আজ বুধবার, ৭ অক্টোবর ২০২৬
২২ আশ্বিন, ১৪৩৩ | ২৪ রবিউস সানি ১৪৪৮
ঢাকা
বজ্রসহ বৃষ্টি
২৮°C
সর্বোচ্চ: ৩৫°C
সর্বনিম্ন: ২৬°C
বৃষ্টির সম্ভাবনা: ৬৫%

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ঊর্ধ্বতন ১০ কর্মকর্তা একযোগে বদলি

  • MIT ERP
  • Update Time : 10:08:45 am, Tuesday, 6 October 2026
  • 21

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ঊর্ধ্বতন ১০ কর্মকর্তা একযোগে বদলি

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

বাংলাদেশ বিমান এয়ারলাইন্সের ঊর্ধ্বতন ১০ কর্মকর্তাকে একসঙ্গে বদলি, সংযুক্তি ও অতিরিক্ত দায়িত্ব দেওয়া হয়েছে। সোমবার (৫ অক্টোবর) বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের প্রশাসন ও মানবসম্পদ পরিদপ্তরের পার্সোনেল শাখা থেকে এ-সংক্রান্ত আদেশ জারি করা হয়।

আদেশে জানানো হয়েছে, নতুন দায়িত্বের নির্দেশনা তাৎক্ষণিকভাবে কার্যকর হবে। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ব্যবস্থাপক (পার্সোনেল) ওম্মে কুলছুম স্বাক্ষরিত ওই আদেশে বিভিন্ন বিভাগের কর্মকর্তাদের দায়িত্বে পরিবর্তন আনা হয়েছে। আদেশ অনুযায়ী, ব্যবস্থাপনা পরিচালক ও সিইওর কার্যালয়ে সংযুক্ত থাকা বোসরা ইসলামকে পরিচালক প্রশাসন ও মানবসম্পদের কার্যালয়ে সংযুক্ত করা হয়েছে।

মহাব্যবস্থাপক (স্টোর অ্যান্ড ম্যাটেরিয়াল ম্যানেজমেন্ট) ইকবাল আহমেদ আলীকে মহাব্যবস্থাপক (কার্গো) পদে বদলি করা হয়েছে। একইভাবে মহাব্যবস্থাপক (পোল্ট্রি কমপ্লেক্স) এ.এইচ.এম. শফিউল বারীকে মহাব্যবস্থাপক (প্রশাসন ও মানবসম্পদ) পদে দায়িত্ব দেওয়া হয়েছে। মহাব্যবস্থাপক (এয়ারপোর্ট সার্ভিসেস) শাহনুর আহমেদকে মহাব্যবস্থাপক (গ্রাহক সেবা) পদে মূল দায়িত্ব দেওয়া হয়েছে।

একই সঙ্গে তাকে মহাব্যবস্থাপক (জনসংযোগ) হিসেবে আর্থিক ও প্রশাসনিক ক্ষমতাসহ অতিরিক্ত দায়িত্ব দেওয়া হয়েছে। অন্যদিকে, মহাব্যবস্থাপক (গ্রাহক সেবা) হিসেবে মূল দায়িত্ব পালন করা এবং মহাব্যবস্থাপক (জনসংযোগ) হিসেবে অতিরিক্ত দায়িত্বে থাকা মহিউদ্দিন আহমেদকে মহাব্যবস্থাপক (এয়ারপোর্ট সার্ভিসেস) পদে বদলি করা হয়েছে। ক্যাপ্টেন বি-৭৮৭ হিসেবে কর্মরত শেখ আব্বাস হোসেনকে তার মূল দায়িত্ব বহাল রেখে মহাব্যবস্থাপক (পরিকল্পনা) হিসেবে অতিরিক্ত দায়িত্ব দেওয়া হয়েছে।

তিনি কর্পোরেট প্ল্যানিং অ্যান্ড ট্রেনিং পরিদপ্তরের আর্থিক ও প্রশাসনিক ক্ষমতাসহ এ দায়িত্ব পালন করবেন। এর আগে তিনি উপমহাব্যবস্থাপক (কর্পোরেট প্ল্যানিং) হিসেবে অতিরিক্ত দায়িত্বে ছিলেন। উপমহাব্যবস্থাপক (পার্সোনেল) খন্দকার বাকী উদ্দিন আহমদকে মহাব্যবস্থাপক (স্টোর অ্যান্ড ম্যাটেরিয়াল ম্যানেজমেন্ট) হিসেবে ভারপ্রাপ্ত দায়িত্ব দেওয়া হয়েছে।

তিনি এর আগে মহাব্যবস্থাপক (প্রশাসন) পদে ভারপ্রাপ্ত দায়িত্ব পালন করছিলেন। এ ছাড়া উপমহাব্যবস্থাপক (হিসাব) এম. এম. আরিফুর রহমানকে উপমহাব্যবস্থাপক (কর্পোরেট প্ল্যানিং) পদে বদলি করা হয়েছে। একই সঙ্গে তাকে কর্পোরেট প্ল্যানিং অ্যান্ড ট্রেনিংয়ের দায়িত্ব দেওয়া হয়েছে। তিনি এর আগে মহাব্যবস্থাপক (অর্থ ও হিসাব) হিসেবে ভারপ্রাপ্ত দায়িত্বে ছিলেন।

উপমহাব্যবস্থাপক, প্রশাসন (মানবসম্পদ) মো. ফজরুল আলমকে উপমহাব্যবস্থাপক (মানবসম্পদ) এবং উপমহাব্যবস্থাপক (পার্সোনেল) হিসেবে আর্থিক ও প্রশাসনিক ক্ষমতাসহ অতিরিক্ত দায়িত্ব দেওয়া হয়েছে। অন্যদিকে, উপমহাব্যবস্থাপক (বিকেএফসিসি) এ জেড এম আরিফকে উপমহাব্যবস্থাপক (পোল্ট্রি কমপ্লেক্স) পদে বদলি করা হয়েছে। আদেশে সংশ্লিষ্ট কর্মকর্তাদের নতুন দায়িত্ব অনুযায়ী অবিলম্বে কর্মস্থলে যোগ দিয়ে কার্যক্রম পরিচালনার নির্দেশ দেওয়া হয়েছে।

Tag :

Write Your Comment

About Author Information

MIT ERP

Popular Post

আদালতের নির্দেশে চাঁদপুরের আলোচিত সেলিম খান ও তার ছেলের মরদেহ কবর থেকে উত্তোলন

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ঊর্ধ্বতন ১০ কর্মকর্তা একযোগে বদলি

Update Time : 10:08:45 am, Tuesday, 6 October 2026