আজ বুধবার, ৪ নভেম্বর ২০২৬
২০ কার্তিক, ১৪৩৩ | ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৮
ঢাকা
পরিষ্কার আকাশ
২৯°C
সর্বোচ্চ: ৩০°C
সর্বনিম্ন: ২৫°C
বৃষ্টির সম্ভাবনা: ২%

সংসদ সদস্য পদে শপথ গ্রহণ করলেন মির্জা ফয়সল ও এলিজা জামান

  • MIT ERP
  • Update Time : 02:02:26 pm, Tuesday, 3 November 2026
  • 24

সংসদ সদস্য পদে শপথ গ্রহণ করলেন মির্জা ফয়সল ও এলিজা জামান

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

ত্রয়োদশ জাতীয় সংসদের সদস্য হিসেবে নতুন করে শপথ গ্রহণ করেছেন ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে বিজয়ী বিএনপি প্রার্থী মির্জা ফয়সল আমীন এবং সংরক্ষিত নারী আসন-২৩-এর উপনির্বাচনে বিজয়ী এলিজা জামান।

মঙ্গলবার (৩ নভেম্বর) জাতীয় সংসদ ভবনে স্পিকারের কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে তাদের শপথবাক্য পাঠ করান জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ (বীরবিক্রম)। এ সময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শপথ অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল, চিফ হুইপ নুরুল ইসলাম মনি এবং অন্যান্য হুইপ। অনুষ্ঠানের আনুষ্ঠানিক কার্যক্রম পরিচালনা করেন জাতীয় সংসদ সচিবালয়ের সচিব ব্যারিস্টার মো. গোলাম সরওয়ার। শপথ গ্রহণের মধ্য দিয়ে নবনির্বাচিত দুই সংসদ সদস্যের ত্রয়োদশ জাতীয় সংসদের আনুষ্ঠানিক যাত্রা শুরু হলো।

Tag :

Write Your Comment

About Author Information

MIT ERP

Popular Post

সাভারে শ্রমিকদের সড়ক অবরোধ ও বিক্ষোভ, মোতায়েন বিজিবি

সংসদ সদস্য পদে শপথ গ্রহণ করলেন মির্জা ফয়সল ও এলিজা জামান

Update Time : 02:02:26 pm, Tuesday, 3 November 2026