আজ রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬
১২ আশ্বিন, ১৪৩৩ | ১৪ রবিউস সানি ১৪৪৮
ঢাকা
পরিষ্কার আকাশ
৩১°C
সর্বোচ্চ: ৩৫°C
সর্বনিম্ন: ২৬°C
বৃষ্টির সম্ভাবনা: ৬৭%

নেতারা দেশপ্রেমের কথা বললেও ক্ষমতায় গিয়ে লুটপাট করেন: সাদিক কায়েম

  • MIT ERP
  • Update Time : 05:12:10 pm, Saturday, 26 September 2026
  • 17

নেতারা দেশপ্রেমের কথা বললেও ক্ষমতায় গিয়ে লুটপাট করেন: সাদিক কায়েম

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি সাদিক কায়েম বলেছেন, দেশের অনেক নেতা দেশপ্রেমের কথা বললেও নেতৃত্বে গিয়ে হাজার হাজার কোটি টাকা লুটপাট করেন। তিনি দাবি করেন, গত ৫৫ বছরে এমপি, মন্ত্রী ও প্রধানমন্ত্রীদের একটি বড় অংশ দাঙ্গাবাজি, টেন্ডারবাজি, দুর্নীতি ও সন্ত্রাসের মাধ্যমে সমাজ পরিচালনা করেছেন, যার ফলে দেশের কাঙ্ক্ষিত উন্নয়ন হয়নি।

শনিবার (২৬ সেপ্টেম্বর) দুপুরে মৌলভীবাজারের কুলাউড়া সরকারি কলেজে ছাত্রশিবির আয়োজিত নবীন বরণ ও ক্যারিয়ার গাইডলাইন কর্মসূচিতে প্রধান বক্তার বক্তব্যে তিনি এসব কথা বলেন। সাদিক কায়েম বলেন, সমাজ গঠনে যারা ইতিবাচক ভূমিকা রেখেছেন, তাদের মধ্যে ছাত্রশিবিরের প্রতিষ্ঠাতা সভাপতি মীর কাসেম আলীর নাম উল্লেখযোগ্য। তিনি শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, ইনসাফভিত্তিক বাংলাদেশ গড়তে নতুন প্রজন্মকে দক্ষতা, নৈতিকতা ও পরিকল্পনা নিয়ে এগিয়ে আসতে হবে।

বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে বক্তব্যে ডাকসু ভিপি অভিযোগ করেন, চলমান বিভিন্ন লংমার্চ কোনো একক রাজনৈতিক দলের নয়; বরং দেশের মানুষের বিভিন্ন দাবিকে সামনে রেখেই এসব কর্মসূচি হচ্ছে। তিনি আরও অভিযোগ করেন, বর্তমান সরকার জুলাই সনদ বাস্তবায়ন, বিচারপ্রক্রিয়া, বিদ্যুৎ, গ্যাস ও দ্রব্যমূল্য নিয়ন্ত্রণসহ বিভিন্ন ক্ষেত্রে ব্যর্থ হয়েছে।

শিক্ষাপ্রতিষ্ঠানে রাজনৈতিক সংস্কৃতি প্রসঙ্গে তিনি বলেন, ক্যাম্পাসে কোনো নেতার নামে স্লোগান বা শোডাউনের পরিবর্তে শিক্ষার্থীদের পড়াশোনা ও গবেষণায় মনোযোগী হওয়া উচিত। ক্যারিয়ার পরিকল্পনা বিষয়ে তিনি শিক্ষার্থীদের প্রথম বর্ষ থেকেই লক্ষ্য নির্ধারণ করে প্রস্তুতি নেওয়ার আহ্বান জানান এবং ভবিষ্যৎ পেশাগত দক্ষতা অর্জনে পরিকল্পিতভাবে এগিয়ে যাওয়ার পরামর্শ দেন।

অনুষ্ঠানে শিক্ষার্থীদের পাশাপাশি বাংলাদেশ জামায়াতে ইসলামী ও ছাত্রশিবিরের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Tag :

Write Your Comment

About Author Information

MIT ERP

Popular Post

৯০ হাজার টাকা বেতনের সাবেক সরকারি কর্মকর্তা সুকুমারের ৫১ কোটি টাকার আমানত

নেতারা দেশপ্রেমের কথা বললেও ক্ষমতায় গিয়ে লুটপাট করেন: সাদিক কায়েম

Update Time : 05:12:10 pm, Saturday, 26 September 2026