আজ শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬
১১ আশ্বিন, ১৪৩৩ | ১৩ রবিউস সানি ১৪৪৮
ঢাকা
আংশিক মেঘলা
৩৩°C
সর্বোচ্চ: ৩৪°C
সর্বনিম্ন: ২৬°C
বৃষ্টির সম্ভাবনা: ৭৪%

সাইবার অপরাধ মোকাবিলায় পুলিশের নতুন সিকিউরিটি ইউনিট গঠনের ঘোষণা স্বরাষ্ট্রমন্ত্রীর

  • MIT ERP
  • Update Time : 02:32:52 pm, Saturday, 26 September 2026
  • 15

সাইবার অপরাধ মোকাবিলায় পুলিশের নতুন সিকিউরিটি ইউনিট গঠনের ঘোষণা স্বরাষ্ট্রমন্ত্রীর

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

সাইবার অপরাধ দমন এবং ডিজিটাল নিরাপত্তা সুসংহত করতে পুলিশের নতুন একটি সাইবার সিকিউরিটি ইউনিট গঠনের ঘোষণা দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি জানিয়েছেন, আগামী সপ্তাহের মধ্যেই এ ইউনিট গঠনের প্রক্রিয়া শুরু হবে।

শনিবার (২৬ সেপ্টেম্বর) রাজধানীতে আয়োজিত পুলিশ পদক বিতরণ অনুষ্ঠানে বক্তব্য দেওয়ার সময় এ ঘোষণা দেন স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি জানান, নতুন ইউনিটের জন্য পুলিশ সদর দপ্তরে অতিরিক্ত আইজিপির একটি পদ সৃষ্টির প্রয়োজন হলে সেটিও করা হবে। সালাহউদ্দিন আহমদ বলেন, নতুন ইউনিটের কার্যক্রম শুধু কেন্দ্রীয় পর্যায়ে সীমাবদ্ধ থাকবে না। মেট্রোপলিটন, বিভাগ ও জেলা পর্যায়েও এর শাখা গড়ে তোলা হবে।

পাশাপাশি থানা ও জেলা পর্যায়ে সাইবার নিরাপত্তা কার্যক্রম পরিচালনার জন্য আধুনিক প্রযুক্তি ও প্রয়োজনীয় সরঞ্জাম সরবরাহ করা হবে। তিনি জানান, পুলিশ সদর দপ্তর ও বিভাগীয় পর্যায়ে বড় পরিসরের ফরেনসিক ল্যাবসহ প্রয়োজনীয় কারিগরি সহায়তার ব্যবস্থা রাখা হবে। স্থানীয় পর্যায়ে যেসব সাইবার অপরাধের বিশ্লেষণ সম্ভব, সেগুলো সেখানেই নিষ্পত্তির উদ্যোগ নেওয়া হবে।

তবে জটিল বিষয়গুলো কেন্দ্রীয় পর্যায়ে নিয়ে বিশ্লেষণ করা হবে। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, এ বিষয়ে প্রকল্প প্রণয়নের জন্য তিনি কয়েক সপ্তাহ আগেই সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন। এ সময় পুলিশের কিছু সদস্যের বিরুদ্ধে ফ্যাসিবাদের সঙ্গে যোগাযোগ ও বিভিন্ন ধরনের তথ্য সরবরাহের অভিযোগের কথাও উল্লেখ করেন তিনি। এমন কর্মকাণ্ডে কেউ জড়িত থাকলে তার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ আইনে ব্যবস্থা নেওয়া হবে বলে সতর্ক করেন স্বরাষ্ট্রমন্ত্রী।

সাইবার অপরাধের গুরুত্ব তুলে ধরে সালাহউদ্দিন আহমদ বলেন, প্রযুক্তিনির্ভর অপরাধ বর্তমানে আধুনিক অপরাধপ্রবণতার অন্যতম বৈশিষ্ট্য হয়ে উঠেছে। বিভিন্ন দেশে সাইবার অপরাধ ও স্ক্যামভিত্তিক অপরাধের হার উল্লেখযোগ্য পর্যায়ে পৌঁছেছে। এ কারণে বাংলাদেশেও সাইবার নিরাপত্তাকে বিশেষ গুরুত্ব দিয়ে নতুন কাঠামো গড়ে তোলার প্রয়োজনীয়তা দেখা দিয়েছে।

Tag :

Write Your Comment

About Author Information

MIT ERP

Popular Post

ঠাকুরগাঁও-১ আসনের উপ-নির্বাচনে জামায়াত নেতা দেলাওয়ারের মনোনয়নপত্র জমা

সাইবার অপরাধ মোকাবিলায় পুলিশের নতুন সিকিউরিটি ইউনিট গঠনের ঘোষণা স্বরাষ্ট্রমন্ত্রীর

Update Time : 02:32:52 pm, Saturday, 26 September 2026