আজ বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬
২০ কার্তিক, ১৪৩৩ | ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৮
ঢাকা
আংশিক মেঘলা
২৯°C
সর্বোচ্চ: ২৯°C
সর্বনিম্ন: ২৩°C
বৃষ্টির সম্ভাবনা: ০%

আদমদীঘিতে বার্মিজ ফোল্ডিং চাকুসহ যুবক গ্রেপ্তার

  • MIT ERP
  • Update Time : 10:56:01 am, Thursday, 5 November 2026
  • 14

আদমদীঘিতে বার্মিজ ফোল্ডিং চাকুসহ যুবক গ্রেপ্তার

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

বগুড়ার আদমদীঘিতে ধর্তব্য অপরাধ সংঘটনের উদ্দেশ্যে অবৈধ অস্ত্র নিজ হেফাজতে রেখে ঘোরাফেরা করার সময় একটি ধারালো বার্মিজ ফোল্ডিং চাকুসহ রাসেল হোসেন (২০) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

গত বুধবার (৪ নভেম্বর) দুপুরে উপজেলার মুরইল বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত রাসেল আদমদীঘি উপজেলার নসরতপুর ইউপির সাঁওইল দেলুঞ্জ গ্রামের এনামুল হকের ছেলে। পুলিশ জানায়, বুধবার দুপুরে আদমদীঘির নসরতপুর ইউপির মুরইল বাজার এলাকায় থানা পুলিশ বিশেষ অভিযান পরিচালনা করেন। এ সময় মুরইল বাজারস্থ সোয়াইব হোন্ডা সার্ভিসিং দোকানের সামনে এক যুবক হেঁটে সন্দেহজনক ঘোরাফেরা করছিলেন। তার গতিবিধি সন্দেহ হওয়ায় থানার উপপরিদর্শক রফিজুল ইসলাম তাকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে। এরপর তার শরীর তল্লাশি করে ১০ ইঞ্চি লম্বা ধারালো একটি সিলভার রঙের স্টিলের বার্মিজ ফোল্ডিং চাকু উদ্ধার করেন। আদমদীঘি থানার ওসি জামিরুল ইসলাম জানান, গ্রেপ্তারকৃত রাসেল হোসেনের বিরুদ্ধে থানায় একটি মামলা রুজু করে পরদিন গতকাল বৃহস্পতিবার তাকে আদালতে পাঠানো হয়েছে।

Tag :

Write Your Comment

About Author Information

MIT ERP

Popular Post

নাটোরের বাগাতিপাড়ায় বন্ধু সুপার শপের টিনের চালা কেটে চুরি

আদমদীঘিতে বার্মিজ ফোল্ডিং চাকুসহ যুবক গ্রেপ্তার

Update Time : 10:56:01 am, Thursday, 5 November 2026