আজ রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬
১২ আশ্বিন, ১৪৩৩ | ১৪ রবিউস সানি ১৪৪৮
ঢাকা
পরিষ্কার আকাশ
৩১°C
সর্বোচ্চ: ৩৫°C
সর্বনিম্ন: ২৬°C
বৃষ্টির সম্ভাবনা: ৪৭%

‘আমাদের বন্দর আমাদের দেশ পরিচালনা করুক, অন্য কেউ নয়’

  • MIT ERP
  • Update Time : 08:38:10 pm, Sunday, 27 September 2026
  • 12

‘আমাদের বন্দর আমাদের দেশ পরিচালনা করুক, অন্য কেউ নয়’

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

‘আমাদের বন্দর আমাদের দেশ পরিচালনা করুক, অন্য কেউ নয়’—এই দাবিতে চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) ইজারা প্রক্রিয়া বন্ধের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে চট্টগ্রাম বন্দর জাতীয়তাবাদী শ্রমিক দল ও বন্দর রক্ষা সংগ্রাম কমিটি। রোববার (২৭ সেপ্টেম্বর) বিকেলে আয়োজিত মিছিলটি চট্টগ্রাম বন্দরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

পরে অনুষ্ঠিত সমাবেশে নেতৃবৃন্দ বলেন, কোনো মূল্যে চট্টগ্রাম বন্দরের এনসিটি বিদেশি প্রতিষ্ঠান ডিপি ওয়ার্ল্ডের কাছে ইজারা দিতে দেওয়া হবে না। মিছিলে নেতৃত্ব দেন বন্দর শ্রমিক দলের নেতা হুমায়ুন কবীর ও ইব্রাহিম খোকন। এ সময় ‘স্টপ প্রাইভেটাইজেশন’, ‘ডিপি ওয়ার্ল্ড গো ব্যাক, গো ব্যাক’, ‘বন্দর বাঁচলে বাঁচবে দেশ, সবার আগে বাংলাদেশ’—এসব লেখা ব্যানার, ফেস্টুন ও প্ল্যাকার্ড প্রদর্শন করেন আন্দোলনকারীরা।

সমাবেশে হুমায়ুন কবীর বলেন, ‘চট্টগ্রাম বন্দর দিনের পর দিন রেকর্ড ভেঙে কনটেইনার হ্যান্ডলিং করছে। আমাদের প্রথম ও প্রধান দাবি, চট্টগ্রাম বন্দরের কোনো অংশ বিদেশিদের হাতে তুলে দিতে দেওয়া হবে না। আমরা চাই, সরকার ডিপি ওয়ার্ল্ডকে বন্দর ইজারা দেওয়ার অবস্থান থেকে সরে আসুক। ’ ইব্রাহিম খোকন বলেন, ‘আমাদের কাছে মনে হয়, এ সরকার একটি গণতান্ত্রিক সরকার এবং জনগণের ভোটে নির্বাচিত সরকার।

আমরা বিশ্বাস করি, এ সরকার রাষ্ট্রের স্বার্থের বিরুদ্ধে কোনো সিদ্ধান্ত নেবে না। আমরা সরকারকে বোঝানোর চেষ্টা করছি, এই বন্দর বাংলাদেশের সম্পদ, ১৮ কোটি মানুষের সম্পদ। ’ তিনি আরও বলেন, ‘বাংলাদেশের অর্থনীতি, সার্বভৌমত্ব, নিরাপত্তা এবং ভবিষ্যৎ প্রজন্মের কর্মসংস্থানের সঙ্গে এই বন্দরের স্বার্থ জড়িত। ডিপি ওয়ার্ল্ডকে এনসিটি ইজারা দেওয়া হলে বন্দরের প্রায় এক হাজার কর্মচারী কর্মহীন হয়ে পড়তে পারেন।

এটি বাংলাদেশের প্রধান সমুদ্রবন্দর। বন্দর বিদেশিদের হাতে চলে গেলে একসময় পুরো দেশ ক্ষতিগ্রস্ত হবে। জাতীয় নিরাপত্তা ও অর্থনীতির স্বার্থে আমরা চাই, সরকার বন্দর বিদেশিদের কাছে হস্তান্তর না করুক। ’ আগামী শনিবার (৩ অক্টোবর) চট্টগ্রাম বন্দরের ১২ নম্বর শহীদ মিনার চত্বরে বিক্ষোভ সমাবেশ ও মিছিল কর্মসূচি পালন করা হবে বলেও জানান ইব্রাহিম খোকন।

Tag :

Write Your Comment

About Author Information

MIT ERP

Popular Post

কালীমূর্তি চুরি মামলা: কুখ্যাত সাদ্দাম ও তার মা গ্রেপ্তার

‘আমাদের বন্দর আমাদের দেশ পরিচালনা করুক, অন্য কেউ নয়’

Update Time : 08:38:10 pm, Sunday, 27 September 2026