যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকান পার্টি পরাজয়ের মুখে পড়ার পর প্রথমবারের মতো মন্তব্য করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ভোটে থাকলে তিনি জয়ী হতেন বলে মন্তব্য করেছেন।
নিজের ট্রুথ সোশ্যাল প্ল্যাটফর্মে ট্রাম্প লিখেছেন, আমি ব্যালটে ছিলাম না, আর যদি থাকতাম, তাহলে আমরা বিপুল ভোটে জিতে যেতাম!
যুক্তরাষ্ট্রে মধ্যবর্তী নির্বাচনে ভোট গ্রহণ শেষে গণনা শুরু হয়েছে। দেশটির প্রতিটা অঙ্গরাজ্যে স্থানীয় সময় অনুযায়ী, ধাপে ধাপে ভোট গ্রহণ শেষ হয়েছে।
এসব নির্বাচনের ফলাফলের ওপর নির্ভর করছে ডোনাল্ড ট্রাম্পের বাকি দুই বছর মেয়াদে কংগ্রেসের দুই কক্ষের নিয়ন্ত্রণ কার হাতে থাকবে। বর্তমানে দুই কক্ষই রিপাবলিকানদের নিয়ন্ত্রণে।
কংগ্রেসের প্রতিনিধি পরিষদের (হাউস অব রিপ্রেজেন্টেটিভস) ৪৩৫টি আসনের সবগুলোতে ও সিনেটের ১০০টি আসনের মধ্যে ৩৫টিতে ভোট হয়েছে। এ ছাড়া ৩৬টি অঙ্গরাজ্যে গভর্নর নির্বাচনও হয়েছে।
সিনেটে এককভাবে সংখ্যাগরিষ্ঠতা অর্জনের জন্য যেকোনো দলের ৫১টি আসন প্রয়োজন। বর্তমানে ডেমোক্র্যাটদের ৪৫টি এবং রিপাবলিকানদের ৫৩টি আসন রয়েছে। বাকিগুলোর মধ্যে দুটি আসন স্বতন্ত্র।





















