর্তমানে শাহরুখ ব্যস্ত তাঁর পরবর্তী অ্যাকশন থ্রিলার ‘কিং’ নিয়ে। সিদ্ধার্থ আনন্দ পরিচালিত সিনেমাটি আগামী ২৪ ডিসেম্বর মুক্তির কথা রয়েছে। অন্যদিকে অ্যাটলি প্রস্তুতি নিচ্ছেন বড় বাজেটের কল্পবিজ্ঞানভিত্তিক সিনেমা ‘রাকা’র। এতে অভিনয় করছেন আল্লু অর্জুন ও দীপিকা পাড়ুকোন। নিজেদের কাজ নিয়ে ব্যস্ত থাকলেও পুরোনো জুটির আবার এক হওয়ার সম্ভাবনা উড়িয়ে দিচ্ছেন না কেউই।

আলোচনার সূত্রপাত গত ২ নভেম্বর, শাহরুখ খানের জন্মদিনে। বিশেষ এই দিনে এক্সে কিং খানকে শুভেচ্ছা জানান অ্যাটলি। শাহরুখের আসন্ন সিনেমা ‘কিং’-এর ‘তু মিল যায়ে’ গানের প্রশংসা করে বড় পর্দায় তাঁকে দেখার অপেক্ষার কথাও জানান নির্মাতা।

তবে অ্যাটলির শুভেচ্ছার জবাবেই ভক্তদের জন্য চমক রাখেন শাহরুখ। তিনি লেখেন, ‘ধন্যবাদ আমার জওয়ান ক্যাপ্টেন। আমাদের শুটিং সেটের সেই উন্মাদনা খুব মিস করছি। চলো, শিগগিরই আরও নতুন কিছু তৈরি করি। অনেক ভালোবাসা।’

এই একটি বার্তাই যথেষ্ট ছিল ভক্তদের কৌতূহল বাড়ানোর জন্য। প্রশ্ন উঠেছে, তাহলে কি ‘জওয়ান’-এর পর নতুন কোনো সিনেমায় আবারও এক হচ্ছেন শাহরুখ-অ্যাটলি?

শুধু শুভেচ্ছা বিনিময় নয়, শাহরুখের প্রতি নিজের কৃতজ্ঞতাও প্রকাশ করেছেন অ্যাটলি। কিং খানকে নিজের মেন্টর, পথপ্রদর্শক ও সবচেয়ে বড় অনুপ্রেরণা হিসেবে উল্লেখ করেন তিনি। নির্মাতার ভাষায়, শাহরুখের সঙ্গে কাজ করে শুধু চলচ্চিত্র নির্মাণ নয়, জীবন, মানুষ এবং বিনয়ী থাকার শিক্ষাও পেয়েছেন তিনি।

প্রসঙ্গত, ‘জওয়ান’ ছিল শাহরুখ ও অ্যাটলির প্রথম যৌথ সিনেমা। মুক্তির পর বিশ্বব্যাপী ব্যাপক সাড়া ফেলে ছবিটি। বক্স অফিসের তথ্যভিত্তিক ওয়েবসাইট স্যাকনিল্কের হিসাবে, সিনেমাটির বৈশ্বিক আয় ১ হাজার ১৬০ কোটি রুপির বেশি। এতে শাহরুখের সঙ্গে অভিনয় করেন নয়নতারা, দীপিকা পাড়ুকোন, বিজয় সেতুপতি, প্রিয়ামণি, সানিয়া মালহোত্রা ও সুনীল গ্রোভার।

বাণিজ্যিক সাফল্যের পাশাপাশি ‘জওয়ান’ শাহরুখের ক্যারিয়ারে এনে দেয় বিশেষ স্বীকৃতি। ছবিটির জন্য প্রথমবার ভারতের জাতীয় চলচ্চিত্র পুরস্কারে সেরা অভিনেতার সম্মান পান তিনি।

Tag :

Write Your Comment

About Author Information

MIT ERP

Popular Post

হামের উপসর্গে ২৪ ঘণ্টায় আরও চার শিশুর মৃত্যু

জওয়ান ছবির উন্মাদনা ভুলতে পারছেন না শাহরুখ, অ্যাটলিকে দিলেন নতুন কাজের প্রস্তাব

Update Time : 11:39:26 pm, Friday, 6 November 2026