আজ বুধবার, ৭ অক্টোবর ২০২৬
২১ আশ্বিন, ১৪৩৩ | ২৪ রবিউস সানি ১৪৪৮
ঢাকা
আংশিক মেঘলা
৩০°C
সর্বোচ্চ: ৩৫°C
সর্বনিম্ন: ২৭°C
বৃষ্টির সম্ভাবনা: ৬৯%

সব সংস্করণের অধিনায়কত্ব ছাড়ার ঘোষণা হারমানপ্রীত কৌরের

  • MIT ERP
  • Update Time : 06:35:06 am, Wednesday, 7 October 2026
  • 20

সব সংস্করণের অধিনায়কত্ব ছাড়ার ঘোষণা হারমানপ্রীত কৌরের

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

ভারতীয় নারী ক্রিকেট দলের দীর্ঘদিনের অধিনায়ক হারমানপ্রীত কৌর সব সংস্করণের অধিনায়কত্ব থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন। গতকাল সোমবার সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বিবৃতিতে তিনি জানান, দলের নেতৃত্ব দেওয়ার দায়িত্ব তিনি যথাসাধ্য পালন করেছেন।

এখন আবার শুধু ক্রিকেটের ভালোবাসার জন্য খেলায় মন দিতে চান তিনি। খবর হিন্দুস্তান টাইমসের। গুয়াহাটিতে ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) এক পর্যালোচনা বৈঠকের পর হারমানপ্রীতের এই সিদ্ধান্তের কথা সামনে আসে। বৈঠকে গত কয়েক মাসে ভারতীয় নারী দলের পারফরম্যান্স ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা হয়। বৈঠকে উপস্থিত ছিলেন বিসিসিআইয়ের সচিব দেবজিৎ সাইকিয়া, সহ-অধিনায়ক স্মৃতি মান্ধানা এবং প্রধান কোচ আমোল মুজুমদার।

২০১২ সালে গুয়াংজুতে অনুষ্ঠিত এশিয়া কাপে পাকিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি ম্যাচে প্রথমবার ভারতীয় দলের নেতৃত্ব দেন হারমানপ্রীত। ২০১৬ সালে তিনি আনুষ্ঠানিকভাবে টি-টোয়েন্টি দলের পূর্ণকালীন অধিনায়কের দায়িত্ব পান। মিতালি রাজ অবসর নেওয়ার পর ২০২২ সালে ওয়ানডে দলের নেতৃত্বও তার হাতে ওঠে। এরপর ২০২৩ সালে তিনি তিন ফরম্যাটেই ভারতীয় দলের অধিনায়ক হন।

অধিনায়কত্ব ছাড়ার ঘোষণা দিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে হারমানপ্রীত লিখেছেন, ‘আজ আমি সব ফরম্যাটে ভারতীয় নারী ক্রিকেট দলের অধিনায়কত্ব থেকে সরে দাঁড়াচ্ছি। ’ তিনি বলেন, এ সিদ্ধান্ত নেওয়া তার জন্য সহজ ছিল না। অধিনায়কত্বের সঙ্গে জড়িয়ে রয়েছে বহু বছরের স্মৃতি, আবেগ, ত্যাগ ও এমন কিছু মুহূর্ত, যা সারা জীবন তার সঙ্গে থাকবে।

হারমানপ্রীতের ভাষায়, ‘আমি এই দল এবং ভারতীয় নারী ক্রিকেটের জন্য আমার সবটুকু দিয়েছি; আমার রক্ত, ঘাম, সময় এবং অনেক সময় নিজের খেলা ও ব্যক্তিগত আকাক্সক্ষারও একটি অংশ। এমন অনেক মুহূর্ত এসেছে, যখন ব্যক্তিগত পারফরম্যান্স, নিজের উন্নতি কিংবা নিজের চাওয়াকে পাশে সরিয়ে রাখতে হয়েছে। কারণ আমি বিশ্বাস করেছি, দলের স্বার্থই সবার আগে।

’ অধিনায়ক হিসেবে তাকে অনেক কঠিন সিদ্ধান্ত নিতে হয়েছে বলেও জানান হারমানপ্রীত। তার নেওয়া সব সিদ্ধান্ত সবাই বুঝতে পারেননি, অনেক সিদ্ধান্ত সহজও ছিল না। এমনকি কিছু সিদ্ধান্তের ব্যক্তিগত মূল্যও দিতে হয়েছে তাকে। তবে প্রতিটি সিদ্ধান্তের পেছনে একটাই লক্ষ্য ছিল; দলকে আরও শক্তিশালী করা এবং সতীর্থদের নিজেদের সামর্থ্যে বিশ্বাসী হয়ে ওঠার সুযোগ করে দেওয়া।

হারমানপ্রীত বলেন, ‘আমার মনে হচ্ছে, আমি আমার দায়িত্ব পালন করেছি। আমি এই দলকে আমার সবটুকু দিয়েছি এবং গর্বের সঙ্গে দায়িত্বটি বহন করেছি। ভারতীয় নারী ক্রিকেটের নেতৃত্ব দেওয়ার সুযোগ পাওয়ার জন্য আমি সব সময় কৃতজ্ঞ থাকব।

Tag :

Write Your Comment

About Author Information

MIT ERP

Popular Post

সব সংস্করণের অধিনায়কত্ব ছাড়ার ঘোষণা হারমানপ্রীত কৌরের

Update Time : 06:35:06 am, Wednesday, 7 October 2026