আজ রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬
১২ আশ্বিন, ১৪৩৩ | ১৪ রবিউস সানি ১৪৪৮
ঢাকা
পরিষ্কার আকাশ
৩১°C
সর্বোচ্চ: ৩৫°C
সর্বনিম্ন: ২৬°C
বৃষ্টির সম্ভাবনা: ৬৭%

মহেশপুর সীমান্তে বিএসএফের পুশ-ইনের চেষ্টা প্রতিহত করল বিজিবি

  • MIT ERP
  • Update Time : 06:23:27 pm, Sunday, 27 September 2026
  • 14

মহেশপুর সীমান্তে বিএসএফের পুশ-ইনের চেষ্টা প্রতিহত করল বিজিবি

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

ঝিনাইদহের মহেশপুর সীমান্তে এক অজ্ঞাত ব্যক্তিকে অবৈধভাবে বাংলাদেশে ঠেলে দেওয়ার (পুশ-ইন) চেষ্টা চালিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। তবে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) টহল দলের তাৎক্ষণিক তৎপরতায় সে চেষ্টা প্রতিহত করা হয়েছে।

রোববার (২৭ সেপ্টেম্বর) সকালে মহেশপুর ব্যাটালিয়নের (৫৮ বিজিবি) আওতাধীন খোশালপুর বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় এ ঘটনা ঘটে। বিজিবি জানায়, সকাল ১০টা ৪৫ মিনিটে সীমান্ত পিলার ৬০/৯৮-আর এর কাছে থাকা গেট দিয়ে ভারতের ১৯৪ বিএসএফ ব্যাটালিয়নের রামনগর ক্যাম্পের সদস্যরা ওই পুরুষকে বাংলাদেশে ঠেলে দেওয়ার চেষ্টা করে। এ সময় খোশালপুর বিওপির বিজিবির টহল দলের নজরে এলে তারা বাংলাদেশে প্রবেশের মুখে বাধা দেয়। ৫৮ বিজিবির সহকারী পরিচালক মুন্সী ইমদাদুর রহমান এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, বিজিবির বাধার মুখে বিএসএফের অবৈধ পুশ-ইন চেষ্টা ব্যর্থ হয়েছে। ওই ব্যক্তি বর্তমানে ভারতের অভ্যন্তরে কাঁটাতারের কাছে অবস্থান করছেন। বিষয়টি সম্পর্কে ইতোমধ্যে ১৯৪ বিএসএফকে আনুষ্ঠানিকভাবে জানানো হয়েছে। তিনি আরও জানান, সীমান্ত সুরক্ষা, অবৈধ অনুপ্রবেশ ও পুশ-ইন প্রতিরোধে বিজিবি সীমান্তে সর্বোচ্চ সতর্ক অবস্থানে থেকে দায়িত্ব পালন করছে।

Tag :

Write Your Comment

About Author Information

MIT ERP

Popular Post

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীর সাপে কাটার ঘটনায় শিক্ষার্থীদের বিক্ষোভ

মহেশপুর সীমান্তে বিএসএফের পুশ-ইনের চেষ্টা প্রতিহত করল বিজিবি

Update Time : 06:23:27 pm, Sunday, 27 September 2026