আজ বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬
১৬ আশ্বিন, ১৪৩৩ | ১৮ রবিউস সানি ১৪৪৮
ঢাকা
গুঁড়ি গুঁড়ি বৃষ্টি
৩৪°C
সর্বোচ্চ: ৩৪°C
সর্বনিম্ন: ২৭°C
বৃষ্টির সম্ভাবনা: ৮৪%

চট্টগ্রামে আবাসিক হোটেলের কক্ষ থেকে নারীর লাশ উদ্ধার

  • MIT ERP
  • Update Time : 10:45:58 am, Thursday, 1 October 2026
  • 13

চট্টগ্রামে আবাসিক হোটেলের কক্ষ থেকে নারীর লাশ উদ্ধার

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

চট্টগ্রাম নগরীর আকবর শাহ থানার একেখান মোড়ের একটি আবাসিক হোটেল থেকে জান্নাতুন নাঈম (২৭) নামের এক নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (৩০ সেপ্টেম্বর) নগরের একেখান মোড়ে অবস্থিত ‘হোটেল সিটি প্যালেস’ নামের ওই হোটেলের দ্বিতীয় তলার একটি কক্ষ থেকে তার লাশটি উদ্ধার করা হয়।

নিহত জান্নাতুন নাঈম চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার উত্তর আকুবদণ্ডী এলাকার বাসিন্দা। তার বাবার নাম আইয়ুব আলী, মায়ের নাম শাহনাজ আকতার এবং স্বামীর নাম মনসুর হেলাল। আকবর শাহ থানার পরিদর্শক (তদন্ত) সৈয়দ ওমর জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, জান্নাতুন নাঈম গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। তার গলায় ফাঁস দেওয়ার চিহ্ন পাওয়া গেছে। তবে মৃত্যুর প্রকৃত কারণ ময়নাতদন্তের পর নিশ্চিত হওয়া যাবে। তিনি জানান, মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। নিহতের বাবা-মাকেও খবর দেওয়া হয়েছে। চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ নুরুল আলম আশেক জানান, পুলিশ লাশটি হাসপাতালে নিয়ে এসেছে।

Tag :

Write Your Comment

About Author Information

MIT ERP

Popular Post

সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুর: মুখ খুললেন সোহেল তাজ

চট্টগ্রামে আবাসিক হোটেলের কক্ষ থেকে নারীর লাশ উদ্ধার

Update Time : 10:45:58 am, Thursday, 1 October 2026