আজ সোমবার, ২ নভেম্বর ২০২৬
১৭ কার্তিক, ১৪৩৩ | ২১ জমাদিউল আউয়াল ১৪৪৮
ঢাকা
আংশিক মেঘলা
৩০°C
সর্বোচ্চ: ৩২°C
সর্বনিম্ন: ২৫°C
বৃষ্টির সম্ভাবনা: ৫৫%

রাজনৈতিক দলগুলো দুর্বৃত্তায়নকে বিজনেস মডেল বানিয়েছে: টিআইবি

  • MIT ERP
  • Update Time : 08:00:43 am, Monday, 2 November 2026
  • 26

রাজনৈতিক দলগুলো দুর্বৃত্তায়নকে বিজনেস মডেল বানিয়েছে: টিআইবি

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

দুর্বৃত্তায়নকে ক্ষমতাকেন্দ্রিক বিজনেস মডেল বানিয়েছে রাজনৈতিক দলগুলো। এমন মন্তব্য টিআইবির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামানের। তিনি বলেন, রাজনীতি নিয়ে জুলাই অভ্যূত্থানে মানুষের যে প্রত্যাশা ছিল, তার কিছুই পূরণ হয়নি। বরং সহিংসতা বেড়েই চলছে। রোববার সকালে রাজধানীতে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।

বাংলাদেশের রাজনৈতিক দলের প্রাতিষ্ঠানিক সুশাসন বিষয়ে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ- টিআইবির গবেষণা প্রতিবেদন উপস্থাপন উপলক্ষে রাজধানীর ধানমন্ডিতে সংবাদ সম্মেলন।

৩৭টি নিবন্ধিত ও ৫টি অনিবন্ধিত দলের মধ্যে ৩২টির নিবন্ধন, আর্থিক ব্যবস্থাপনা, রাষ্ট্রীয় আইন, অভ্যন্তরীণ গণতন্ত্র চর্চা, অংশগ্রহণ ও অন্তর্ভুক্তি, জবাবদিহি, তথ্য প্রকাশ বিষয়ক তথ্য সংগ্রহ করে তৈরি করা হয় গবেষণা প্রতিবেদন। এতে দলগুলোতে গণতন্ত্র চর্চা না থাকা ও আয়-ব্যয়ের ব্যাপক পার্থক্যের বিষয়ে উদ্বেগ জানানো হয়।

টিআইবির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান বলেন, ‘পরিবারতন্ত্র ও অভ্যন্তরীণ গণতন্ত্রহীনতা থেকে দলগুলোর মুক্ত করতে সংস্কারের বিকল্প নেই।’

রাজনৈতিক সহিংসতা দিনদিন বাড়তে থাকায় শঙ্কা প্রকাশ করেন টিআইবির নির্বাহী পরিচালক।

দলগুলোর প্রাতিষ্ঠানিক কার্যক্রমে স্বচ্ছতা, জবাবদিহি, গণতন্ত্র চর্চা, অনিয়ম-দুর্নীতি প্রতিরোধে ব্যাপক ঘাটতি থাকলে দেশ ও জাতির কল্যাণ হবে না বলে মনে করে টিআইবি।

Tag :

Write Your Comment

About Author Information

MIT ERP

রাজনৈতিক দলগুলো দুর্বৃত্তায়নকে বিজনেস মডেল বানিয়েছে: টিআইবি

রাজনৈতিক দলগুলো দুর্বৃত্তায়নকে বিজনেস মডেল বানিয়েছে: টিআইবি

Update Time : 08:00:43 am, Monday, 2 November 2026