আজ রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬
১২ আশ্বিন, ১৪৩৩ | ১৪ রবিউস সানি ১৪৪৮
ঢাকা
পরিষ্কার আকাশ
৩১°C
সর্বোচ্চ: ৩৫°C
সর্বনিম্ন: ২৬°C
বৃষ্টির সম্ভাবনা: ৪৭%

হাইল হাওড়ে ময়লা-আবর্জনা ফেলার প্রতিবাদে শ্রীমঙ্গলে সচেতন এলাকাবাসীর মানববন্ধন

  • MIT ERP
  • Update Time : 08:12:17 pm, Sunday, 27 September 2026
  • 14

হাইল হাওড়ে ময়লা-আবর্জনা ফেলার প্রতিবাদে শ্রীমঙ্গলে সচেতন এলাকাবাসীর মানববন্ধন

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে হাইল হাওড়ে শহরের ময়লা-আবর্জনা ফেলার প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন স্থানীয় সচেতন এলাকাবাসী। এ সময় হাওড়ের পরিবেশ ও জীববৈচিত্র্য রক্ষায় দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানান তারা।

রোববার (২৭ সেপ্টেম্বর) সকাল ১১টায় শ্রীমঙ্গল উপজেলার ভুনবীর ও আশীদ্রোন ইউনিয়নের মতিগঞ্জ গ্রামে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। ব্যানার ও প্ল্যাকার্ড হাতে নিয়ে তারা হাইল হাওড়ে বর্জ্য ফেলা বন্ধের দাবি জানান। মানববন্ধনে বক্তারা বলেন, শ্রীমঙ্গল শহরের বর্জ্য হাইল হাওড়ে ফেলার কারণে এর পানি, পরিবেশ ও জীববৈচিত্র্য হুমকির মুখে পড়ছে। বিশেষ করে পলিথিন ও প্লাস্টিক বর্জ্য হাওড়ের মিষ্টি পানির পরিবেশকে দূষিত করছে। মানববন্ধনে আনোয়ার মিয়া, সারফিন আহমদ, বিল্লাহ আহমদ ও সালমান মিয়াসহ স্থানীয়রা বক্তব্য দেন। আন্দোলনকারীরা হাইল হাওড়ে বর্জ্য ফেলা অবিলম্বে বন্ধ করে শহরের বর্জ্য ব্যবস্থাপনার জন্য বিকল্প ও উপযুক্ত স্থান নির্ধারণের দাবি জানান। তাদের দাবি বাস্তবায়ন না হলে ভবিষ্যতে আরও কঠোর কর্মসূচি দেওয়ার হুঁশিয়ারি দেন তারা।

Tag :

Write Your Comment

About Author Information

MIT ERP

Popular Post

জনমনে ক্ষোভ তৈরি করতে আদানি বিদ্যুৎ সরবরাহ অর্ধেক করেছে: স্বাস্থ্যমন্ত্রী

হাইল হাওড়ে ময়লা-আবর্জনা ফেলার প্রতিবাদে শ্রীমঙ্গলে সচেতন এলাকাবাসীর মানববন্ধন

Update Time : 08:12:17 pm, Sunday, 27 September 2026