আজ সোমবার, ২ নভেম্বর ২০২৬
১৮ কার্তিক, ১৪৩৩ | ২১ জমাদিউল আউয়াল ১৪৪৮
ঢাকা
আংশিক মেঘলা
৩২°C
সর্বোচ্চ: ৩২°C
সর্বনিম্ন: ২৫°C
বৃষ্টির সম্ভাবনা: ৫৫%

মঞ্চে আসছে ভিন্নধর্মী প্রযোজনা ‘ইনভিজিবল স্টোরিজ’

  • MIT ERP
  • Update Time : 01:47:16 pm, Monday, 2 November 2026
  • 20

মঞ্চে আসছে ভিন্নধর্মী প্রযোজনা ‘ইনভিজিবল স্টোরিজ’

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

বডি পাপেট্রি, সরাসরি সংগীত পরিবেশনা এবং কল্পনাপ্রবণ নাট্যশৈলীর মাধ্যমে বাংলা ভূতের গল্প ও লোকজ ঐতিহ্যকে নতুন আঙ্গিকে উপস্থাপন করবে ‘ইনভিজিবল স্টোরিজ’। যৌথভাবে এই ভিন্নধর্মী প্রযোজনার আয়োজনে রয়েছে আলিয়ঁস ফ্রঁসেজ দ্য ঢাকা, কোম্পানি গ্রেইন দ্য ভি ও বাংলাদেশ শিল্পকলা একাডেমি।

আগামী ৬ ও ৭ নভেম্বর রাজধানীর বাংলাদেশ শিল্পকলা একাডেমির পরীক্ষণ থিয়েটার হলে অনুষ্ঠিত হবে এই নাট্যপ্রযোজনা। সমকালীন থিয়েটার ও ঐতিহ্যবাহী গল্পশৈলীর এক অভিনব মেলবন্ধনের মধ্যদিয়ে দর্শকদের সামনে দেশের সমৃদ্ধ লোককথা ও লোকজ সংস্কৃতিকে তুলে ধরবে ‘ইনভিজিবল স্টোরিজ’।

ফরাসি পাপেটশিল্পী লরি কানাকের পরিকল্পনা ও পরিচালনায় নির্মিত এই প্রযোজনার অনুপ্রেরণা বাংলাদেশের সমৃদ্ধ লোককথা ও সাংস্কৃতিক ঐতিহ্য। এ দেশের মানুষের দৈনন্দিন জীবন, ইতিহাস এবং প্রাকৃতিক পরিবেশের সঙ্গে অতিপ্রাকৃত জগতের যে নিবিড় সম্পর্ক, তা-ই উঠে এসেছে এই নাটকে।

জানা যায়, দেশের বিভিন্ন শিল্পী ও জনগোষ্ঠীর সঙ্গে তাঁর অভিজ্ঞতা ও পরিচয় থেকে অনুপ্রাণিত হয়ে এ প্রযোজনা নির্মাণ করেছেন কানাক। মানুষের প্রাণশক্তি, রসবোধ, আশাবাদ ও প্রজ্ঞার প্রতি এটি তাঁর এক অনন্য শিল্পিত শ্রদ্ধাঞ্জলি।

নাটকের গল্পে দেখা যাবে, ঢাকার দৈনন্দিন জীবনে ভূতের প্রভাব অনুসন্ধানে নেমেছেন দুই বিজ্ঞানী। নিজেদের বৈজ্ঞানিক জ্ঞান নিয়ে আত্মবিশ্বাসী এই দুই গবেষক একসময় জড়িয়ে পড়েন এক বিস্ময়কর অভিযাত্রায়, যেখানে মানবজগৎ ও অতিপ্রাকৃত জগতের মধ্যকার সীমারেখা ক্রমেই অস্পষ্ট হয়ে ওঠে। তাঁদের এই যাত্রা নগরজীবনের গণ্ডি পেরিয়ে পৌঁছে যায় সুন্দরবনের রহস্যময় বনভূমি ও প্রকৃতির অপার সৌন্দর্যের কাছে। সেখানে উন্মোচিত হয় মানুষ, প্রকৃতি এবং জীবনকে প্রভাবিত করা অদৃশ্য শক্তির অপ্রত্যাশিত নানা যোগসূত্র।

বাংলার ঐতিহ্যবাহী ভূতের গল্পের মধ্যদিয়ে এই প্রযোজনায় ঢাকাকে উপস্থাপন করা হয়েছে এক পরাবাস্তব মহানগরী হিসেবে। যেখানে যানজটের দুর্ভোগ থেকে শুরু করে দ্রুত নগরায়ণ ও পরিবর্তনের মতো পরিচিত নাগরিক বাস্তবতাগুলো অতিপ্রাকৃত ব্যাখ্যায় নতুন মাত্রা পায়। প্রাচীন বিশ্বাসের সঙ্গে সমকালীন বাস্তবতার মেলবন্ধনে ‘ইনভিজিবল স্টোরিজ’ হয়ে উঠে সাংস্কৃতিক স্মৃতি, পরিবেশ সচেতনতা এবং প্রকৃতির সঙ্গে মানুষের চিরন্তন সম্পর্ক নিয়ে এক আনন্দময়, অথচ চিন্তাশীল শিল্পপ্রয়াস।

প্রযোজনাটিতে অভিনয় করছেন লরি কানাক ও স্বাতী ভদ্র। তাঁদের সঙ্গে সরাসরি সংগীত পরিবেশনায় থাকবে নোনাভূমি অর্গানাইজেশন। আগামী ৬ নভেম্বরের পরিবেশনা ইংরেজি ও বাংলা ভাষায় এবং ৭ নভেম্বরের পরিবেশনা ফরাসি ও বাংলা ভাষায় অনুষ্ঠিত হবে। ফলে ভিন্ন ভাষাভাষী দর্শকদের জন্যও এই পরিবেশনা উপভোগের সুযোগ থাকছে।

Tag :

Write Your Comment

About Author Information

MIT ERP

Popular Post

কুমিল্লায় প্রবাসীকে পৈতৃক সম্পত্তি থেকে বঞ্চিত করার অভিযোগ, প্রাণনাশের হুমকি

মঞ্চে আসছে ভিন্নধর্মী প্রযোজনা ‘ইনভিজিবল স্টোরিজ’

Update Time : 01:47:16 pm, Monday, 2 November 2026