আজ শুক্রবার, ৬ নভেম্বর ২০২৬
২২ কার্তিক, ১৪৩৩ | ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৮
ঢাকা
পরিষ্কার আকাশ
২৭°C
সর্বোচ্চ: ৩১°C
সর্বনিম্ন: ২৩°C
বৃষ্টির সম্ভাবনা: ০%

যশোরে পরকীয়ার সন্দেহে স্ত্রীকে শ্বাসরোধে হত্যার অভিযোগ, স্বামী আটক

  • MIT ERP
  • Update Time : 07:20:39 pm, Friday, 6 November 2026
  • 10

যশোরে পরকীয়ার সন্দেহে স্ত্রীকে শ্বাসরোধে হত্যার অভিযোগ, স্বামী আটক

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

যশোরে স্ত্রীর পরকীয়ায় জড়িত থাকার সন্দেহ থেকে বিরোধের জেরে শাহানারা খাতুন (২৫) নামে এক গৃহবধূকে শ্বাসরোধে হত্যার অভিযোগ উঠেছে তার স্বামী আতিয়ার রহমানের বিরুদ্ধে। শুক্রবার (৬ নভেম্বর) ভোর সাড়ে ৫টার দিকে সদর উপজেলার কাশিমপুর ইউনিয়নের শানতলায় এ ঘটনা ঘটে।

এ ঘটনায় অভিযুক্ত স্বামীকে আটক করেছে পুলিশ। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, স্ত্রী পরকীয়ায় জড়িত—এমন সন্দেহ পোষণ করতেন আতিয়ার। এ নিয়ে দীর্ঘদিন ধরে তাদের মধ্যে বিরোধ চলছিল। শুক্রবার ভোরেও পারিবারিক বিষয় নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে গোলযোগ বাধে। এর একপর্যায়ে শাহানারাকে শ্বাসরোধে হত্যার ঘটনা ঘটে বলে প্রাথমিক তদন্তে জানা গেছে।

ঘটনার পর পরিবারের সদস্যরা শাহানারাকে উদ্ধার করে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিয়ে যান। তবে হাসপাতালে পৌঁছানোর আগেই তার মৃত্যু হয় বলে চিকিৎসক জানান। জরুরি বিভাগে নেওয়ার পর তাকে মৃত ঘোষণা করা হয়। হাসপাতালের জরুরি বিভাগের ইনচার্জ চিকিৎসক বিচিত্র মল্লিক জানান, গৃহবধূ শাহানারাকে হাসপাতালে মৃত অবস্থায় আনা হয়। যশোর কোতোয়ালী মডেল থানার এসআই রেজাউল করিম জানান, পরকীয়ার সন্দেহে স্ত্রীকে শ্বাসরোধে হত্যার বিষয়টি প্রাথমিক তদন্তে উঠে এসেছে।

কোতোয়ালী মডেল থানার ওসি কবির হোসেন জানান, স্ত্রীকে হত্যার অভিযোগে আতিয়ার রহমানকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

Tag :

Write Your Comment

About Author Information

MIT ERP

Popular Post

কোস্ট গার্ডের জাহাজের নাম পরিবর্তনের কারণ জানালেন জুলকারনাইন সায়ের

যশোরে পরকীয়ার সন্দেহে স্ত্রীকে শ্বাসরোধে হত্যার অভিযোগ, স্বামী আটক

Update Time : 07:20:39 pm, Friday, 6 November 2026