আজ রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬
১১ আশ্বিন, ১৪৩৩ | ১৪ রবিউস সানি ১৪৪৮
ঢাকা
পরিষ্কার আকাশ
২৯°C
সর্বোচ্চ: ৩৫°C
সর্বনিম্ন: ২৬°C
বৃষ্টির সম্ভাবনা: ৬৫%

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে বাংলা কিউআর নিয়ে গভর্নরের মতবিনিময় সভা অনুষ্ঠিত

  • MIT ERP
  • Update Time : 06:07:35 am, Sunday, 27 September 2026
  • 14

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে বাংলা কিউআর নিয়ে গভর্নরের মতবিনিময় সভা অনুষ্ঠিত

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

ক্যাশলেস বাংলাদেশ বিনির্মাণে বাংলাদেশ ব্যাংকের উদ্যোগে এবং ডাচ্-বাংলা ব্যাংকের সহযোগিতায় গতকাল শনিবার বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের সৈয়দ নজরুল ইসলাম কনফারেন্স হলে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। এতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীদের সঙ্গে বাংলা কিউআর নিয়ে মতবিনিময় করেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর।

অনুষ্ঠানে বাংলাদেশ ব্যাংকের গভর্নর মো. মোস্তাকুর রহমান প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। এ ছাড়া অনুষ্ঠানে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (ইনচার্জ) ড. জি এম মুজিবর রহমান এবং ডাচ্-বাংলা ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মো. এহতেশামুল হক খান বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে গভর্নর মো. মোস্তাকুর রহমান বলেন, বাংলা কিউআরের মাধ্যমে দেশের সব ব্যাংক, মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস এবং অন্যান্য পেমেন্টসেবা প্রদানকারী প্রতিষ্ঠানের মধ্যে একটি মাত্র কিউআর কোড ব্যবহার করে নিরাপদ, সহজ ও আন্তঃপরিচালনযোগ্য ডিজিটাল লেনদেন করা সম্ভব। তিনি বলেন, বাংলা কিউআর দেশে ক্যাশলেস গতিশীল অর্থনীতি গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (ইনচার্জ) ড. জি এম মুজিবর রহমান বাংলা কিউআর সচেতনতামূলক কর্মসূচি আয়োজনের জন্য বাংলাদেশ ব্যাংক ও ডাচ্-বাংলা ব্যাংককে ধন্যবাদ জানান। তিনি বলেন, এ ধরনের উদ্যোগ শিক্ষার্থীদের মধ্যে ডিজিটাল পেমেন্ট সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করবে এবং ডিজিটাল আর্থিক সেবার ব্যবহার আরও সম্প্রসারণে সহায়ক হবে।

ডাচ্-বাংলা ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মো. এহতেশামুল হক খান বলেন, ডিজিটাল লেনদেন সময় ও অর্থ উভয়ই সাশ্রয় করে। তিনি বলেন, ডিজিটাল লেনদেনের ব্যাপক প্রসার এবং মানুষের মানসিকতায় ইতিবাচক পরিবর্তনের মাধ্যমে বাংলাদেশ আরও দ্রুত একটি ক্যাশলেস অর্থনীতির দিকে এগিয়ে যাবে। অনুষ্ঠানে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারী এবং আমন্ত্রিত অতিথিদের বাংলা কিউআরের ব্যবহার, সুবিধা ও আন্তঃপরিচালনযোগ্য ডিজিটাল পেমেন্ট-ব্যবস্থা সম্পর্কে অবহিত করা হয়।

বিজ্ঞপ্তি।

Tag :

Write Your Comment

About Author Information

MIT ERP

Popular Post

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে বাংলা কিউআর নিয়ে গভর্নরের মতবিনিময় সভা অনুষ্ঠিত

Update Time : 06:07:35 am, Sunday, 27 September 2026