আজ শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬
২৩ আশ্বিন, ১৪৩৩ | ২৬ রবিউস সানি ১৪৪৮
ঢাকা
বৃষ্টি
২৩°C
সর্বোচ্চ: ৩২°C
সর্বনিম্ন: ২৩°C
বৃষ্টির সম্ভাবনা: ৯৯%

মৌলভীবাজারে শারদীয় দুর্গাপূজার নিরাপত্তা নিয়ে আইন-শৃঙ্খলা বিষয়ক সভা অনুষ্ঠিত

  • MIT ERP
  • Update Time : 03:50:40 am, Friday, 9 October 2026
  • 15
Monzu-Info-Tech
Monzu-Info-Tech

আসন্ন শারদীয় দুর্গাপূজা-২০২৬ উপলক্ষে মৌলভীবাজারে আইন-শৃঙ্খলা ও নিরাপত্তা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৮ অক্টোবর) বিকেল সাড়ে ৩টায় মৌলভীবাজার পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে জেলা পুলিশের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন মৌলভীবাজারের পুলিশ সুপার মোঃ মনিরুল ইসলাম। সভায় দুর্গাপূজাকে কেন্দ্র করে পূজামণ্ডপের নিরাপত্তা, আইন-শৃঙ্খলা পরিস্থিতি, সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা, গুজব ও অপপ্রচার প্রতিরোধসহ পূজা-পূর্ববর্তী, পূজাকালীন ও প্রতিমা বিসর্জনের সময় করণীয় বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়। সভায় পূজামণ্ডপ, প্রতিমা নির্মাণ ও সংরক্ষণস্থলে সিসিটিভি ক্যামেরা স্থাপন, পর্যাপ্ত আলোকসজ্জা ও অগ্নিনিরাপত্তা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করা হয়।

একই সঙ্গে যাচাই-বাছাই করে স্বেচ্ছাসেবক নিয়োগ এবং তাদের পরিচয়পত্র ও দৃশ্যমান আর্মব্যান্ড প্রদানের বিষয়ে গুরুত্ব দেওয়া হয়। পূজামণ্ডপ বা পূজা কমিটিকে কেন্দ্র করে কোনো বিরোধ, গ্রুপিং কিংবা অভ্যন্তরীণ দ্বন্দ্ব থাকলে তা আগেই চিহ্নিত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার বিষয়েও আলোচনা করা হয়। পূজাকালীন সময়ে মাদক, ইভটিজিং, ছিনতাই, জুয়া, হাউজি, আতশবাজি ও পটকা ফুটানো নিয়ন্ত্রণের ওপর গুরুত্ব দেওয়া হয়।

পাশাপাশি পূজামণ্ডপে কোনো ধরনের রাজনৈতিক সভা-সমাবেশ না করা এবং মসজিদসংলগ্ন পূজামণ্ডপে আজান ও নামাজের সময় শব্দযন্ত্রের ব্যবহার সীমিত রাখার বিষয়ে নির্দেশনা দেওয়া হয়। গভীর রাতে উচ্চস্বরে ডিজে বা শব্দযন্ত্র ব্যবহার না করার জন্যও আয়োজকদের প্রতি আহ্বান জানানো হয়। সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব, অপপ্রচার, ধর্মীয় কটুক্তি, উসকানিমূলক মন্তব্য, ছবি বা ভিডিও এবং ভুয়া আইডির মাধ্যমে বিভ্রান্তিকর কনটেন্ট প্রচার থেকে বিরত থাকার আহ্বান জানানো হয়।

এ ধরনের কোনো ঘটনা নজরে এলে দ্রুত পুলিশকে অবহিত করার পাশাপাশি নিজেরা আইন হাতে না নিয়ে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহায়তা নেওয়ার জন্য সকলের প্রতি আহ্বান জানানো হয়। সভাটি সঞ্চালনা করেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) নোবেল চাকমা, পিপিএম।

সভায় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) আসিফ মহিউদ্দিন, পিপিএম; অতিরিক্ত পুলিশ সুপার (কুলাউড়া সার্কেল) মোস্তাফিজুর রহমান; সহকারী পুলিশ সুপার (শ্রীমঙ্গল সার্কেল) মোঃ ওয়াহিদুজ্জামান রাজু; জেলা বিশেষ শাখার ডিআইও-১; টিআই (প্রশাসন) কামরুল হাসান; জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জসহ জেলার সকল থানার অফিসার ইনচার্জ, এসআরবি, ৪৬, ৫২ ও ৫৫ বিজিবির প্রতিনিধি, জেলা আনসার-ভিডিপির প্রতিনিধি এবং মৌলভীবাজার জেলা, উপজেলা ও পৌর পর্যায়ের পূজা উদযাপন পরিষদ ও পূজা উদযাপন ফ্রন্টের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

Tag :

Write Your Comment

About Author Information

MIT ERP

Popular Post

মৌলভীবাজারে শারদীয় দুর্গাপূজার নিরাপত্তা নিয়ে আইন-শৃঙ্খলা বিষয়ক সভা অনুষ্ঠিত

Update Time : 03:50:40 am, Friday, 9 October 2026