আজ বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬
২১ কার্তিক, ১৪৩৩ | ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৮
ঢাকা
পরিষ্কার আকাশ
২৬°C
সর্বোচ্চ: ২৯°C
সর্বনিম্ন: ২৩°C
বৃষ্টির সম্ভাবনা: ০%

ব্রাহ্মণবাড়িয়ায় নিজের পিস্তলের গুলিতে এসআইয়ের মৃত্যুর ঘটনা

  • MIT ERP
  • Update Time : 05:21:00 pm, Wednesday, 4 November 2026
  • 21

ব্রাহ্মণবাড়িয়ায় নিজের পিস্তলের গুলিতে এসআইয়ের মৃত্যুর ঘটনা

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ সার কারখানা পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) জাহাঙ্গীর হোসেন তালুকদার (৫২) নিজের নামের ইস্যু করা সার্ভিস পিস্তল দিয়ে মাথায় গুলি করে আত্মহত্যা করেছেন।

আজ বুধবার সকাল সাড়ে ৭টার দিকে এ ঘটনা ঘটে। নিহত জাহাঙ্গীর আলম এসআই (সশস্ত্র) হিসেবে কর্মরত ছিলেন। তিনি ফরিদপুর জেলার কোতোয়ালি থানার পূর্ব খাবাশপুর গ্রামের মৃত আলী আকবর তালুকদারের ছেলে।

পুলিশ সূত্রে জানা যায়, ফাঁড়ির নিজ কক্ষে দায়িত্ব পালনকালে নিজের সার্ভিস পিস্তল দিয়ে মাথায় গুলি করেন তিনি। তবে কি কারণে এই ঘটনা তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। খবর পেয়ে পুলিশের বিভিন্ন ইউনিট ঘটনাস্থল পরিদর্শন করেছে।

‎জেলা অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) আরাফাতুল ইসলাম বলেন, ওই পুলিশ সদস্য তাঁর নিজের নামে ইসু করা পিস্তল দিয়ে আত্মহত্যা করেছেন। পরিবারের লোকজনকে খবর পাঠানো হয়েছে। তারা আসলে কথা বলে পারিবারিক বিষয়টি নিশ্চিত হওয়া যাবে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

Tag :

Write Your Comment

About Author Information

MIT ERP

Popular Post

আমবাগানের ফাঁকা জমিতে আদা চাষ সম্প্রসারণের সরকারি পরিকল্পনা

ব্রাহ্মণবাড়িয়ায় নিজের পিস্তলের গুলিতে এসআইয়ের মৃত্যুর ঘটনা

Update Time : 05:21:00 pm, Wednesday, 4 November 2026