আজ বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬
২১ কার্তিক, ১৪৩৩ | ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৮
ঢাকা
আংশিক মেঘলা
২৯°C
সর্বোচ্চ: ২৯°C
সর্বনিম্ন: ২৩°C
বৃষ্টির সম্ভাবনা: ০%

যাত্রাবাড়ী থানার হত্যা মামলায় ইকবাল সোবহান চৌধুরীকে গ্রেপ্তার দেখাল ডিবি

  • MIT ERP
  • Update Time : 10:32:17 am, Thursday, 5 November 2026
  • 15

যাত্রাবাড়ী থানার হত্যা মামলায় ইকবাল সোবহান চৌধুরীকে গ্রেপ্তার দেখাল ডিবি

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার তথ্য উপদেষ্টা ও টেলিভিশন চ্যানেল ডিবিসির সাবেক চেয়ারম্যান ইকবাল সোবহান চৌধুরীকে যাত্রাবাড়ী থানার বৈষম্যবিরোধী হত্যা মামলায় গ্রেপ্তার দেখিয়েছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

বুধবার (৪ নভেম্বর) দিবাগত রাত পৌনে ১টার দিকে বিষয়টি নিশ্চিত করেন অতিরিক্ত পুলিশ কমিশনার (ডিবি) মো. শফিকুল ইসলাম। তিনি বলেন, ইকবাল সোবহান চৌধুরীকে যাত্রাবাড়ী থানার বৈষম্যবিরোধী হত্যা মামলায় (মামলা নম্বর ২৩) গ্রেপ্তার দেখানো হয়েছে। যাত্রাবাড়ী থানার ২৬ আগস্ট ২০২৪ তারিখের একটি হত্যা মামলা দায়ের হয়। সে মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে। এদিকে ডিবিসি নিউজের অন্য সাংবাদিক রাজিব ঘোষকে কোনো মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে কিনা সে বিষয়টি তিনি অস্বীকার করেন এবং তাকে ডিবিতে আনা হয়নি বলে জানান তিনি। তবে ডিবি সূত্রে জানা যায়, মুচলেকা দিয়ে কিছুক্ষণের মধ্যে ছাড়া পাচ্ছেন রাজিব ঘোষ। এর আগে বুধবার দুপুরে রাজধানীর মহাখালীতে অবস্থিত টেলিভিশন চ্যানেল ডিবিসির কার্যালয় থেকে ইকবাল সোবহান চৌধুরীকে ডিবি কার্যালয়ে হেফাজতে নেয় ডিবি।

Tag :

Write Your Comment

About Author Information

MIT ERP

Popular Post

নাটোরের বাগাতিপাড়ায় বন্ধু সুপার শপের টিনের চালা কেটে চুরি

যাত্রাবাড়ী থানার হত্যা মামলায় ইকবাল সোবহান চৌধুরীকে গ্রেপ্তার দেখাল ডিবি

Update Time : 10:32:17 am, Thursday, 5 November 2026