আজ বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬
১৫ আশ্বিন, ১৪৩৩ | ১৮ রবিউস সানি ১৪৪৮
ঢাকা
আংশিক মেঘলা
২৮°C
সর্বোচ্চ: ৩৪°C
সর্বনিম্ন: ২৭°C
বৃষ্টির সম্ভাবনা: ৮৮%

জেমিনি এআইয়ে ‘জেমস’ ফিচার বাদ দিয়ে আসছে ‘স্কিলস’

  • MIT ERP
  • Update Time : 01:40:23 am, Thursday, 1 October 2026
  • 13

জেমিনি এআইয়ে ‘জেমস’ ফিচার বাদ দিয়ে আসছে ‘স্কিলস’

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

কৃত্রিম বুদ্ধিমত্তার দুনিয়ায় ব্যবহারকারীর প্রয়োজন অনুযায়ী এআইকে ব্যক্তিগতভাবে তৈরি করার প্রবণতা দ্রুত বাড়ছে। এবার সেই ধারায় নিজেদের এআই সহকারী ব্যবস্থায় বড় পরিবর্তন আনছে গুগল। প্রতিষ্ঠানটি তার জেমিনি এআইয়ের জনপ্রিয় ফিচার জেমস বন্ধ করে এর জায়গায় স্কিলস চালু করার সিদ্ধান্ত নিয়েছে।

আগামী ১৭ নভেম্বর ২০২৬ থেকে জেমস আর আলাদা ফিচার হিসেবে থাকবে না। গুগল জানিয়েছে, ব্যবহারকারীদের তৈরি করা জেমসের কাজ নষ্ট হবে না। বরং বিদ্যমান জেমসগুলো স্বয়ংক্রিয়ভাবে নতুন ‘স্কিলস’ কাঠামোয় স্থানান্তর করা হবে। ফলে ব্যবহারকারীদের নিজেদের তৈরি জেম আবার নতুন করে তৈরি করতে হবে না। ১৭ নভেম্বর পর্যন্ত আগের মতোই জেমস ব্যবহার করা যাবে।

২০২৪ সালে জেমস চালু করেছিল গুগল। এর উদ্দেশ্য ছিল ব্যবহারকারীদের নির্দিষ্ট কাজের জন্য জেমিনিকে আলাদাভাবে নির্দেশনা দেওয়ার সুযোগ দেওয়া। একই ধরনের নির্দেশনা বারবার লিখতে না হয়ে একটি জেম তৈরি করে সেই কাজ সহজে করা যেত। গুগলের তৈরি কয়েকটি জেমের মধ্যে ছিল শেখার সহকারী, ভাবনা বা আইডিয়া তৈরির সহকারী, ক্যারিয়ার গাইড, কোডিং সহযোগী ও সম্পাদনা সহকারী।

ব্যবহারকারীরাও নিজেদের প্রয়োজন অনুযায়ী জেম তৈরি করতে পারতেন। যেমনÑ দৌড়ের প্রশিক্ষক, পুষ্টি পরামর্শদাতা কিংবা ভ্রমণ পরিকল্পনাকারী। তৈরি করা এসব কাস্টম সহকারী অন্যদের সঙ্গেও শেয়ার করা যেত। গুগলের লক্ষ্য ছিল, ব্যবহারকারীদের নিজেদের প্রয়োজন অনুযায়ী এআই সহকারী তৈরির সুযোগ দিয়ে জেমিনি প্ল্যাটফর্মকে আরও কার্যকর ও জনপ্রিয় করে তোলা।

কিন্তু এআই প্রযুক্তির দ্রুত পরিবর্তনের সঙ্গে সঙ্গে এখন সেই ব্যবস্থাতেও পরিবর্তন আনছে প্রতিষ্ঠানটি। নতুন ব্যবস্থায় জেমসের কার্যকারিতা ‘স্কিলস’ হিসেবে থাকবে। গুগল জানিয়েছে, ১৭ নভেম্বর থেকে জেমসগুলো স্বয়ংক্রিয়ভাবে স্কিলসে রূপান্তর করা হবে। ব্যবহারকারীদের এজন্য আলাদাভাবে কোনো ব্যবস্থা নিতে হবে না। তবে নতুন ব্যবস্থায় ব্যবহার পদ্ধতিতে কিছুটা পরিবর্তন আসবে।

কোনো নির্দিষ্ট স্কিল ব্যবহার করতে জেমিনির টাস্ক থ্রেডে ‘/’ চিহ্ন ব্যবহার করে সংশ্লিষ্ট স্কিল নির্বাচন করতে হবে। অর্থাৎ আলাদা কাস্টম সহকারী হিসেবে জেম ব্যবহারের পরিবর্তে নির্দিষ্ট কাজের সময় প্রয়োজন অনুযায়ী স্কিল সক্রিয় করার দিকে যাচ্ছে গুগল। এ পরিবর্তন এমন এক সময়ে এলো, যখন প্রযুক্তি প্রতিষ্ঠানগুলো আরও স্বয়ংসম্পূর্ণ এআই এজেন্ট তৈরির দিকে এগোচ্ছে।

বিভিন্ন কাজের জন্য আলাদা আলাদা নির্দেশনা দেওয়ার পরিবর্তে এআইকে একাধিক ধাপের কাজ নিজে সম্পন্ন করার সক্ষমতা দেওয়ার প্রতিযোগিতা বাড়ছে। ফলে গুগলের ক্ষেত্রেও আলাদা ব্র্যান্ডিং করা এআই ফিচারের বদলে বৃহত্তর ব্যবস্থার মধ্যে বিভিন্ন সক্ষমতাকে যুক্ত করার প্রবণতা দেখা যাচ্ছে। তবে ব্যবহারকারীদের জন্য নতুন ব্যবস্থাটি কতটা সহজ হবে, সেটিই এখন বড় প্রশ্ন।

টাস্কের মধ্যে ‘/’ চিহ্ন দিয়ে নির্দিষ্ট স্কিল বেছে নেওয়ার পদ্ধতি সাধারণ ব্যবহারকারীর কাছে কিছুটা প্রযুক্তিনির্ভর মনে হতে পারে। সরাসরি কথোপকথনের মাধ্যমে প্রয়োজনীয় কাজ করিয়ে নেওয়ার অভিজ্ঞতার তুলনায় এটি কতটা স্বাভাবিক হবে, তা সময়ই বলে দেবে। গুগলের এই পরিবর্তন তাই শুধু ‘জেমস’ নামের একটি ফিচারের বিদায় নয়; বরং জেমিনি কীভাবে ব্যবহারকারীর ব্যক্তিগত ও পেশাগত কাজের সঙ্গে আরও গভীরভাবে যুক্ত হবে, সেই কৌশলেও নতুন অধ্যায়ের সূচনা।

আগামী ১৭ নভেম্বর থেকে জেমসের জায়গায় ‘স্কিলস’ ব্যবস্থার যাত্রা শুরু হলে এর বাস্তব প্রভাব আরও স্পষ্ট হবে।

Tag :

Write Your Comment

About Author Information

MIT ERP

Popular Post

মিয়ানমার কারাগারে বন্দি লক্ষ্মীপুরের ৯ জেলের স্বজনদের চরম দুর্দিন

জেমিনি এআইয়ে ‘জেমস’ ফিচার বাদ দিয়ে আসছে ‘স্কিলস’

Update Time : 01:40:23 am, Thursday, 1 October 2026