আজ বুধবার, ৭ অক্টোবর ২০২৬
২২ আশ্বিন, ১৪৩৩ | ২৪ রবিউস সানি ১৪৪৮
ঢাকা
পরিষ্কার আকাশ
৩০°C
সর্বোচ্চ: ৩৫°C
সর্বনিম্ন: ২৬°C
বৃষ্টির সম্ভাবনা: ৬৫%

ভারতে বাবরি মসজিদের আদলে মসজিদ নির্মাণ প্রকল্পের প্রধান উদ্যোক্তা হুমায়ুন কবির আটক

  • MIT ERP
  • Update Time : 01:10:09 pm, Tuesday, 6 October 2026
  • 27

ভারতে বাবরি মসজিদের আদলে মসজিদ নির্মাণ প্রকল্পের প্রধান উদ্যোক্তা হুমায়ুন কবির আটক

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

ভারতের পশ্চিমবঙ্গে উপনির্বাচনের ভোটগ্রহণ শুরু হওয়ার পর বাবরি মসজিদের আদলে মসজিদ নির্মাণের প্রধান উদ্যোক্তা ও আম জনতা উন্নয়ন পার্টির বিধায়ক হুমায়ুন কবিরকে আটক করেছে পুলিশ।

মঙ্গলবার (৬ অক্টোবর) রেজিনগর আসনে ভোটগ্রহণ শুরুর কিছুক্ষণ পর তাকে আটক করা হয় বলে ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে জানানো হয়েছে। ভোট শুরু হওয়ার পরপরই হুমায়ুন কবির ভোটে অনিয়ম ও কারচুপির অভিযোগ করেন। এরপর একটি ভোটকেন্দ্রে যাওয়ার উদ্দেশ্যে দলীয় কার্যালয় থেকে বের হতে চাইলে পুলিশের সঙ্গে তার বাগ্‌বিতণ্ডা হয়। প্রতিবেদন অনুযায়ী, স্থানীয় সময় সকাল ৮টার দিকে রেজিনগরে আম জনতা উন্নয়ন পার্টির কার্যালয় থেকে পুলিশ তাকে আটক করে। পরে তাকে রেজিনগর থানায় নেওয়া হয়। পুলিশের গাড়িতে ওঠানোর সময় কবির বলেন, তাকে গ্রেপ্তার করা হচ্ছে, নাকি শুধু আটক করা হচ্ছে—তা তিনি জানেন না। এদিকে বিজেপি প্রার্থী শঙ্করাভ সরকার অভিযোগ করেছেন, ভোটের কয়েক দিন আগে হুমায়ুন কবির ভোটের দিন ১০ জনের মৃত্যুর আশঙ্কার কথা বলেছিলেন। তার দাবি, কবির উত্তেজনা ও সহিংস পরিস্থিতি তৈরির চেষ্টা করছেন। পুলিশ সদস্যদের সঙ্গে দুর্ব্যবহার ও গালিগালাজের অভিযোগে কবিরকে আটক করা হয়েছে বলেও দাবি করেন বিজেপি প্রার্থী।

Tag :

Write Your Comment

About Author Information

MIT ERP

Popular Post

শেকৃবি ডিবেটিং সোসাইটির সভাপতি সামিয়া, সম্পাদক ইব্রাহিম

ভারতে বাবরি মসজিদের আদলে মসজিদ নির্মাণ প্রকল্পের প্রধান উদ্যোক্তা হুমায়ুন কবির আটক

Update Time : 01:10:09 pm, Tuesday, 6 October 2026