আজ বুধবার, ৪ নভেম্বর ২০২৬
১৯ কার্তিক, ১৪৩৩ | ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৮
ঢাকা
আংশিক মেঘলা
২৬°C
সর্বোচ্চ: ৩০°C
সর্বনিম্ন: ২৫°C
বৃষ্টির সম্ভাবনা: ২%

যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচন: ১৬ আসনের চূড়ান্ত ফলে পিছিয়ে ট্রাম্পের রিপাবলিকান পার্টি

  • MIT ERP
  • Update Time : 08:24:31 am, Wednesday, 4 November 2026
  • 14

যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচন: ১৬ আসনের চূড়ান্ত ফলে পিছিয়ে ট্রাম্পের রিপাবলিকান পার্টি

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

যুক্তরাষ্ট্রের কংগ্রেস নির্বাচনের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদের ১৬টি আসনের চূড়ান্ত ফল প্রকাশ করা হয়েছে। এর মধ্যে চারটিতে জয় পেয়ে পিছিয়ে রয়েছে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দল রিপাবলিকান পার্টি।

অপরদিকে সাবেক প্রেসিডেন্ট জো বাইডেনের দল ডেমোক্র্যাট জয় পেয়েছে ১২টি আসনে। প্রতিনিধি পরিষদে আসন আছে ৪৩৫টি। কোনো দলকে সেখানে সংখ্যাগরিষ্ঠতা পেতে অন্তত ২১৮টি আসনে জয় পেতে হবে। সর্বশেষ ২০২৪ সালের নির্বাচনে রিপাবলিকান পার্টি মাত্র পাঁচটি আসনের ব্যবধানে সেখানে সংখ্যাগরিষ্ঠতা পেয়েছিল। সাধারণত ব্যবধান এমন আসনেই হয়ে থাকে। সংবাদমাধ্যম সিএনএন তাদের সর্বশেষ আপডেটে এ তথ্য জানিয়েছে।

মঙ্গলবার দেশটিতে সারাদিন ৫০টি অঙ্গরাজ্যে ভোটগ্রহণ শুরু হয়। এরমধ্যে অন্তত ৯টি অঙ্গরাজ্যের ফলাফল আসা শুরু হয়েছে। কিছু অঙ্গরাজ্যে এখনো ভোটগ্রহণ চলছে। সেগুলোর ফল পেতে আরও কয়েক ঘণ্টা সময় লাগবে। আলজাজিরা তথ্যানুযায়ী, রিপাবলিকান পার্টি আরও ৪০টি আসনে এগিয়ে আছে। অপরদিকে ডেমোক্র্যাটরা এগিয়ে ৩৫টি আসনে। সময় গড়ানোর সঙ্গে সঙ্গে এ সংখ্যা বাড়বে কমবে।

অপরদিকে কংগ্রেসের উচ্চসভা সিনেটের ৩৫টি আসনে গতকাল ভোটগ্রহণ হয়। এতে পাঁচটি আসনে এগিয়ে আছে ডেমোক্র্যাটিক পার্টি। আর দুটিতে এগিয়ে আছে রিপাবলিকানরা। সিনেটে এখন পর্যন্ত কাউকে চূড়ান্তভাবে বিজয়ী ঘোষণা করা হয়নি।

Tag :

Write Your Comment

About Author Information

MIT ERP

Popular Post

বিএনপির ভাইস চেয়ারম্যান মীর মোহাম্মদ নাছির উদ্দিনের সুস্থতা কামনায় চবি ছাত্রদলের দোয়া মাহফিল

যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচন: ১৬ আসনের চূড়ান্ত ফলে পিছিয়ে ট্রাম্পের রিপাবলিকান পার্টি

Update Time : 08:24:31 am, Wednesday, 4 November 2026