চট্টগ্রামের চন্দনাইশ থানা পুলিশের বিশেষ অভিযানে হত্যা ও মাদক মামলার আসামিসহ মোট পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে। বৃহস্পতিবার (৫ নভেম্বর) রাত থেকে শুক্রবার (৬ নভেম্বর) সকাল পর্যন্ত থানা এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
পুলিশ জানায়, গ্রেপ্তারকৃতদের মধ্যে রয়েছেন একটি হত্যা মামলার আসামি আয়শা আক্তার প্রকাশ বাছুনী (৩৭), মাদক মামলার আসামি নারায়ন সর্দ্দার (২৭), নিয়মিত মামলার আসামি মো. আ. খালেক (২২) এবং সিআর পরোয়ানাভুক্ত দুই আসামি ইছহাক মিয়া ও মো. ইয়াছিন। চন্দনাইশ থানার ওসি এস. এম. দিদারুল ইসলাম সিকদার জানান, আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করে পুলিশ স্কটের মাধ্যমে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।





















