আজ শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬
১১ আশ্বিন, ১৪৩৩ | ১৩ রবিউস সানি ১৪৪৮
ঢাকা
আংশিক মেঘলা
৩২°C
সর্বোচ্চ: ৩৪°C
সর্বনিম্ন: ২৬°C
বৃষ্টির সম্ভাবনা: ৭৪%

ঠাকুরগাঁও-১ আসনের উপ-নির্বাচনে জামায়াত নেতা দেলাওয়ারের মনোনয়নপত্র জমা

  • MIT ERP
  • Update Time : 04:31:35 pm, Saturday, 26 September 2026
  • 10

ঠাকুরগাঁও-১ আসনের উপ-নির্বাচনে জামায়াত নেতা দেলাওয়ারের মনোনয়নপত্র জমা

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

ঠাকুরগাঁও-১ আসনের উপ-নির্বাচনে ১১ দলীয় ঐক্য সমর্থিত জামায়াতে ইসলামীর প্রার্থী মো. দেলাওয়ার হোসেন মনোনয়নপত্র জমা দিয়েছেন। শনিবার (২৬ সেপ্টেম্বর) দুপুরে ঠাকুরগাঁও জেলা নির্বাচন কার্যালয়ে গিয়ে জেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তা কামরুল ইসলামের কাছে মনোনয়নপত্র জমা দেন তিনি।

এ সময় জেলা জামায়াতের আমির মাওলানা অধ্যাপক মো. বেলাল উদ্দিন প্রধান, সহকারী সেক্রেটারি অধ্যাপক মো. কফিল উদ্দিনসহ দলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। মনোনয়ন জমা দেওয়ার পর দেলাওয়ার হোসেন বলেন, এবার ভোটাররা তাকে নির্বাচিত করবেন বলে তিনি আশাবাদী। নির্বাচিত হলে ঠাকুরগাঁওকে দুর্নীতিমুক্ত করতে কাজ করারও আশ্বাস দেন তিনি। জেলা নির্বাচন কর্মকর্তা কামরুল ইসলাম জানান, আগামীকাল ২৭ সেপ্টেম্বর বিকেল ৪টা পর্যন্ত মনোনয়নপত্র জমা দেওয়ার সময় রয়েছে। এখন পর্যন্ত পাঁচজন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। নির্বাচন কমিশনের তপশিল অনুযায়ী, ২৯ সেপ্টেম্বর মনোনয়নপত্র যাচাই-বাছাই হবে। আগামী ২৯ অক্টোবর ঠাকুরগাঁও-১ আসনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

Tag :

Write Your Comment

About Author Information

MIT ERP

Popular Post

বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে পারমাণবিক শক্তির শান্তিপূর্ণ ব্যবহার বিষয়ক চুক্তি সই

ঠাকুরগাঁও-১ আসনের উপ-নির্বাচনে জামায়াত নেতা দেলাওয়ারের মনোনয়নপত্র জমা

Update Time : 04:31:35 pm, Saturday, 26 September 2026