আজ বুধবার, ৪ নভেম্বর ২০২৬
১৯ কার্তিক, ১৪৩৩ | ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৮
ঢাকা
আংশিক মেঘলা
২৬°C
সর্বোচ্চ: ৩০°C
সর্বনিম্ন: ২৫°C
বৃষ্টির সম্ভাবনা: ২%

বিএনপির ভাইস চেয়ারম্যান মীর মোহাম্মদ নাছির উদ্দিনের সুস্থতা কামনায় চবি ছাত্রদলের দোয়া মাহফিল

  • MIT ERP
  • Update Time : 08:36:10 am, Wednesday, 4 November 2026
  • 8

বিএনপির ভাইস চেয়ারম্যান মীর মোহাম্মদ নাছির উদ্দিনের সুস্থতা কামনায় চবি ছাত্রদলের দোয়া মাহফিল

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভাইস চেয়ারম্যান, চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক সভাপতি, সাবেক বেসামরিক বিমান চলাচল ও পর্যটন বিষয়ক প্রতিমন্ত্রী, চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ও সাবেক রাষ্ট্রদূত জনাব মীর মোহাম্মদ নাছির উদ্দিনের আশু সুস্থতা, রোগমুক্তি ও দীর্ঘায়ু কামনায় ৩ নভেম্বর দোয়া মাহফিলের আয়োজন করেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রদল।

দোয়া মাহফিলে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ভূমি এবং পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন এমপির শ্রদ্ধেয় পিতা মীর মোহাম্মদ নাছির উদ্দিনের দ্রুত সুস্থতা ও শারীরিক অবস্থার উন্নতি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। এ সময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের ১ নম্বর সহ-সভাপতি মো. আহসান হাবীব, যুগ্ম সাধারণ সম্পাদক মো. জাবেদ, দপ্তর সম্পাদক আবু হাসনাত মো. রুকুনুদ্দীনসহ শাখা ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা। দোয়া মাহফিলে উপস্থিত নেতাকর্মী ও শিক্ষার্থীরা মীর মোহাম্মদ নাছির উদ্দিনের দ্রুত আরোগ্য, সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন। পাশাপাশি মহান আল্লাহর দরবারে তাঁর সুস্থতা ও কল্যাণের জন্য বিশেষ দোয়া করা হয়।

Tag :

Write Your Comment

About Author Information

MIT ERP

Popular Post

বিএনপির ভাইস চেয়ারম্যান মীর মোহাম্মদ নাছির উদ্দিনের সুস্থতা কামনায় চবি ছাত্রদলের দোয়া মাহফিল

বিএনপির ভাইস চেয়ারম্যান মীর মোহাম্মদ নাছির উদ্দিনের সুস্থতা কামনায় চবি ছাত্রদলের দোয়া মাহফিল

Update Time : 08:36:10 am, Wednesday, 4 November 2026